ETV Bharat / international

প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন ভেনেজুয়েলার মারিয়া

বহুকাঙ্ক্ষিত শান্তিতে নোবেল পাননি প্রেসিডেন্ট ট্রাম্প ৷ কিন্তু তাঁকে এই পুরস্কার উৎসর্গ করেছেন সদ্য নোবেল প্রাপক ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাডো ৷

Maria Corina Machado
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাডো (ছবি: এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 8:44 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কারাকাস, 10 অক্টোবর: তাঁর পরিকল্পনা অনুসারে শুক্রবার গাজার বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল ৷ এদিকে এদিনই শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা হয়েছে ৷ কিন্তু বহুকাঙ্ক্ষিত এই পুরস্কারটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতছাড়া হয়েছে ৷ পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাডো ৷ দেশের মানুষের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ লড়াইয়ের কারণে তাঁকে শান্তি পুরস্কারের জন্য বেছে নিয়েছে নরওয়ের নোবেল পুরস্কার কমিটি ৷ কিন্তু ভেনেজুয়েলার সমাজকর্মী মারিয়া তাঁর নোবেল পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করেছেন ৷

সোশাল মিডিয়ায় ভেনেজুয়েলার সমাজকর্মী লেখেন, "এই স্বীকৃতি ভেনেজুয়েলার সব নাগরিকের জন্য, তাঁদের সংগ্রামের জন্য ৷ এটা আমাদের কাজ সম্পূর্ণ করতে উৎসাহ জোগাবে ৷ আমরা জয়ের দোরগোড়ায় রয়েছি ৷ আজ সবচেয়ে বেশি করে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মনে পড়ছে ৷ আমেরিকার মানুষ, লাতিন আমেরিকার মানুষের কথা ৷ স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের পথে তাঁরা আমাদের মিত্র ৷ পৃথিবীর সব গণতান্ত্রিক দেশ আমাদের বন্ধু ৷ আমি এই পুরস্কার ভেনেজুয়েলার নিপীড়িত মানুষকে উৎসর্গ করছি এবং প্রেসিডেন্ট ট্রাম্পকেও ৷ তিনি আমাদের কারণকে সবসময় সমর্থন করেছেন ৷"

এদিকে আমেরিকার প্রেসিডেন্টকে নোবেল পুরস্কার না দেওয়ায় হোয়াইট হাউজের কোপে পড়েছে নোবেল শান্তি পুরস্কার কর্তৃপক্ষ ৷ প্রেসিডেন্টের সহকারী এবং হোয়াইট হাউজের কমিউনিকেশন-এর ডিরেক্টর নরওয়ে নোবেল কর্তৃপক্ষের কড়া সমালোচনা করে লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করে দিয়েছে যে তারা শান্তির উপর রাজনীতিকে অগ্রাধিকার দেয় ৷ কিন্তু শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার নোবেল না-পেলেও প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি স্থাপনের কাজ চালিয়ে যাবেন ৷

সোশাল মিডিয়ায় স্টিভেন জানিয়েছেন, "প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধ শেষ করা এবং জীবন বাঁচানোর কাজ চালিয়ে যাবেন ৷ তাঁর হৃদয় মানব-দরদী ৷ তাঁর মতো কখনও কেউ হবেন না, যিনি শুধু ইচ্ছেশক্তির বলে পাহাড়কে সরিয়ে দিতে পারেন ৷ নোবেল কমিটি প্রমাণ করে দিয়েছে, তারা শান্তির উপরে রাজনীতিকে জায়গা দিয়েছে ৷"

কেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল দেওয়া হল না ? যিনি বারবার একাধিক দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার দাবি তুলেছেন ৷ এমনকী ভারত-পাকিস্তানের মধ্যেও ৷ যদিও ভারতের তরফে বারংবার এই দাবি নস্যাৎ করা হয়েছে ৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং লোকসভায় দাঁড়িয়ে ট্রাম্পের নাম না নিয়ে বলেছেন, "বাইরের কোনও দেশ ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতিতে নাক গলায়নি ৷"

নোবেল শান্তি পুরস্কার কমিটির চেয়ারম্য়ান ইয়েরগেন ওয়াটনি ফ্রিডনেস এদিন নরওয়ের স্থানীয় সময় সকাল 11টা নাগাদ শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেন ৷ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রসঙ্গে কর্তৃপক্ষ বলে, "নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দীর্ঘ ইতিহাসে এই কমিটি প্রচার এবং মিডিয়ার মনোযোগ আকর্ষণের সব ধরন দেখেছে ৷ 'শান্তি' বলতে মানুষ কী বোঝে, সে বিষয়ে আমরা প্রতি বছর মানুষের কাছ থেকে হাজার হাজার চিঠি পাই ৷ কমিটি যে ঘরে বসে, সেখানে সব নোবেল পুরস্কার প্রাপকদের ছবি রয়েছে ৷ সাহস ও সততাতে পূর্ণ ৷ আমরা কাজের ভিত্তিতে এবং আলফ্রেড নোবেলের উইলের উপর এই সিদ্ধান্ত নিয়ে থাকি ৷"

প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল না-পাওয়া অবশ্য মেনে নিতে পারেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ পারেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ৷