ETV Bharat / lifestyle

2025- এ হবে অর্থলাভ, জীবন ভরবে সুখ শান্তিতে ! বছরের শেষদিনে করুন এই টোটকা

বছরের শেষ দিনে করুন এই কাজ ৷ নতুন বছরের হবে ইচ্ছাপূরণ ৷ এই ছোট্ট উপায়ে হবে অর্থলাভ ৷ কী করবেন জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Astrology Tips
বছরের শেষ দিনে করুন এই কাজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : December 27, 2024 at 10:52 AM IST

2 Min Read
Choose ETV Bharat

দেখতে দেখতে বছর শেষ ৷ শুরু হচ্ছে নতুন বছর ৷ আর সবাই চান নতুন বছর শুরু হোক ভালো কাজ দিয়ে ৷ মনের আশা পূর্ণ করার আশা নিয়ে ৷ আপনার মনের অপূর্ন বাসনা পূর্ণ করুক নতুন বছরে এই কামনা সবার । সুযোগ রয়েছে আপনার হাতেই কিন্তু তার জন্য করতে হবে ছোট্ট একটি কাজ বলে জানান জ্যোতিষী রাহুল দে । তবে তিনি জানান, এক্ষেত্রে আপনার মনের যে কোনও একটি ইচ্ছা সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা রাখতে হবে ।

2025 সালে আপনার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে চাইলে, চলতি বছরের শেষদিন অর্থাৎ 31 ডিসেম্বর এই উপায় করতে হবে । তাহলেই পূরণ হবে আপনার মনের ইচ্ছা ।

জ্য়োতিষী বলেন, "যাঁরা কর্মে বাধাপ্রাপ্ত হচ্ছেন ও অর্থ উন্নতি করতে পারছেন না তাঁরা এই রেমিডিটা করুন সারাবছর ধরে উন্নতি লাভ করবেন ৷ তারজন্য 31 শে ডিসেম্বর সন্ধ্যাবেলায় করতে পারেন ৷ একটা এক টাকার কয়েন ও লবঙ্গ নিয়ে বাড়ির সামনে যেখানে চারমাথা মোরে গিয়ে মুখের চারপাশে অ্যান্টি ক্লক ওয়াইস 7 বার ঘুরিয়ে এই জিনিষদুটি উল্টোকরে ফেলে দিন ৷ এরপর আর পিছনে তাকাবেন না ৷ এটি করলে খুব ভালো উপকার পাওয়া যাবে ৷ যা সারাবছর আপনার সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করবে ৷"

এছাড়াও তিনি জানান, এইদিনে সকাল সকাল স্নান করে শিবের পুজো করলেও সারাবছর শান্তিতে থাকতে পারবেন ৷ অর্থের অভাব দূর হবে ৷ শিব পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়, নন্দীদেবকে জানানো ইচ্ছা অবশ্যই পূরণ করেন ভক্ত মহাদেব । তাই তাঁর কৃপায় নতুনবছর আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে ।

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)