ETV Bharat / lifestyle

স্লিভলেস বিতর্কের মাঝেই সরব ডিজাইনাররা, বলছেন ব্লাউজের সঙ্গে স্লিভলেসের সম্পর্ক জন্ম জন্মান্তরের

যেকোনও ট্রেন্ডি শাড়ির জন্য উপযুক্ত সুন্দর আধুনিক স্লিভলেস ব্লাউজ ডিজাইন আপনার জন্যও সেরা হবে ৷ কী বলছেন ডিজাইনারা ?

fashion-designer-tips-popular-sleep-less-blouse-trends
নানান ডিজাইনের স্লিভলেস ব্লাউজ (Instagram)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : September 1, 2025 at 3:16 PM IST

|

Updated : September 2, 2025 at 10:07 AM IST

6 Min Read
Choose ETV Bharat

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য । এই মুহূর্ত তিনি বিতর্কের কেন্দ্রে । সৌজন্যে তাঁর একটি মন্তব্য । সম্প্রতি তিনি বলেছে, হাত কাটা পোশাক পরতে তিনি পছন্দ করেন না । একজন পরিচালক তাঁকে স্লিভলেস পোশাক পরতে বলায় তিনি বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে তিনি শরীর বেচতে নয়, ট্যালেন্ট বেচতে এসেছেন । আর তাই স্লিভলেস ব্লাউজ বিতর্কে এখন তোলপাড় বাংলা বিনোদন দুনিয়া । অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর উক্তিতে কেউ তাঁর পাশে কেউ বিপক্ষে ।

তাঁর মন্তব্যের পরে কোন কোন জনপ্রিয় অভিনেত্রী স্লিভলেস ব্লাউজ পরতেন তার একটি তালিকা বানান স্বস্তিকা মুখোপাধ্যায় । নাম আসে সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায় (এখনও পরেন), সুচিত্রা সেন, শর্মিলা ঠাকুর, মুনমুন সেন, সুমিত্রা মুখোপাধ্যায়ের । কমেন্ট বক্সেও রয়েছে একাধিক নাম । বাদ পড়বে না ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শ্রীলেখা মিত্র এমনকী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামও ।

Sleep Less Blouse
স্লিভলেস ক্রপটপ ধাঁচের ব্লাউজ বাজার কাঁপাচ্ছে (ETV Bharat)

অন্যদিকে দিনকয়েক আগে তাঁর বলা কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি তুলেছেন অভিনেত্রী । তিনি বলেন, "কেউ স্লিভলেস পরলেই সে খারাপ এমন কথা আমি বলিনি । আমি আমার দিকটা বলেছি । আমাকে একজন একবার হাত কাটা পোশাক পরতে বললে আমি নাকচ করি । তাতে তিনি আমাকে বলেন, স্লিভলেস না পরলে কাজ পাব না । আমি তাঁকে বলি, কাজ পেতে হলে শরীর দেখাতে হবে ? আমি কাজ দেখাতে এসেছি । শরীর দেখাতে নয় ।"

Fashion Tips
স্লিভলেসের চাহিদা চূড়ান্ত (ETV Bharat)

এরপর তিনি আরও বলেন, "আমার মায়ের মুখেই শুনেছি আমি নাকি ছোটবেলা থেকেই স্লিভলেস জামা পরতে চাইতাম না । আমার ভালো লাগে না বলে পরতাম না । আর এখন পরি না কারণ আমি ক্যারি করতে পারি না । আমার হাত স্লিভলেস পরার মতো নয় । এটা আমার সিদ্ধান্ত । তাতে অন্য কেউ পরলে কেন তারা খারাপ হবে ? আমি না পরলে কাজ পাব না বলার কারণেই আমি বলেছিলাম কাজ দেখাতে এসেছি শরীর দেখাতে নয় ।"

popular-sleep-less-blouse
ব্লাউজের সঙ্গে স্লিভলেসের জন্ম জন্মান্তরের সম্পর্ক (ETV Bharat)

