মুজিবভবনে রাতভর তাণ্ডব-অগ্নিসংযোগের পর সকালে চলল বুলডোজার
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ভার্চুয়ালি বক্তৃতা দেওয়ার কথা সামনে আসতেই ঢাকায় শেখ মুজিবুর রহমানের 32 নম্বরে ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৷

By PTI
Published : February 6, 2025 at 9:31 AM IST
ঢাকা, 6 ফেব্রুয়ারি: রাত পেরিয়ে সকাল ৷ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরে ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা ৷ বুধবার রাত যখন 9টা নাগাদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা সামনে আসতেই বিক্ষোভকারীরা হামলা চালায় ৷ বঙ্গবন্ধুর বাড়ি ও মিউজিয়ামে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷ বৃহস্পতির সকালেও ছবিটা এতটুকু বদলায়নি ৷
বঙ্গবন্ধু মুজিব ভবনে ভাঙচুর
হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করেছিল আওয়ামী লীগ ও ছাত্র লীগ। আওয়ামী লীগের ছাত্রলীগ আয়োজিত ভাষণে শেখ হাসিনা বর্তমান শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। যা নিয়ে হাসিনা-বিরোধীরা ক্ষোভে ফুঁসতে থাকে ৷ রোষ গিয়ে পড়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ৷ মুজিবের বাড়িতে প্রথমে তাণ্ডব চালানো হয় ৷ পরে নিয়ে আসা হয় বুলডোজার ৷

উল্লেখ্য, এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ-সহ আত্মীয়দের হত্যা করা হয়েছিল। পরে এই বাড়িটিকে তাঁর স্মৃতিতে জাদুঘর হিসেবে গড়ে তোলেন মুজিবকন্যা হাসিনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক হাজার মানুষ ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ির সামনে উপস্থিত হয় ৷ তারপর তাণ্ডব শুরু করে ৷ বাড়ির বাইরে স্লোগান ওঠে, এই বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

শেখ হাসিনার বাড়িতেও ভাঙচুর চালানো হয়
ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত হাসিনার বাসভবন, সুধা সদনেও বুধবার গভীর রাতে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় ৷ তাঁরা হাসিনার কাকার ছেলে শেখ হেলালউদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েলের খুলনায় বাড়িতেও ব্যাপকভাবে ভাঙচুর চালায় ৷ শেখ হেলালউদ্দিন বাগেরহাট-1 নম্বর আসনের প্রাক্তন সাংসদ এবং খুলনা-2 নম্বর আসনের প্রাক্তন সাংসদ শেখ সালাউদ্দিন জুয়েল। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে তাঁর নাম মুছে দেন বিক্ষোভকারীরা ৷

কুষ্টিয়া-3 নম্বর আসনের প্রাক্তন সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর খানের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও নগরীর জামাল খান এলাকায় শেখ মুজিবের ম্যুরাল বিকৃত করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে বলেন, "আমি ফেসবুকে ঘটনার খবর দেখেছি, তবে এর বেশি কোনও তথ্য আমার কাছে নেই।
গত বছরের 5 অগস্ট যখন হাসিনার প্রায় 16 বছরের আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে, তখন ধানমন্ডির 32 নম্বর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ তখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গোপনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চড়ে ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করেন। এদিকে, বাংলাদেশ জুড়ে এই পরিস্থিতির মাঝে ইউনুস সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

