ETV Bharat / lifestyle

বিয়ের পর প্রথম পুজো ? কেমন শাড়ি পরবেন, কীভাবে নিজেকে সাজিয়ে তুলবেন রইল সেরা কিছু টিপস

নতুন বিবাহিতরা ভাবছেন কী ধরনের শাড়ি পরবেন ? আপনার জন্য রইল সেরা টিপস ৷

DURAG PUJA Fashion 2025
বিয়ের পর পুজোর শাড়ির লুক (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : September 10, 2025 at 2:03 PM IST

4 Min Read
Choose ETV Bharat

পুজো মানেই বাঙালির মনে এক অন্যরকম আবেগ আনে ৷ যাঁরা নতুন বিয়ে সেরেছেন তাঁদের জন্য তো অনুভিতিই অন্যরকম ৷ ষষ্ঠী থেকে দশমি আমারা বাঙালিরা মেতে থাকি কোনদিন কোন পোশাকে মহময়ী লুক আনা যায় ৷ বাজারে ট্রেন্ডি পোশাকের দিকেও থাকে ভালোরকম নজর ৷ নতুন বউ যাঁরা আছেন তাঁরা তো শাড়ির দিকই একটু বেশি ঝুঁকবেন ৷ কারণ বিয়ের পর প্রথম পুজো কোনও কথাই হবে না । প্রেম করার দিনগুলি একরকম আলাদাই থাকে আর বিয়ের পর সেই চিত্রে একেবারেই উল্টো বদল । কারণ বিয়ের পরে সাজের ধরণও মেয়েদের আলাদা করতে ইচ্ছে হয় বিশেষ করে যদি নব দম্পতি হয় ৷

পুজোর সময় যে কোনও মেয়েকেই শাড়িতেই দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে । আর মহিলারাও চান পুজোর কটা দিন একটু ইন্ডিয়ান পোশাকেপ দিকে বেশি ঝুঁকতে ৷ হালকা গয়না, ট্র্যাডিশন্যাল একটা শাড়ি পুজোতে এমন সাজ হলে আর কি চাই । এই শাড়ি পড়েই কত প্রেম জন্ম নেয় ৷ তাই ওই কথা তো বৃথা ফলে না যে শাড়িতেই নাড়ি ৷ শাড়ি থেকে পাঞ্জাবিতে প্রথম দেখা প্রথম হাতের উপর হাত রাখা, একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, লুকিয়ে একটা সেলফি কত শত স্মৃতির জন্ম এই পুজোর শাড়িই ।

পুজো মানেই মেয়েদের ক্ষেত্রে কম বেশি সবারই ইচ্ছে থাকে শাড়ি পরার । তাই নতুন বিয়ে হলে কী ধরনের শাড়ি পরতে পারেন তার কিছু টিপস আপনার জেনে নেওয়া প্রয়োজন ৷ এরউপর তো আবহাওয়ার কথা মাথায় রাখতেই হয় ৷ কখনও বৃষ্টি, কখনও রোদ, সেইসঙ্গে ভ্যাপসা গরম । পুজোতেও যদি থাকে এমনই আবহাওয়া ? তাহলে তো শাড়ি পড়ার ইচ্ছাও যেনো শেষ ৷ তবে স্টাইল তো করা চাই ৷ বছেরের এই কটা দিন তো আর মাটি করলে চলবে না ৷ আপনি চাইলে সেলিব্রিটিদের মতো এই শাড়ির স্টাইলগুলিও ফলো করতে পারেন ৷

কোয়েল মল্লিক: নতুন বিবাহিত মেয়েদের ক্ষেত্রে পুজোর সময় একটু গর্জিয়াস শাড়ি বেশ ভালোলাগে ৷ এতে একরকম নববধূ লাগে ৷ তাই কোয়েল মল্লিকের মতো এইরকম একটা দুধে আলতা রঙের বেনারসি শাড়ি বেশ মানানসই হতে পারে ৷ নববধূদের জন্য এইরকম একটা গোলাপি শাড়ি একদম পারফেক্ট ৷

শুভশ্রী গঙ্গোপাধ্যায়: বিয়ের পর লাল হলুদ নীল গোলাপি একটু উজ্জ্বল রঙের শাড়িই বেশি মানায় ৷ তাই আপানর শাড়ির আইডিয়া শুভশ্রীর মতো এইরকম হলুদ রঙের হতে পারে ৷ যা আপানকেও দেখতে লাগবে সুন্দর ৷ এই ধরনের শাড়ির সঙ্গে একটু ভারী জুয়েলারী বেশ যাবে ৷

এছাড়াও আরও একটা অভিনেত্রীর মতো শাড়ি নতুন বিবাহিতদের জন্য পারফেক্ট ৷ হালকা গোলাপি শাড়িতে শিলভার জড়ির কাজ ৷ সঙ্গে চওড়া সিঁদুর ৷ এরসঙ্গে নায়িকার মতো কুন্দন সেট একদম পারফেক্ট ৷

শ্রাবন্তী চট্টোপাধ্যায়: নতুন বিবাহিতদের পুজোতে পরার সেরা শাড়ি হতে পারে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ের মতো এইরকম একটা বাঙালি লুক ৷ রাতে সঙ্গীর সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার জন্য সেরা কালেকশন ৷ একে নতুন বিয়ে তারপর পুজোর সন্ধ্যে একদম এইরকম লুক জমে যাবে ৷

রুক্মিনী মৈত্র: কালো রঙ তো অনেকের কাছেই প্রিয় রঙ ৷ পুজোতে পরার জন্য় এর থেকে ভালো আর কি হতে পারে ৷ আপনি যদি চান অভিনেত্রী রুক্মিনী মৈত্রর মতো এইরকম একটা কালো শাড়ি বেছে নিতে পারেন ৷ যেটা আপনাকেও সুন্দর লাগবে ৷

সোহিনী সরকার: নতুন বিবাহিতরা একটু লালের দিকে বেশি আকর্ষিত হন ৷ তাই সকালের একটা হালকা শাড়ির লুক চাইলে অভিনেত্রী সোহিনী সরকারের মতো এইরকম একটা লুক সেরা হতে পারে ৷

  1. Exclusive: জিমে বিশ্বাসী নন অভিনেত্রী ! 16 ঘণ্টা না খেয়ে কীভাবে ওজন ধরে রাখেন ? পুজোর সেরা টিপস দিলেন পায়েল
  2. স্লিভলেস বিতর্কের মাঝেই সরব ডিজাইনাররা, বলছেন ব্লাউজের সঙ্গে স্লিভলেসের সম্পর্ক জন্ম জন্মান্তরের
  3. পুজোয় নায়িকাদের মতো ত্বকে গোলাপি আভা চান ? বাড়িতেই বানিয়ে নিন খুব সহজে এই জিনিস
  4. আপনাকেও লাগতে পারে গোলাপের মতো সুন্দর ! রইল গোলাপি ড্রেসের সেরা টিপস