বিতর্ক বিতর্কের জায়গায় আছে । তা নিয়ে নানা মুনীর নানা মত চলছে চলবে । এর মাঝেই বাজার ছেয়ে গিয়েছে ডিজাইনার স্লিভলেস ব্লাউজে । যেকানও সময়ের হাল ফ্যাশনে এর চাহিদা ম্লান হয় না কখনও, বলছেন খোদ ডিজাইনাররাই । আজকের প্রজন্ম বা তারও আগের প্রমিলা বাহিনীর কাছে কতটা গ্রহণযোগ্যতা এই ব্লাউজের ? ইটিভি ভারতের প্রতিনিধি নবনীতা দত্তগুপ্ত সরেজমিনে জেনে নিল নামজাদা ডিজাইনারদের কাছ থেকে ।

Blouse Tips
স্লিভলেস ব্লাউজের নানান ডিজাইন (ETV Bharat)

সন্দীপ জয়সওয়াল ( ডিজাইনার): প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল । তাবড় তাবড় তারকার পোশাক বানান তিনি নানা সময়ে । বাদ পড়েননি সোহা আলি খান থেকে শর্মিলা ঠাকুরও । সন্দীপ বলেন, "ব্লাউজের সঙ্গে স্লিভলেসের জন্ম জন্মান্তরের সম্পর্ক । আমার কাছেও তাই নানা ধরনের স্লিভলেস ব্লাউজ রয়েছে । ভীষণ চাহিদা এর । সত্যি বলতে, মহিলারা কার হাত সুন্দর, কারটা সুন্দর নয় এই ভাবনার থেকেও বেশি ভাবেন আরামের কথা । তাই স্লিভলেসই বেছে নেন । যাঁরা সারা জীবন শাড়িতেই কাটিয়ে দেন তাঁদের আমি স্যালুট জানাই । আমার দিদাকে আমি পেয়েছি তাঁর 65 বছর বয়স থেকে । তিনি মারা গিয়েছেন 93 বছর বয়সে । দিদা, আমার মা, ঠাকুমা সবসময় শাড়িই পরতেন । সঙ্গে আরামের জন্য বেছে নিতেন স্লিভলেস ব্লাউজ ।"

fashion-designer
সন্দীপ জয়সওয়াল (ETV Bharat)

সন্দীপ তাঁর এবারের ব্লাউজ আইটেম নিয়ে বলেন, "এবার সাড়ে দশ ইঞ্চি গলার একটা এম্ব্রয়ডারি করা ব্লাউজ লঞ্চ করছি এবার । এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে শাড়ি পরার পরও পুরো কাজটা দেখা যায় । আশা করি ভালো লাগবে ফ্যাশনপ্রেমীদের ।"

সন্দীপের কথায়, "সম্প্রতি অভিনেত্রী শ্বেতার কিছু বক্তব্য শুনলাম । ওঁর সঙ্গে আমি কাজ করেছি কয়েকটা । অত্যন্ত ভালো মানুষ । কিন্তু ওঁর স্লিভলেস ব্লাউজ নিয়ে এরূপ মন্তব্য সমর্থনযোগ্য নয় ।"

fashion-designer
সুপ্রিয়া গাঙ্গুলী (ETV Bharat)

সুপ্রিয়া গাঙ্গুলী (ডিজাইনার): সুপ্রিয়া বুটিকের তরফে সুপ্রিয়া গাঙ্গুলী বলেন, "বিপুল চাহিদা স্লিভলেস ব্লাউজের । টিন এজ থেকে মাঝবয়সি সকলেরই পছন্দ ৷ আর এবার তো নুডলস ব্লাউজের বেশি চাহিদা । সরু নুডলসের মতো স্লিভ বলে তার নাম নুডলস স্লিভ ব্লাউজ । এছাড়া হল্টার করা স্লিভলেস ব্লাউজের চাহিদা বাড়ছে রোজ । স্লিভলেস ক্রপটপ ধাঁচের ব্লাউজ বাজার কাঁপাচ্ছে । তা সে প্রিন্টেড হোক বা একরঙা । এরসঙ্গে হালকাভাবে শাড়ির আঁচল ফেলে রাখলেই অন্যদের থেকে আলাদা দেখাতে বাধ্য । এয়ারহস্টেজ স্লিভলেসও নিচ্ছেন অনেকে । এরমধ্যে কোনওটা একরঙা, কোনওটা এম্ব্রয়ডারি করা কোনওটা প্রিন্ট । স্লিভলেস ব্লাউজ যাঁরা ক্যারি করতে পারেন তাঁদের জন্য সেরা আউটফিট । এতে গরমও লাগবে না আর ফ্যাশনও হবে ।"

