ETV Bharat / lifestyle

জিন্সের ওপরে অ্যাপ্লিক ও হ্যান্ড পেইন্টিং করা মিকি মাউস জিনস এই গরমের হাল ফ্যাশন...' শ্যামসুন্দর বসু

গরমে সুস্থ থাকার জন্যে যে কম্ফোর্টেবল পোশাক পরাও গুরুত্বপূর্ণ, সে কথা সকলে জানেন । তাই তো সেরকম পোশাকের সন্ধানেই থাকেন ।

Summer fashion
গরমের ফ্যাশন (Etv Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : April 26, 2025 at 3:04 PM IST

|

Updated : April 26, 2025 at 3:43 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নবনীতা দত্তগুপ্ত

গ্রীষ্ম শুরুর আগেই দাবদাহে প্রাণ আনচান । ঘামের প্যাচপ্যাচানি ও মেক আপ গলে জল, চুলের অবস্থাও খারাপ । এককথায় শান্তি নেই কিছুতে । তবে সবকিছুর পরে ফ্যাশনকে বাদ দিলে চলবে কীভাবে ? ফ্যাশন তো মানুষের জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ৷ এই সময়ে যদি আপনি একটু কম্ফোর্টেবল পোশাক না পরেন, তাহলে সমস্যা যে বাড়বেই, সে কথা আর বলার অপেক্ষা রাখে না । গরম তো লাগবেই, সেই সঙ্গে ত্বকের সমস্যাও দেখা দিতে পারে । এখন প্রশ্ন হল গরমে কেমন আউটফিট পরতে পারেন আপনি ?

Summer Fashion
গরমের ফ্যশন হোক অন্যরকম (ETV Bharat)

সকালে ঘুম থেকে উঠে ভোর 6 টা নাকি সকাল 11 টা বোঝা দায় । গায়ে লাগছে গরম ছ্যাঁকা । কিন্তু তা ভাবলে চলবে ? যেখানে যে সময়ে যাওয়ার সেখানে তো যেতে হবেই । সঙ্গে ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন লোশন, জলের বোতল যেমন মাস্ট তেমনি পোশাকেও থাকতে হবে কুল কুল ভাব । তা হলে স্বস্তির নিঃশ্বাস মিললেও মিলতে পারে ।

এর জন্য আগে থেকেই বেছে রাখুন কোন কোন পোশাকটা এই সময়ে পরলে আপনি শান্তি পাবেন । আর স্টক যদি ফুরিয়ে গিয়ে থাকে তা হলে সাধ্য অনুযায়ী কিনে নিতে হবে এটা সহজ কথা । তবে, হাল ফ্যাশন নিয়ে যাঁরা ভাবেন তাঁরা আবার যেমন তেমন পোশাকে কোথাও চলে যেতে পারেন না ।

একইভাবে অফিসের পোশাকের ধর আর পার্টি ওয়্যার একরকম হয় না । আবার বিয়ে বাড়ি কিংবা শোকের বাড়ির পোশাকের ধরনও এক রকম হয় না ৷ তবে, সব কিছুর মধ্যে একটা জিনিস কমন হলে ক্ষতি নেই । সেটা হল সুতি । এই সময় সুতি বা মলমল আপনাকে আরাম দেবেই দেবে । তার উপরে সামনেই আবার জামাইষষ্ঠী । ফলে, মেয়ে-জামাইকে ট্রেন্ডি পোশাক উপহার দিতেও আজকাল শাশুড়িরা আগ্রহী হয়ে পড়েছেন ।

তারই উপায় ইটিভি ভারতকে জানালেন সেলেব্রিটি ডিজাইনার শ্যামসুন্দর বসু । এই পোশাকের সাজে আছে রাই কিশোরী কালেকশন, মডেল অনুক্তা, তানিয়া, বৃন্দা, জয়, সন্মিত্র সুমন ৷

শ্যামসুন্দর জানিয়েছেন, "গরমে ক্যাজুয়ালের চাহিদা মারাত্মক । তার সঙ্গে ঢিলেঢালা পোশাক । পুরুষদের ঢিলেঢালা সুতির জামার উপরে টাই অ্যান্ড ডাই আইটেম নতুনত্বের ছোঁয়া দেয় । মহিলাদের ক্ষেত্রে জিন্সের সঙ্গে টাই-ডাই করা টপ অফিস বা কলেজের জন্য ভীষণ উপযোগী ।"

Summer Fashion
ডিজাইনার শ্যামসুন্দর (ETV Bharat)

তিনি আরও বলেন, "বন্ধুর জন্মদিন হোক বা পার্টি তার জন্য কালারফুল সুতির টি-শার্ট এবং পিওর সিল্কের টপে গরম লাগবে না । পাশাপাশি জিন্সের ওপরে অ্যাপ্লিক ও হ্যান্ড পেইন্টিং করা মিকি মাউস জিনস এবছর গরমের হাল ফ্যাশন ।"

Summer Fashion
গরমে ক্যাজুয়ালের চাহিদা তুঙ্গে (ETV Bharat)

"যদিও প্রচন্ড গরম তাও কালো অনেকেরই পছন্দ এবং এই সময় বেশ কিছু অনুষ্ঠান থাকে যেখানে পাঞ্জাবী না পরলেই নয়, সে ক্ষেত্রে সুতির কুর্তার সঙ্গে এমব্রয়ডারির কাজ আপনাকে দেবে আভিজাত্যের ছোঁয়া ।"

  1. পয়লা বৈশাখের সাজ কেমন হবে এই নিয়ে চিন্তিত ? এই লুকেই লাগবে একদম নায়িকাদের মতো
  2. Exclusive: 'বাড়ির সব খাবার আমি খাই'; পঞ্চাশ পেরিয়েও অষ্টাদশী ! গোপন খবর দিলেন ইন্দ্রাণী দত্ত
  3. শুধুমাত্র সবুজ নয়, লাল অ্যালোভেরা আরও বেশি গুণ ! জানালেন চর্মরোগ বিশেষজ্ঞ
  4. এই গাছের পাতা প্রতিদিন ব্যবহারে মুখের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে
Last Updated : April 26, 2025 at 3:43 PM IST