ETV Bharat / international

ইজরায়েল-ইরান সংঘাত জারি ! ভারতীয়দের সতর্ক বার্তা বিদেশ মন্ত্রকের

ইজরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাতে মধ্যপ্রাচ্যের আঁচ ক্রমশ বেড়ে চলেছে ৷ এই পরিস্থিতিতে আমেরিকাও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ৷

Israeli first responders work in a residential area hit by a missile fired from Iran, near Tel Aviv, Israel, Sunday, June 15, 2025. (AP)
ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নাগরিক পরিকাঠামো (ছবি : এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 6:38 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুবাই, 15 জুন: বহু গর্বের লৌহবর্ম ভেদ করে আছড়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ৷ এই নিয়ে তিনদিনে পড়ল ইজরায়েল-ইরান সংঘাত ৷ ইজরায়েলের এয়ার ডোম এড়িয়ে বেশ কিছু বাড়ি ধ্বংস করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ৷ এদিকে রবিবার ওমানের মাসকটে আমেরিকা ও ইরানের পরমাণু চুক্তি নিয়ে বৈঠক করার কথা ছিল, তা গতকালই বাতিল করেছে ইরান ৷

এই অস্থির পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারত সরকার ৷ ইরানে ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতিতে জারি করে বলা হয়েছে, সবাইকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক ৷ খুব জরুরি প্রয়োজন ছাড়া ইরানের কোথাও যাতায়াত না করার বার্তাও দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের ৷ পাশাপাশি ভারতীয় দূতাবাসের সোশাল মিডিয়া পেজে আপডেট অনুসরণের কথাও জানান হয়েছে ৷

ইরান অবৈধভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে পরমাণু অস্ত্র তৈরির গোপন চেষ্টা চালাচ্ছে ৷ এই অভিযোগে পুরনো শত্রুতায় ঘি ঢালে ইজরায়েল ৷ শুক্রবার ভোরে ইরানের বেশ কয়েকটি পরমাণু কেন্দ্র এবং সেনাঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল ৷ তারপরই দু'পক্ষের সামরিক সংঘাত শুরু ৷

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, ইজরায়েলের উপর হামলার মোড় কোনওভাবে আমেরিকার দিকে ঘুরলে ইরান ছারখান হয়ে যাবে ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আজকের রাতে ইরানের উপর হামলায় আমেরিকার কোনও ভূমিকা নেই ৷ ইরান যদি আমাদের উপর কোনওভাবে হামলা চালায়, তাহলে আমেরিকার সেনাবাহিনীও তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, যা কেউ এর আগে দেখেনি ৷" এরপরই তিনি এই সংঘাত শেষের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, "যদিও আমরা সহজেই ইরান ও ইজরায়েলে মধ্যে একটা চুক্তি করিয়ে এই রক্তাক্ত সংঘর্ষে ইতি টানতে পারি ৷"

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোশাল মিডিয়ায় ইরানের নাগরিকদের সতর্ক করেছে ৷ আইডিএফ-এর সতর্কবার্তা, "এই বার্তা ইরানের নাগরিকদের জন্য ৷ ইরান কোনও সতর্কতা ছাড়াই হামলা চালানোর পথ বেছে নিয়েছে ৷ আমরা নিরপরাধ নাগরিকদের সতর্ক করছি ৷ কারণ, মানুষের জীবন আমাদের কাছে সবার আগে ৷ এটাই আমাদের এবং আমাদের শত্রুর মধ্যে পার্থক্য ৷"

আইডিএফ সোশাল মিডিয়ার মাধ্য়মে ইরানের সেনাঘাঁটির আশপাশে থাকা নাগরিকদের সরে যাওয়ার বার্তা দিয়েছে ৷ এদিনই দুপুরের দিকে রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায় ৷ ইউরেনিয়াম সমৃদ্ধ ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি নিয়ে কথা চলছিল ৷ তারই মধ্যে হঠাৎ ইরানের পরমাণু কেন্দ্র ও সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সেনা ৷ ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি বলেন, "ইরানে ইজরায়েলের আক্রমণ বন্ধ হলে আমরাও জবাব দেওয়া থামাব ৷ এই হামলারঅংশীদার আমেরিকা ৷ তাই, আমেরিকাকেও এর দায়িত্ব নিতে হবে ৷