মে মাসের বিয়ের জন্য শুভ কোন দিনগুলি ? একনজরে চোখ বুলিয়ে নিন
2025 সালের মে মাসে বিয়ের জন্য শুভ তারিখ রয়েছে 15 টি । পঞ্জিকা অনুসারে জেনে নিন একনজরে ৷

Published : May 2, 2025 at 1:24 PM IST
বৈশাখ মাস মানে কিন্তু শুধু পয়লা বৈশাখ আর নতুন বছরের সূচনা নয় । সঙ্গে আরও অনেক কিছু । নতুন আরও একবার জীবন চক্রের শুরু হওয়া । আবার হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাস নতুন সম্পর্ক শুরু করার জন্যও বেশ উপযুক্ত । তাই এই মাসে থাকে বিয়ের শুভ দিনক্ষণ । এই সময়ে প্রকাশ পায় নতুন পঞ্জিকা । যাঁরা বিয়ের জন্য পরিকল্পনা করছেন তাঁদের জেনে নেওয়া প্রয়োজন এই গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে ৷
যে কোনও শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলা উচিত । সেই কাজে দেরি করলে বিঘ্ন ঘটতে পারে । এক্ষেত্রে বাড়তে পারে বিপদ । তাই শুভ কাজ ফেলে রাখবেন না । বাড়িতে বিসমিল্লার সানাই বাজার দিন ঠিক করতে চাইলে এই মাসের দিনগুলি একনজরে চোখ বোলাতে পারেন ।
শাস্ত্রমতে শুভ দিনে বিয়ে করলে দাম্পত্য জীবন সুখের হয় বলে মনে করা হয় । সেই কারণে হিন্দুধর্মে পঞ্জিকা দেখে শুভ দিন বিচার করে তবেই বিয়ের দিন স্থির করা হয় । শুরু হয়ে গিয়েছে মে মাস ৷ পঞ্জিকা অনুসারে এই মাসে 15 টি বিয়ের দিন রয়েছে ৷ শাস্ত্রকাররা জানাচ্ছেন এই দিনগুলিতে বিয়ে সারলে সুখ সমৃদ্ধি বজায় থাকবে ও দাম্পত্য জীবনেও খুশির জোয়ার নেমে আসবে ৷ এই সব দিনে বিয়ে করলে জীবনে সুখ, শান্তি ও প্রেম চিরস্থায়ী হবে ।
পঞ্জিকা অনুসারে, জেনে নিন মে মাসে কবে কবে দারুণ শুভ বিয়ের তারিখ পড়েছে ।
মে 2025 বিয়ের তারিখ:
1 মে 2025 বৃহস্পতিবার
5 মে 2025 সোমবার
6 মে 2025 মঙ্গলবার
8 মে 2025 বৃহস্পতিবার
10 মে 2025 শনিবার
14 মে 2025 বুধবার
15 মে 2025 বৃহস্পতিবার
16 মে 2025 শুক্রবার
17 মে 2025 শনিবার
18 মে 2025 রবিবার
22 মে 2025 বৃহস্পতিবার
23 মে 2025 শুক্রবার
24 মে 2025 শনিবার
27 মে 2025 মঙ্গলবার
28 মে 2025 বুধবার

