ETV Bharat / international

মৃত্যুদণ্ড হতে পারে হাসিনার! আজ বাংলাদেশ ট্রাইব্যুনালে শুনানির LIVE দেখবে গোটা দেশ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের শুনানি হবে৷ পুরো শুনানি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে৷

Sheikh Hasina
আজ বাংলাদেশ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের শুনানি হবে (ফাইল ছবি: ইটিভি ভারত)
author img

By PTI

Published : June 1, 2025 at 10:34 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ঢাকা, 1 জুন: আজ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ অর্থাৎ রবিবার শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের শুনানি হবে ৷ বাংলাদেশ ট্রাইব্যুনালে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সরকার পরিচালিত বিটিবিকে পুরো শুনানি সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনও মামলার শুনানির লাইভ সম্প্রচার এটাই প্রথম।

গত বছরের 5 অগস্ট ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হয়। এরপর তাঁর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু, তার শুনানির ছবি তোলা বা সম্প্রচারের অনুমতি এর আগে ছিল না। এই প্রথম গোটা দেশ বাংলাদেশ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে ওঠা মামলার শুনানির লাইভ সম্প্রোচার দেখবে৷ সংশ্লিষ্ট মহলের অনুমান, আজই হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

বাংলাদেশের সরকার পরিচালিত বিটিবি সূত্রে জানা গিয়েছে, 2024 সালের জুলাই-অগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রবিবার বাংলাদেশ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করবে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ। বাংলাদেশ ট্রাইব্যুনালের (আইসিটি-বিডি) প্রধান প্রসিকিউটর (সরকার পক্ষের উকিল) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, "প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগের শুনানিও একই সঙ্গে হবে, যারা বর্তমানে জেলে বন্দি রয়েছেন।"

প্রসঙ্গত, গত 22 মে যশোর জেলার দহরমশিয়াহাটি গ্রামে বিরোধের জেরে খুন হন স্থানীয় বিএনপি নেতা তরিকুল ইসলাম। হত্যার পর সেখানে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। অন্তত 20টি বাড়িতে লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এই হামলায় অন্তত 10 জন আহত হন।

হাসিনার দেশ ছাড়ার নেপথ্যে মুম্বই হামলার মাস্টারমাইন্ড ! গণঅভ্যুত্থানে জড়িত হাফিজের দুই সঙ্গী