ETV Bharat / lifestyle

Exclusive: হলুদ, বেসন ও কফি মেখেই পাবেন পুজোর আগে জেল্লাময় ত্বক ! কীভাবে করবেন টিপস দিলেন অভিনেত্রী আয়েশা

দীপাবলি শুধুমাত্র একদিনের উৎসব নয় বরং একটি উদযাপন যা কয়েকদিন ধরে চলে । এইসময়ে ত্বকেরও বিভিন্নভাবে যত্ন নেওয়া প্রয়োজন ৷ টিপস দিলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য...

Actress Ayesha Bhattacharya Her Lifestyle
অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য ত্বকের যত্নে কী করেন ? (Instagram)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : September 15, 2025 at 1:27 PM IST

5 Min Read
Choose ETV Bharat

অনামিকা ভট্টাচার্য্য

দুর্গাপুজো বাঙালির কাছে এক অন্য আবেগ ৷ এইসময় সাজগোজ ও খাওয়া-দাওয়াতে বাঙালির ঢল ৷ এটি শুধুমাত্র আলো এবং আনন্দের উৎসব নয়, এটি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উৎসবও । এমন পরিস্থিতিতে সবাই, বিশেষ করে নারীরা চায় তাদের মুখ উজ্জ্বল থাকুক এবং আকর্ষণীয় দেখা যাক । কিন্তু অনেক সময় উৎসবের ভিড়, খাদ্যাভ্যাসের ব্যাঘাত এবং ত্বকের যত্নের অভাবে উৎসবের সময়ই মুখের ঔজ্জ্বল্য কমতে শুরু করে ৷ কিন্তু সবকিছুর পরে নিজের যত্ন কীভাবে নেবেন তার কিছু টিপস ইটিভি ভারত লাইফস্টাইলকে দিলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য ৷

সাক্ষাৎকারের কিছু অংশ...

আপনাকে ক্যামেরা ফেস করতে হয়, এরজন্য নিজের যত্ন কীভাবে নেওয়া হয় ?

আমি সত্যি বলতে কোনও কেয়ার নিই না নিজের ৷ যেটুকু যত্ন নিতে থাকি পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে ৷ আমি পার্লারে যাই না ৷ আই ব্রোজটাও নিজেই করি ৷ ফেসিয়াল করি না ৷ স্কাব্রিং করি ঘরোয়া পদ্ধতিতে ৷ সেটা করি চালের গুঁড়ো, বেসন ও ট্যানের কথা চিন্তা করলে একটু কফি যোগ করে দিই ৷

এছাড়াও ফেসপ্যাক হিসাবে আমি ঘরোয়াভাবে ব্যবহার করি ৷ এরজন্য হলুদ পেষ্ট, বেসন ও কফি মিশিয়ে মুখে ব্যবহার করি ৷ এটা হল আমার রূপচর্চার রুটিন ৷ এছাড়াও ক্রিম আমি সেভাবে ব্যবহার করি না ৷ ডাক্তার আমাকে যেটা পেসক্রাইব করেছেন সেটাই ব্যবহার করি ৷ তিনি হেসে জানান, আমি খুব কম খরচায় নিজের যত্ন নিই ৷

সামনেই পুজো ! এই পুজোর সময় আলাদা করে কীভাবে প্ল্যান করা হয় ?

স্পেশাল করে ত্বকের যত্ন তথনই হয় যখন স্পেশাল কোনও মানুষ থাকে ৷ আমার সেরকম কিছু নেই ৷ তবে এখন একটু চুলের স্টাইলটা বদলেছি ৷ চুলে হাইলাইট করেছি এইবার ও একটু হেয়ার কাটিং ৷ আমি চুলে কালার করাই না ৷ খুবই সাদামাটা আমার সাজগোজ ৷

নাচ করার সঙ্গে সঙ্গে অভিনয় অনক্যামেরা কাজের জন্য আলাদা করে ডায়েট করা হয় ?

ডায়েট বলতে আমি বাইরের তেলেভাজা খাবার খাওয়ার চেষ্টা করি যতটা কম খাওয়ার ৷ যা খাই বাড়িতে ৷ ময়দা একদম খাই না ৷ রোল, প্যাটিস, সিঙারা, মোগলাই এইধরনের খাবার আমি খাই না ৷ ডায়েট বলতে যেটা হয় সেটা আমি করি না ৷ আমি ঘরোয়া খাবারটাই বেশি খাই ৷ আমি যেহেতু নাচ করি ফলে এমনি একটা শরীরচর্চা হয়ে যায় ৷ এরফলে বেশি রোগা হয়ে গেলে প্রেশারের সমস্যা হবে ৷

নাচ যেহেতু করা হয় তারজন্য আলাদা করে শরীরচর্চা করা হয় ?

