ETV Bharat / lifestyle

প্রেমিকা ঠকাচ্ছে কি না বলে দেবে এই লক্ষণগুলি, জেনে নিন চাণক্যর মত

আচার্য চাণক্য তাঁর নীতিতে ছলনাময়ী মহিলাদের কিছু লক্ষণ উল্লেখ করেছেন । আচার্যের মতে, এই ধরনের মহিলাদের থেকে দূরে থাকাই ভালো ।

chanakya-niti News
আচার্য চাণক্যের মতে জেনে নিন প্রেমিকা ঠকাচ্ছে কি না (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : March 17, 2025 at 4:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জীবনে একজন সঠিক জীবনসঙ্গী থাকাটা খুবই জরুরি । যদি আপনার জীবণে সঠিক কেও না থাকে তাহলে জীবন অন্যদিকে মোড় দেয় ৷ যদিও একজন ভালো সঙ্গী জীবনকে সহজ ও সমাধান করতে পারে ৷ কিন্তু একজন খারাপ সঙ্গীর সঙ্গে জীবনের পথ চলাটা খুব কঠিন হয়ে পড়ে ৷ একজন ভালো জীবনসঙ্গীকে চিহ্নিত করা অবশ্যই অনেক কঠিন কাজ । এমনকি সবচেয়ে বুদ্ধিমান মানুষও এতে অনেকসময় পরাজিত হয়ে যান । তবে আচার্য চাণক্য এমন কিছু নীতি সম্পর্কে উল্লেখ করে গিয়েছেন যা জীবনের পথ চলার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ আচার্য তাঁর নীতিতে ছলনাময়ী নারীদের মধ্যে যেসব লক্ষণ দেখা যায় তা উল্লেখ করেছেন ।

যে মহিলা চরিত্রবান নয়: আচার্য চাণক্যের মতে, একজন নারীর জন্য সুন্দর চরিত্র ও সঠিক স্বভাব থাকা খুবই গুরুত্বপূর্ণ । এই ধরনের মহিলারা তাঁদের সামাজিকভাবেও সুন্দর হয়ে থাকেন ৷ যা পুজোর যোগ্য বলে তুলনা করা হয় ৷ চাণক্য বলেছেন যে সব নারী চরিত্রহীন ও স্বভাব ভালো নয় তাঁরা জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় ৷ তাই অবশ্য জীবণসঙ্গী দেখে শুনে বাছাই করা উচিত ৷

গুণের অভাব: আচার্য চাণক্যে বলে গিয়েছেন, যেসব নারীর গুণাবলীর অভাব রয়েছে তাঁদের সঙ্গে সম্পর্কের ঘর করা আশা করা বৃথা । যে নারীর কোনও গুণ নেই সেই নারী আপনার জীবনের ধ্বংসের কারণ হতে পারে ৷ শুধুমাত্র আপনি নয় আপনার পরিবারও এরসঙ্গে জড়িত ৷ তাই আপনার এই ধরনের মহিলার সঙ্গে সম্পর্ক বজায় রাখা ঠিক নয় ৷ সে যে কোনও সময় আপনাকে প্রতারণা করতে পারে ।

নিজের ছাড়া অন্যকিছু না ভাবা: আচার্য চাণক্যের মতে, যে মহিলারা স্বার্থপর অর্থাৎ সবসময় শুধু নিজের কথা ভাবেন, এই ধরনের মহিলারা কখনই ভালো জীবনসঙ্গী হতে পারেন না । যে কোনও ভালো জীবনসঙ্গী শুধু নিজের কথা ভাববে না আপনি কিসে খুশি এটাও দেখা একজন নারীর কর্তব্য ৷ তাই নিজের সঙ্গে সঙ্গে আপনার ভাবনাকেও সন্মান করাটাও জরুরি ৷

এছাড়াও চাণক্য বলে গিয়েছেন যে কোনও সম্পর্কেই সঠিকভাবে টিকতে গেলে দু'জনকেই ত্যাগের প্রতি সহনশীল হওয়া প্রয়োজন ৷ দাম্পত্য জীবনে সঠিক ভারসাম্য বজায় রাখতে স্বামী-স্ত্রী উভয়েরই কিছু জিনিস ত্যাগ করা খুবই জরুরি ।

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য প্রচলিত ও চাণক্যের দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)