ইজরায়েলের হুঁশিয়ারি 'জ্বলবে তেহরান', ইরানের আকাশে আধিপত্য সেনার
ইরান ও ইজরায়েলের পুরনো শত্রুতায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য ৷ রবিবার আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না ইরান ৷ তেহরান ধ্বংসের হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ৷

Published : June 14, 2025 at 8:56 PM IST
জেরুসালেম, 14 জুন: জ্বলবে তেহরান ! পরমাণু অস্ত্র তৈরি বন্ধে ইরানে 'রাইসিং লায়ন' সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৷ শুক্রবার ভোরে ইরানের পরমাণু কেন্দ্র এবং নাগরিক পরিকাঠামো লক্ষ্য করে হামলা শুরু হয় ৷ এরই মধ্যে শনিবার ইরানের রাজধানী তেহরান জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ ৷ পাশাপাশি এদিন সন্ধ্যায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে, ইরানের আকাশের একটি অংশের আধিপত্য বিস্তার করেছে ইজরায়েল বাহিনী ৷
এই সংঘাতের দ্বিতীয় দিনে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ সোশাল মিডিয়ায় হুঁশিয়ারি দেন, "খামেনি (আয়াতোল্লা আলি) যদি ইজরায়েলে মিসাইল হামলা চালায়, তাহলে তেহরানে আগুন জ্বলবে ৷ ইরানের একনায়ক তাঁর শাসন কায়েম রাখতে চায় ৷ তাই তিনি তেহরানের বাসিন্দাদের তাঁর অপরাধমূলক নীতিতে বন্দি করে রেখেছেন ৷"
🔴 ELIMINATED: 9 senior scientists and experts responsible for advancing the Iranian regime’s nuclear weapons program.
— Israel Defense Forces (@IDF) June 14, 2025
All of the eliminated scientists and experts, eliminated based on intelligence, were key factors in the development of Iranian nuclear weapons.
Their… pic.twitter.com/B33dGTyG1v
এদিকে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোশাল মিডিয়ায় ইরানের কয়েকটি পরমাণু কেন্দ্র এবং সেনাঘাঁটি ধ্বংসের কথা জানিয়ে দিয়েছে ৷ আইডিএফ লিখেছে, "পরমাণু কেন্দ্র থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যবস্থা- আমরা ইরানের সবচেয়ে বিপজ্জনক কয়েকটি সেনা ঘাঁটি ভেঙে দিয়েছি ৷" এই পোস্টে ভিডিয়োর মাধ্যমে ইজরায়েল থেকে 1 হাজার 500 কিমি দূরে অবস্থিত ইরানে হামলার ছবি তুলে ধরা হয়েছে ৷ ইরানের গুরুত্বপূর্ণ পরামণু কেন্দ্র নাতানজ ধ্বংসের কথা জানিয়েছে ইজরায়েল ৷ এছাড়া কোথায় কোথায় ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে, কোথায় সামরিক ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই ছবিও দেখিয়েছে আইডিএফ ৷
আইডিএফ-এর ঘোষণা, "ইরানের পশ্চিমাঞ্চল থেকে তেহরান পর্যন্ত আকাশে আধিপত্য এখন ইজরায়েলের ৷" ইরান ও ইজরায়েলের মধ্যে পুরনো শত্রুতায় নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ৷ এদিন ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোশাল মিডিয়ায় পোস্ট করেছে, পশ্চিম ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চারকে ধ্বংস করে দিয়েছে ইজরায়েলের বায়ুসেনা ৷ ইরানের উপর দিয়ে নজরদারি চালানোর সময় আইএএফ যুদ্ধবিমান ওই লঞ্চারটি দেখতে পায় ৷ তারপরই ওই মিসাইল লঞ্চারটিকে ধ্বংস করে দেয় ৷ সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের বেশ কয়েকটি এরকম মিসাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ৷
אם חמינאי ימשיך לירות טילים לעבר העורף הישראלי - טהרן תבער.
— ישראל כ”ץ Israel Katz (@Israel_katz) June 14, 2025
הדיקטטור האיראני הופך את תושבי טהרן לבני ערובה למדיניותו הפושעת להישרדות משטרו.
আইডিএফ আরেকটি পোস্টে উল্লেখ করেছে, ইরানের বর্তমান শাসনে পরমাণু অস্ত্র তৈরির অত্যাধুনিক পরিকল্পনা চলছিল ৷ ন'জন শীর্ষ স্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞ এই পরিকল্পনার জন্য দায়ী ৷ গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের হত্যা করা হয়েছে ৷ তাঁরাই ইরানে পরামণু অস্ত্র তৈরির আসল কারিগর ছিলেন ৷ বিশ্বে ধ্বংসলীলা চালানোর জন্য অস্ত্র তৈরি করছিল ইরানের বর্তমান শাসক ৷ এই হত্যা তাদের কাছে একটা বড় ধাক্কা ৷
গত দু'মাস ধরে পরামণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের দফায় দফায় বৈঠক হচ্ছিল ৷ আগামিকাল রবিবার মিত্র দেশ ওমানে ফের ট্রাম্প প্রশাসন সঙ্গে ওই চুক্তি নিয়ে আলোচনার কথা ছিল ইরানের ৷ কিন্তু আমেরিকার মিত্র দেশ ইজরালের এই হামলার পর তা অর্থহীন বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই ৷
#Iran’s Foreign Ministry focused on countering enemy aggression
— Foreign Ministry, Islamic Republic of Iran 🇮🇷 (@IRIMFA_EN) June 14, 2025
Iranian Foreign Ministry Spokesman Esmail Baqaei said in response to reporters’ questions regarding the negotiations with the US that were scheduled for Sunday in Muscat, saying Iran’s main focus in the current… pic.twitter.com/6zQiJTCRvr
এই পরিস্থিতিতে ইরান আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে কী ভাবছে ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ইসমাইল বাগাই জানান, এই মুহূর্তে ইরানের প্রধান লক্ষ্য শত্রুর আগ্রাসন দমন ৷ কূটনৈতিক শত্রু অন্যায্যভাবে ইরানের উপর আক্রমণ শানিয়েছে ৷ এদিকে আমেরিকা আলোচনা ও কূটনীতির পথে এগিয়েও জিওনিস্ট (ইজরায়েল) শাসকের আগ্রাসনকেই সমর্থন জানিয়েছে ৷ এমনকী ইরানের শান্তিপূর্ণ পরমাণু কেন্দ্রগুলিতে আক্রমণকেও তারা সমর্থন করেছে ৷
বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, এই পরিস্থিতিতে এবং ইরানের মানুষের বিরুদ্ধে এই জিওনিস্ট শাসকের আগ্রাসন যতদিন না থামছে, ততদিন আগ্রাসী দেশের প্রধান সমর্থকের সঙ্গে কথা বলার কোনও মানে নেই ৷