হ্যাঁ আমি প্রতিদিন সকালে উঠে করি ৷ যেদিন শ্যুট থাকে সেদিন 30 মিনিট আর বাড়িতে থাকলে 1 ঘণ্টার রুটিন থাকে ৷

পছন্দের খাবার কী ?

আমি মাংস ভীষণ ভালোবাসি ৷ চিকেনের যেকোনও আইটেম দিলে আমি খুশির সঙ্গে খেয়ে নিই ৷ তাছাড়া আমার চাইনিজ ফুডটা বেশি পছন্দ ৷

পছন্দের পোশাক কী ?

ব্যক্তিগতভাবে আমার শাড়ি পরতে ভীষণ ভালোলাগে ৷ কিন্তু ওটা কম পরা হয় ৷ সবাই আমাকে বলেও শাড়িতেই বেশি সুন্দর লাগে ৷ স্পেশাল কোনও অনুষ্ঠানে আমি শাড়ি পরার চেষ্টা করি ৷ তাছাড়া আমি ট্রেন্ডিং-এ বিশ্বাসী নই ৷ আমি আমার মতোই চলতে পছন্দ করি ৷

এবার পুজোর ফ্যাশনের দিক থেকে প্ল্যান কী ?

পোশাকের দিক থেকে দেখলে এবারে আমি কিছু বিশেষ শাড়ি কিনেছি ৷ কাজের সুবাদে এবারে অনেক দোকানে যাওয়া হয়েছে ৷ সেখানকার কিছু বিশেষ শাড়ি আমি নিয়েছি ৷ পরিবারের সঙ্গে থাকবো ৷ আমি যেহেতু বেহালাতে থাকি এখানে অনেক বড় বড় পুজো হয় ৷ ঠাকুর দেখবো ও ষষ্ঠীরদিন বন্ধুদের সঙ্গে খাবার খাওয়া এইভাবেই সময় কাটানো ৷

নিজেকে মেইনটেন করতে আপনার টিপস কী ?

আমার মনে হয় জীবন একটাই ৷ মনভোরে প্রাণভরে খাওয়া-দাওয়া করা দরকার তবে সেটা অবশ্যই শরীরের কথা মাথায় রেখে ৷ সবার নিজের যত্ন নেওয়া ও খুশিতে থাকা প্রয়োজন এরজন্য মনভরে সাজগোজ এটা গুরুত্বপূর্ণ ৷

নাচ, অভিনয়, শরীরচর্চা ও কনটেন্ট বানানো সবকিছুকে একসঙ্গে সময় কীভাবে দেওয়া হয় ?

যাঁরা আমার পরিচিত জিজ্ঞাসা করে কী করে পারিস সবটা একসঙ্গে এতকিছু ? আমি নাচ করি এবং নাচ শেখাই ৷ এছাড়াও অভিনয়, সোশাল মিডিয়ার কাজ সবকিছুর জন্য একটা সময় ঠিক করে রাখি ৷ প্রত্যেকদিন ভোরে আমি উঠি তারপরই আমি ঠিক করে নিই দিনের রুটিন ৷ এটা আমি মায়ের দেখে শিখেছি ৷ মা ছোটবেলায় এভাবেই সময় সাজিয়ে দিতেন ৷ সারা সপ্তাহে একদিন মি টাইমও রাখি ৷

  1. রোদ-বৃষ্টি-ঘামেও টিকে থাকবে মেক আপ ! এবার পুজোয় আপনার লুকই বাজিমাত
  2. বিয়ের পর প্রথম পুজো ? কেমন শাড়ি পরবেন, কীভাবে নিজেকে সাজিয়ে তুলবেন রইল সেরা কিছু টিপস
  3. পুজোতে সুন্দর পোশাকে পার্টানারের সঙ্গে বেড়ানোর কথা ভাবছেন অথচ শরীরে মেদ ? ঝরাতে মেনে চলুন এই সেরা টিপস
  4. Exclusive: জিমে বিশ্বাসী নন অভিনেত্রী ! 16 ঘণ্টা না খেয়ে কীভাবে ওজন ধরে রাখেন ? পুজোর সেরা টিপস দিলেন পায়েল