ETV Bharat / lifestyle

কোন ধরনের মানুষের থেকে দূরে থাকবেন ? চাণক্য মতে বন্ধু চেনার কিছু নিয়ম

কিছু বিশেষ চারিত্রিক রুপ বিচার করেই বন্ধু বেছে নিন ৷ না হলে বিপদে পড়বেন ৷ ওই বন্ধুই আপনার ক্ষতি করতে পারে ৷

chanakya-niti
দার্শনিক চাণক্যের নীতি (ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : February 4, 2025 at 4:29 PM IST

2 Min Read
Choose ETV Bharat

প্রতারকের কোনও সঠিক চেহারা থাকে না । সে মানুষকে ঠকানোর জন্য প্রয়োজন মতো মুখোশ পরে নেয় শুধু । ওপর দিক থকেও দেখলে বুঝতে পারবেন না কে আপনাকে ঠকাতে চলেছে ৷ ঘখন সময় আসে খারাপ মানুপ আসল চেহারা দেখাতে থাকে ৷ তবে এই বিষয়েও আচার্য চাণক্যও অনেক মত দিয়েছেন ৷ কে আসল আর কে নকল চেনার ৷ এখন অনেকেই বুঝতে পারেন না আদেও তাঁর বন্ধু কোনও প্রতারক কিনা ৷ কী ভাবে একজন নকল বন্ধু এবং একজন আসল বন্ধুর মধ্যে পার্থক্য করবেন এবং কী ভাবে তাদের চিনবেন সেই পরামর্শ নিজের চাণক্য নীতি গ্রন্থে দিয়েছেন আচার্য চাণক্য ।

দার্শনিক চাণক্য তাঁর অর্থশাস্ত্র গ্রন্থে এমন কিছু মানুষের আপনার বাড়িতে বা জীবনে না আনার পারমর্শ দিয়েছেন ৷ চণক্য মতে, যারা আপনার মন নিয়ে কৌশলে খেলে তাদের বিশ্বাস করা উচিত নয় ৷ তারা আপনাকে কোনও না কোনও সময় বিশ্বাসঘাতকতা করবেই ৷ এছাড়াও এই ধরনের মানুষ নিজেকে চালাক ভাবলেও তারা এটা হয় না ৷ তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে ৷ তাই তিনি বলে গিয়েছেন এই ধরনের মানুষদের থেকে দূরে থাকাই ভালো ৷

আপনার সত্যিকারের বন্ধু তখনই বুঝবেন যখন আপনার খারাপ সময়ে আপনাকে সাহায্য় করবে ৷ এইরকম বন্ধু থেকে দূরে থাকুন যারা শুধুমাত্র প্রয়োজনেই আপনার কাছে আসে ৷

এছাড়াও এমন বন্ধু থেকে দূরে থাকুন যারা ইচ্ছাকৃত আপনাকে কোনও কারণ ছাড়াই আঘাত করে ৷ এরজন্য কোনও অনুসূচনাও করে না এইধরনের বন্ধু জীবনে থাকলে দূর করে দেওয়াই ভালো ৷ এই ধরনের মানুষরা আপনার অবর্তমানে নামে খারাপ কথা বলে বেড়ায় ৷ তাই চাণক্য মতে, এই ধরনের মানুষকে বাড়িতে আমন্ত্রণ জানানো উচিত নয় বা বন্ধুত্বও ঠিক হবে না ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য প্রচলিত ও চাণক্যের দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)