পরনে বিহারের পদ্মশ্রী দুলারির মধুবনী শাড়ি, কী এর বিশেষত্ব ?
প্রতিবছরের মতো এবছরও নজর কাড়ল তাঁর বাজেট স্পেশাল শাড়ি । জানা যায়, মধুবনী শিল্পের প্রতি সম্মান প্রদর্শনে এই সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ।

Published : February 1, 2025 at 11:04 AM IST
|Updated : February 1, 2025 at 2:21 PM IST
তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । সংসদে 2025-'26 অর্থবর্ষের দেশের সাধারণ বাজেট প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এনিয়ে টানা 8 বার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
প্রতিবছরই বাজেট পেশ করেন নজরকাড়া নানান শাড়িতে ৷ এবারও সেই অন্যথা নয় ৷ এবারেও এক অনন্য শাড়িতে দেখা গিয়েছে অর্থমন্ত্রীকে ৷ ক্রিম রঙের শাড়িতেই নজর কাড়লেন তিনি । 1 ফেব্রুয়ারি বাজেট পেশের দিন তাঁকে দেখা গেল মধুবনী সিল্কের অফ হোয়াইট শাড়িতে । এটি সীতারমনের অষ্টম বাজেট ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মধুবনী শিল্পকলা এবং পদ্মপুরস্কারপ্রাপ্ত দুলারী দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটি মধুবনী শাড়ি পরেছেন ।
প্রতিবছরই নির্মলা সীতারমনের শাড়ি মানুষের মনকে আকর্ষণ করে ৷ 2024-2025 বাজেটে তিনি গোলাপি পাড়ের অফ হোয়াইট একটি শাড়ি পরেছিলেন ৷ সঙ্গে ম্যাচ করা ব্লাউজ ৷ এবার তাঁকে দেখা গেল নজরকাড়া মধুবনী শাড়িতে ৷ এই শাড়িটি তাঁকে 2021 সালে ভারতের পদ্মশ্রীপ্রাপ্ত দুলারি দেবী উপহার দিয়েছিলেন । জানা গিয়েছে, বাজেটের দিন শাড়িটি পরার জন্য তাঁকে অনুরোধ জানিয়েছিলেন ৷ মিথিলা আর্ট ইনস্টিটিউটে একটি ক্রেডিট আউটরিচ কার্যকলাপের জন্য যখন অর্থমন্ত্রী মধুবনী পরিদর্শন করেন, তখন তিনি দুলারী দেবীর সঙ্গে দেখা করেন এবং বিহারের মধুবনী শিল্পকলা নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন । তখনই দুলারী দেবী শাড়িটি উপহার দিয়েছিলেন ৷
ফলে বাজেটের দিনে এই শাড়িতেই নজর কাড়েন তিনি ৷ সঙ্গে লাল ব্লাউজ ৷ কনট্রাস্ট কম্বিনেশনে এক অন্যতম আকর্ষিতভাবে দেখা যায় বাজেটের দিন ৷ জানা যায়, বর্তমানে মাছ মোটিভের মধুবনী ডিজাইনের শাড়ি বহুলভাবে পরিচিত । দাম বেশ খানিকটাই বেশি । সব বয়সেই এই শাড়ির ডিজাইন নজর কাড়ে ৷ মহিলাদের পছন্দের তালিকায় প্রথম সারিতে এই শাড়ির নাম ৷
সকাল 11 টায় শুরু হবে বাজেট ৷ 2019 সালে তিনি ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ।
2019 সালে প্রথমবার বাজেট পেশ করতে আসেন নির্মলা সীতারমন ৷ সেইবছর থেকে বদলে গিয়েছে হার্ড কপি ছেড়ে ডিজিটাল ভাবে বাজেট পেশ ৷ সেইবছরে তাঁর শাড়ির রঙ ছিল গোলাপি ৷ তার উপর সোনালি জড়ি ও পাড় বসানো ৷ ব্লাউজও পরেন ম্যাচ করে ৷ যার রং গোলাপি ও সোনালি পাড় ৷

2020 সালেও বাজেট পেশ করেছিলেন হলুদ রঙের শাড়িতে ৷ সোনালি পাড়ে মোড়া সবুজ বর্ডারের শাড়ি ৷
2021 সালের বাজেটে অফ হোয়াইট একটি শাড়ি যার আঁচল লাল, সাদা, হলুদ ও সবুজের প্রিন্টের কম্বিনেশন ৷ পাড়ের বর্ডার ছিল সবুজ রঙের ৷
2022 সালে বাজেট পেশে তিনি পরেছিলেন ব্রাউন রঙের একটি সিল্ক শাড়িতে খয়েরি ও সাদার সুতোর কাজ করা ৷

2023 সালে ফ্রেবুয়ারি মাসে যে বাজেট পেশ হয়েছে সেখানে তিনি পরেছিলেন কাঁথাস্টিচের কাজ করা নীল আকাশি রঙের একটি শাড়ি ৷


