কীভাবে চিনবেন বহু নারীতে আকৃষ্ট পুরুষ ? জানুন চাণক্য নীতি
চাণক্য নিজের নীতিশাস্ত্রের মাধ্যমে আমাদের বিভিন্ন মতামত দিয়েছেন । চাণক্য় নীতি শাস্ত্রে পুরুষদের এমন কিছু স্বভাবের কথা জানিয়েছেন যা আপনাদের চিনতে সাহায্য করবে ৷

Published : June 20, 2025 at 11:43 AM IST
আচার্য চাণক্যের জ্ঞান গোটা বিশ্বে সমাদৃত ৷ প্রাচীন ভারতের এই পণ্ডিত ছিলেন একাধারে দার্শনিক ও কূটনীতিক ৷ চাণক্যের বাণী আজও অনেকের কাছে তাৎপর্যপূর্ণ ৷ আবার অনেকেই মনে করেন আচার্য চাণক্যের নীতি মানলে জীবন সহজেই এগিয়ে যায় ৷
নিজের নীতিশাস্ত্রে যে শুধু ব্যবসা-বাণিজ্য, রাজ্য পরিচালনার কথা উপদেশ দিয়েছেন এমনটা নয়, দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত কিছু জিনিসের উপরও মতবাদ প্রকাশ করেছেন ৷ যা মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য় করে ৷ এইসব উপদেশ বাদেও কোন পুরুষ বেশি চরিত্রবান বা কার চরিত্র খারাপ এগুলি বিষয়েও বলে গিয়েছেন চাণক্য় ৷ একাধিক নারীসঙ্গ পছন্দ করেন এমনও পুরুষের স্বভাব নিয়ে অনেক বিষয় বলে গিয়েছেন তিনি ৷
অনেক পুরুষ আছেন যাঁরা মহিলার প্রতি আকৃষ্ট হন ৷ নিজেদের নিয়ন্ত্রণে রাখেন না ৷ কীভাবে বুঝবেন আপনার সঙ্গে যিনি আছেন তিনি আদেও ভরসাযোগ্য কিনা ?
তিনি বলেছেন এই ধরনের পুরুষরা ভরসার যোগ্য নন ৷ চিনে নিন চাণক্যের বলা এই সহজ উপায়ে ৷
যাঁরা নারীদের প্রতি বেশি আকৃষ্ট হন তাঁরা বেশি সাজতে ভালোবাসেন ৷ সেজেগুজে রাস্তায় বেরোতে চান ও দামি দামি পোশাক পড়তে ভালোবাসেন ৷ নিজেকে যাতে সুন্দর লাগে তারজন্য সবকিছু করেন ৷ যাতে নতুন নতুন নারীরা তাঁর প্রতি আকৃষ্ট হতে পারেন ৷ এইসব পুরুষের সাধারণত চোখ স্থির থাকে না একাধির নারীর দিকে যায় ৷ ফ্রেন্ডের লিস্টে বেশি মহিলা বন্ধুর সঙ্গেই দেখা যায় ৷ এছাড়াও এই ধরনের পুরুষরা নিজের স্ত্রী বা বান্ধবীকে পরিচয় লুকিয়ে রাখতে পছন্দ করেন জনসমক্ষে ৷
এরা চান যাতে অন্য মহিলার সঙ্গে প্রেমালাপ স্ত্রীর কাছে লুকিয়ে রাখা যায় ৷ এই ধরনের পুরুষরা কোনও জিনিস পাওয়ার পর সেটা দামি পণ্য হোক বা সম্পর্ক একবার পেয়ে গেলে অন্যজনের প্রতি আকৃষ্ট হয়ে যান ৷ তাই এই ধরনের কোনও স্বভাবের ক্ষেত্রে পুরুষদের চেনা নারীদের প্রয়োজন ৷ তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে একবার যাচাই করে নিন ৷
বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য প্রচলিত ও চাণক্যের দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

