ETV Bharat / international

আদালত চত্বরে বিস্ফোরণ, গণহত্যার মামলায় দোষী সাব্যস্ত হাসিনা

শুনানি শুরুর আগে আদালতের প্রবেশ পথ লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয় ৷ কারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷

SHEIKH HASINA
গণহত্যার মামলায় দোষী সাব্যস্ত হাসিনা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : June 1, 2025 at 5:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ঢাকা, 1 জুন : গণহত্যার অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ৷ মুজিব-তনয়ার পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রাক্তন পুলিশ কর্তা চৌধুরি আবদুল্লা আল মামুনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ এই তিনজনের মধ্যে একমাত্র মামুনই জেলে আছেন ৷ এদিকে শুনানি শুরুর আগে আদালত মূল প্রবেশদ্বার লক্ষ্য করে তিনটি বোমাও ছোড়া হয় বলে অভিযোগ ৷

ট্রাইবুনালের মুখ্য় বিচারক তাজুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ হাসিনাদের দোষী সাব্যস্ত করে ৷ শুনানি চলাকালীন মুখ্য বিচারক জানান, গণহত্যা থেকে শুরু করে প্রতিটি অপরাধ সংগঠিত হয়েছিল রাজনৈতিক কারণে ৷ আওয়ামী লীগের সদস্য় নন এমন মানুুষরাই আক্রান্ত হয়েছেন ৷ আর তাই আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করা উচিত ৷

2024 সালের জুন-জুলাই মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় ৷ আন্দোলন ক্রমশ গণঅভ্যুথানের রূপ নেয় ৷ আন্দোলন দমাতে তৎকালীন হাসিনা সরকার একাধিক মানবতা বিরোধী পদক্ষেপ করে বলে অভিযোগ ৷ সেই সূত্রেই গণহত্যা থেকে শুরু করে আরও একাধিক ঘটনায় হাসিনারা অভিযুক্ত হয়েছিলেন ৷ এদিন তাঁদের দোষী সাব্যস্ত করল আদালত ৷ 10 মাস আগে দেশ ছাড়ার পর এই প্রথম কোনও মামলায় তাঁর দোষ প্রমাণিত হল ৷

এদিনের শুনানি ঘিরে আরও দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে ৷ প্রথমত, বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এই প্রথম কোনও শুনানি সরাসরি সম্প্রচারিত করা হল ৷ তাছাড়া শুনানি শুরুর আগে আদালত চত্বরে বোমা-বিস্ফোরণের ঘটনাও ঘটে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে. সকাল সাড়ে নটা থেকে শুনানি শুরু হওয়ার কথা ছিল ৷ তার কিছুক্ষণ আগে আচমকাই কয়েকজন আদালত চত্বরে হাজির হয় ৷ প্রবেশ পথ লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয় ৷ তার মধ্য়ে প্রথম দুটি ফাটলেও তৃতীয়টি ফাটেনি ৷ কারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ বোমা-বিস্ফোরণের জেরে কেউ আহত না হলেও নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে শুনানি শুরু হয় ৷