Design Blouse
বিভিন্ন ডিজাইনের ব্লাউজ (ETV Bharat)

তিনি আরও বলেন, "স্লিভলেসের চাহিদা কোনওদিন কমবে না । যুগ যুগ ধরে এর চাহিদা নানা বয়সের মহিলাদের কাছে ।"

Blouse
শ্যামসুন্দর বসু (ডিজাইনার) (ETV Bharat)

শ্যামসুন্দর বসু (ডিজাইনার): রাইকিশোরীর তরফে শ্যামসুন্দর বসু বলেন, "গরমটাই আমাদের শহরে বেশি । তাই আরামের কথা ভেবে মহিলারা স্লিভলেস চাইছেও বেশি । তবে, একটা কথা অস্বীকার করার উপায় নেই, স্লিভলেস ব্লাউজের চাহিদা চিরকাল একইরকম । এর জনপ্রিয়তা কমেনি কোনওদিন । আর কমবেও না । এই আইটেম পরলে কারওকে দেখতেও খারাপ লাগে না । আজরাখের গলাবন্ধ স্লিভলেস ব্লাউজের চাহিদা খুব বেশি । গরমে দারুণ আরাম দেয় এই আইটেম । তাছাড়া সাইডে চেন লাগানো স্লিভলেস ব্লাউজ পরতে সুবিধা ৷সেটা এবার আমি বানিয়েছি ।"

Blouse
স্রোতিস্বিনী মজুমদার (Etv Bhara)

স্রোতিস্বিনী মজুমদার (ডিজাইনার): স্টাইল স্টেটমেন্ট অ্যান্ড কমফর্ট এখন সবার ইম্পর্ট্যান্ট চয়েজ ৷ কারেন্ট জেনারেশন স্টাইল, কমফর্ট অ্যান্ড কনফিডেন্স দিয়ে স্লিভলেস ইকুয়ালি প্রেফার করছে । আমাদের ভারতের আবহাওয়ার জন্য সেটা অনেকদিন থেকেই চলছে ।

Blouse Design
নানান ব্লাউজের ডিজাইন (ETV Bharat)

স্লিভলেসের উপরে এখন নানারকম ডিজাইনার ডিপ কাটস-এর পাশাপাশি ইন ট্রেন্ডে আছে হল্টার এবং বোট নেক স্লিভলেস ডিজাইন, যেটা কভারেজ অ্যান্ড কমফর্ট দুটোই প্রোভাইড করে । ফলে এলিগ্যান্ট এবং ইজি লুক দুটোই পাওয়া যায়

  1. পুজোয় নায়িকাদের মতো ত্বকে গোলাপি আভা চান ? বাড়িতেই বানিয়ে নিন খুব সহজে এই জিনিস
  2. ব্লাউজ থেকে শুরু করে জব্বা সালোয়ার, পুরুষদের জন্য যোধপুরি শেরওয়ানি ! পুজোর ফ্যাশনে অন্যরকম চমক
  3. আপনাকেও লাগতে পারে গোলাপের মতো সুন্দর ! রইল গোলাপি ড্রেসের সেরা টিপস
  4. স্বাস্থ্যবান চেহারাতে ব্লাউজ বাছাই করতে অসুবিধা হয় ? সেরা ডিজাইন রইল আপনার জন্য
Last Updated : September 2, 2025 at 10:07 AM IST