দুর্নীতির মামলায় হাসিনার বিচার শুরু, নাম জড়াল ব্রিটেনের প্রাক্তন মন্ত্রীর
2024 সালের অগস্ট মাসে দেশ ছাড়েন হাসিনা ৷ এরপর থেকে তাঁর নামে একাধিক মামলা হয়েছে ৷ তার একটিতে 6 মাসের জেলও হয়েছে মুজিব-তনয়ার ৷

By PTI
Published : August 13, 2025 at 6:44 PM IST
ঢাকা, 13 অগস্ট: শেখ হাসিনা এবং তাঁর দুই ভাইজি-সহ কয়েকজনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে দুর্নীতি মামলায় বিচার পর্ব শুরু হল ৷ আবাসন প্রকল্প নিয়ে দায়ের হওয়া মামলায় হাসিনা ছাড়া আজমিনা সিদ্দিকি এবং ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ টিউলিপ সিদ্দিকিরও নাম আছে ৷ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যরা আবাসন প্রকল্পের দুর্নীতির সঙ্গে যুক্ত এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন শাখা ৷ পরবর্তী সময়ে কয়েকটি আলাদা আলাদা ঘটনায় মামলা দায়ের হয় ৷ তাতে হাসিনার পাশাপাশি তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় থেকে শুরু করে বোন রেহানা এবং টিউলিপদের নাম জড়ায় ৷ এবার তার মধ্যে একটি মামলার বিচার পর্বও শুরু হয়ে গেল ৷
ঘটনায় নাম জড়াবার পর মন্ত্রিত্ব ছাড়েন লেবার পার্টির সাংসদ টিউলিপ ৷ নিজেকে নির্দোষ দাবি করে মুহাম্মদ ইউনূসের প্রশাসন তাঁকে অকরাণে কালিমালিপ্ত করতে চাইছে বলেও তিনি দাবি করেন ৷ মন্ত্রিত্ব ছাড়লেও তিনি এখনও সাংসদ হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন ৷ এদিকে এদিন এই মামলার শুনানিতে আদালাতের সামনে সাক্ষ্য দেন মামলার অন্যতম অভিযোগকারী তথা দুর্নীতি দমন শাখার সহ-অধিকর্তা আফান জান্নাত কেয়া ৷ এর আগে এই সংক্রান্ত অন্য একটি মামলায় আদালতে সাক্ষ্য দেন এই তদন্তকারী সংস্থার প্রধানও ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী সংস্থার তরফে হাসিনাদের বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগ আনা হয়েছে ৷ সেসবের সমর্থনে নথিও জমা পড়েছে ৷
অগস্ট মাসের শুরুর দিকে আবাসন বন্টন সংক্রান্ত দুর্নীতির 6টি মামলায় শেখ হাসিনা-সহ আরও 99 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বাংলাদেশের দুটি আদালত ৷ তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে ৷ সপ্তাহ দুয়েকের মধ্যে শুরু হবে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছিল ৷ সেই মতো বুধবার থেকে শুরু হল সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া বেশ কয়েক বছর আগে ঢাকার কাছে একটি উপনগরী তৈরির পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সরকার ৷ সেখানে আবাসন বন্টন নিয়ে ব্যাপাক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় একেক করে হাসিনার পরিবারের অনেকের নাম জড়িয়ে গেল ৷
এই সংক্রান্ত মোট 6টি মামলা দায়ের হয়েছিল ৷ তার মধ্যে ঢাকার চতুর্থ আদালতের বিশেষ বিচারক রবিউল আলম তিনটি মামলায় হাসিনাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে ৷ একটি মামলায় হাসিনা-সহ 17 জনের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছিল ৷ অন্য একটি মামলায় মুজিব-তনয়া ছাড়া আরও 18 জনের নাম আছে ৷ তিন নম্বর মামলায় হাসিনা ছাড়া রদওয়ান মুজিব সিদ্দিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠিত হয় ৷ চার্জ গঠনের দিনই বিচারক সকলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ৷
অন্যদিকে, ঢাকার পঞ্চম আদালতের বিশেষ বিচারক মহম্মদ আবদুল্লা আল মামুনও তিনটি মামলায় চার্জ গঠন করেছন ৷ তার মধ্যে একটিতে আছে হাসিনা সহ 12 জনের নাম ৷ অন্য একটি মামলায় হাসিনার পাশাপাশি তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়-সহ 17 জনের নাম আছে ৷ এই বিচারকের কাছে থাকা তৃতীয় মামলাতেও আরও 18 জনের বিরুদ্ধে চার্জ গঠিত হয়ে ৷ পরবর্তী সময়ে এই প্রতিটি মামলায় ধীরে ধীরে চার্জ গঠিত হবে বলে জানা গিয়েছে ৷

