ETV Bharat / lifestyle

আপনাকেও লাগতে পারে গোলাপের মতো সুন্দর ! রইল গোলাপি ড্রেসের সেরা টিপস

পার্টির ক্ষেত্রে যেটা সবার আগে মাথায় রাখতে হয় সেটা হল সাজ ও পোশাক । আপনার হয়ত গোলাপি পছন্দ কোনও আইডিয়া পাচ্ছেন না ৷ রইল টিপস

Lifestyle
গোলাপি ড্রেসের টিপস (Instagram)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : August 16, 2025 at 12:51 PM IST

3 Min Read
Choose ETV Bharat

গোলাপের সৌন্দর্য অনেক সৌন্দর্যতাকে হার মানায় ৷ এই রঙও যেনো এক অন্য আভা দেয় ৷ অনেক মহিলাই যে রঙের সঙ্গে ভালোবাসা-ঘৃণার সম্পর্ক থাকে তা হল গোলাপি । খুব মেয়েলি রঙ হিসেবে পরিচিত ৷ গোলাপি রঙকে বহু বছর ধরেই খুব স্যাকারিন বিকল্প হিসেবে বিবেচনা করা হয়ে আসছে । বর্তমানে ফ্যাশনে নতুন পরিবর্তন এসেছে ৷ ফ্যাশন ডিজাইনাররা যেকোনও কিছুর মতো এই রঙের সম্ভারও বাড়িয়েছেন ৷

আমাদের অনেকেরই প্রিয় রঙ গোলাপি । বিশেষকরে মেয়েদের ৷ আর গোলাপি হচ্ছে এমন একটা রঙ যা যে কোনও উৎসবে, যে কোনও ঋতুতে, সকাল বাঁ সন্ধ্যে যে কোনও সময় এই রঙের পোশাক পড়া যায় । আমাদের আলমারিতে আর কিছু থাকুক ছাই না থাকুক একটা করে গোলাপি ড্রেস ঠিকই থাকবে । যে কোনও পার্টি বা দিনের কোনও অনুষ্ঠানে গোলাপি পোশাকের জুড়ি মেলা ভার ৷ ইন্ডিয়ান হোক বা ওয়েস্টটার্ন গোলাপি রঙ আপনিও পড়লে যেনো এক দৃপ্তি ছড়াবে ৷

এই রঙ পছন্দ হলে আপনার জন্য সেরা কালেকশনের মতো অনবদ্য হতে পারে এই ড্রেসগুলি ৷ অভিনেত্রীদের মতো আপনার মধ্যেও আসবে গোলাপের আভা ৷ কীভাবে সাজবেন, কী রকম ডিজাইন বাছাই করবেন রইল সেরা টিপস ৷

কোয়েল মল্লিক: দিনের যে কোনও পার্টি অফিস হোক বা পারিবারিক কোয়েল মল্লিকের মতো প্যান্ট ও জ্যাকেট টাইপ ড্রেস আপনার জন্য সেরা বিকল্প ৷ হালকা মেকআপ ও কানের দুল ম্যাচ করে বা কনট্রাস্টে পড়তে পারেন ৷ চুল আপনি পছন্দমতো মেসিবান করে নিতে পারেন ৷ এইরকম লুকে আপনাকেও লাগবে অসাধারণ ৷

মিমি চক্রবর্তী: সালোয়ার ইন্ডিয়ান ড্রেসের জন্য কোনও বিকল্প নেই ৷ মিমি চক্রবর্তীর মতো এইরকম একটা গোলাপি সালোয়ার আপনি যে কোনও অনুষ্ঠানেই পড়তে পারেন ৷ তবে লুকে একটু ট্যুইস্ট আনা প্রয়োজন তাহলেই আপনাকেও লাগতে পারে নায়িকার মতো ৷ চুল খোলা রেখে দুল একটু বড় পড়লেই রেডি আপনিও ৷ তবে আপনি চাইলে এরসঙ্গে স্টোনের জুয়েলারিও ব্যবহার করতে পারেন ৷ এরসঙ্গে একটা হিল জুতো ব্যবহার করলেই আপনিও পারফেক্ট রেডি ৷

শুভশ্রী গঙ্গোপাধ্যায়: গোলাপি ড্রেস সবার প্রিয় ৷ সন্ধ্যের পার্টির জন্য বা বান্ধবির বিয়ের কোন ড্রেস বাছাই করবেন ভাবছেন ? আর না ভেবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো একটা গোলাপি স্লিপলেস গাউন বেছে নিন ৷ যেটা পড়লে আপনাকেও লাগতে পারে নায়িকার মতো ৷ চুল খোলা রেখে মুখে হালকা মেকআপে আপনার লুকও হবে অবিশ্বাস্য ৷ কপালে ছোট টিপ ও হাতে চুরি ৷ সুন্দর ইউনিক ড্রেসেও আপনিও হয়ে উঠুন মোহময়ী ৷

ঋতাভরী চক্রবর্তী: এই অভিনেত্রী পোশাকে এনেছে অন্যরকম চমক ৷ কোনও ঘরোয়া পার্টি বা আপনি ফটোশ্যুট করতে চাইছেন কোন ড্রেস পড়বেন বাছাই করতে পারছেন না ৷ অভিনেত্রীর মতো এইরকম একটা পোশাক আপনার জন্য সেরা হতে পারে ৷ ফ্লোরাল গাউন, মাথায় ব্যান ও কানে ফুলের একজোড়া দুল ৷

প্রিয়াঙ্কা সরকার: অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের মতো এইরকম একটা সুন্দর ডিপ গোলাপি লং চুড়াদার যে কেউ পড়তে পারবেন ৷ যে কোনও পার্টি বা বিয়ে বাড়ির জন্য ভালো আইডিয়া ৷ যাঁরা লং ড্রেস পছন্দ করেন তাঁদের জন্য তো সেরা ৷ মেকআপটা ঠিক রেখে সুন্দর লুক দিয়ে দিলেই রেডি ৷

দিতিপ্রিয়া রায়: কোনও স্মার্ট লুক চাইলে দিতিপ্রিয়া রায়ের মতো এইরকম একটা সাজ বেশ মানানসই ৷ আপনি যদি গোলাপি পছন্দ করেন তাহলে সেরা ৷ হালকা মেকআপের সঙ্গে চুলের স্টাইল মনমতো করে নিলেই রেডি ৷ এরজন্য আপনি চাইলে কোনও ন্যুড লুকও ক্রিয়েট করতে পারেন ৷

  1. 'নীল রঙ ছিল ভীষণ প্রিয়'- অভিনেত্রীদের মতো আপনার পার্টির নীল পোশাকের সেরা সম্ভার
  2. অফিস বা ঘুরতে যাওয়া কোন ব্যাগ ব্যবহার করবেন ভাবছেন ? রইল নানান ব্যাগের সম্ভার
  3. বিয়ের মেকআপ আর্টিস্ট বাছাই করবেন ? বুকিং-এর আগে এই গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন