ETV Bharat / international

সবাইকে খুশি করে দেব ! বার্তা দিয়ে ইজরায়েল হয়ে মিশরের পথে ট্রাম্প

দুটি দেশে 10 ঘণ্টার সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ শান্তি বৈঠকে মোদিকেও আমন্ত্রণ জানান ট্রাম্প ৷ তাঁর বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশ প্রতিমন্ত্রী ৷

Trump
দুটি দেশে 10 ঘণ্টার সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট (ছবি: এপি)
author img

By ANI

Published : October 13, 2025 at 7:50 AM IST

|

Updated : October 13, 2025 at 8:24 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ওয়াশিংটন, 13 অক্টোবর: সবাইকে খুশি করে দেবেন- এমন বার্তা দিয়ে ওয়াশিংটন থেকে মধ্যপ্রাচ্যের শান্তি বৈঠকে যোগ দিতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ স্থানীয় সময় সোমবার মিশরে শরম এল শেখ শহরে মধ্যপ্রাচ্যের নেতাদের নিয়ে শান্তি বৈঠক হবে ৷ সেখানে ভারতের প্রতিনিধিত্ব করছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং ৷ ইতিমধ্য়েই তিনি মিশরে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷

এদিকে, ইজরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা আপাতত স্থায়ী হবে বলে দাবি করেন আমেরিকার প্রথম নাগরিক ৷ এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে ৷ যুদ্ধবিরতি আপাতত বজায় থাকবে ৷ কারণ যুদ্ধবিরতি বজায় থাকার একাধিক কারণ আছে ৷

তবে মিশরে যাওয়ার আগে ইজরায়েলেও কর্মসূচি আছে ট্রাম্পের ৷ যুদ্ধের সময় হামাসের হাতে আটক ইজরায়েলের নাগরিকদের সঙ্গে দেখা করবেন ট্রাম্প ৷ ইজরায়েলের সংসদ কেনাসেটে হবে এই রুদ্ধদ্বার বৈঠকটি ৷ পরে সংসদ ভবনে ভাষণও দেবেন প্রেসিডেন্ট ৷ সাত ঘণ্টা ইজরায়েলে থাকার পর যাবেন মিশরে ৷ সেখানে শরম এল শেখ শহরে আয়োজিত বৈঠকে উপস্থিত থাকবেন ৷

(null)

হোয়াইট হাউস সূত্রে খবর, মিশরে সবমিলিয়ে তিন ঘণ্টা থাকবেন ট্রাম্প ৷ মানে দুটি দেশে মোট 10 ঘণ্টা থেকে আবারও ওয়াশিংটন ফিরে আসবেন ৷ কূটনৈতিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ এই সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন ৷ তাঁর বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে তিনি বলেন, "আমরা সবাইকে খুশি করে দেব ৷ এখন ইহুদি থেকে শুরু করে মুসলিম সম্প্রদায় সকলেই খুশি ৷ খুশি আবর দেশের নেতারাও ৷"

প্রথমে ইজরায়েলের তেল আভিভে পৌঁছবেন ট্রাম্প ৷ সংসদ ভবনে গিয়ে এতদিন হামাসের হাতে আটক থাকার পর যাঁরা ছাড়া পেতে চলেছেন তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ খানিকটা সময় কথা বলবেন ৷ ইজরায়েলের সরকারের পাশাপাশি মার্কিন প্রশাসনের তরফেও এই বৈঠকের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷

বৈঠকে সংবাদ মাধ্যমের কোনও প্রতিনিধি থাকবেন না ৷ এরপর ইজরায়েলের সংসদে ভাষণ দেবেন ট্রাম্প ৷ কূটনৈতিক মহলের একাংশ মন করছে, ইজরায়েলের সঙ্গে পারস্পরিক সম্পর্ক যাতে আরও ভালো করা যায় তা নিশ্চিত করতেই এদিনের শান্তি বৈঠকের আগে ইজরায়েল যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ৷

মধ্যপ্রাচ্যের শান্তি বৈঠকে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প ৷ তাঁর পরিকল্পনা অনুযায়ী, গাজার বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল ৷ এবার মধ্যপ্রাচ্যে পাকাপাকি শান্তি প্রতিষ্ঠা করতে মিশরের শরম এল-শেখ শহরে বৈঠক হবে সোমবার ৷ এই বৈঠকের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ৷ তবে ভারতের তরফে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী কেভি সিং ৷

গাজায় শান্তি স্থাপনে বৈঠক মিশরে, প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ প্রেসিডেন্ট ট্রাম্পের

Last Updated : October 13, 2025 at 8:24 AM IST