ETV Bharat / health

64 বছর বয়সেও কীভাবে সুনীল শেট্টি নিজেকে ফিট রাখেন ? অভিনেতা জানালেন আসল সিক্রেট

বলিউড অভিনেতা সুনীল শেট্টির বয়স 64 বছর । তিনি দাদুও হয়েছেন । এই বয়সেও তিনি তাঁর শক্তি এবং ফিটনেসের জন্য পরিচিত ।

suniel-shetty Health Tips
সুনীল শেট্টি (Instagram)
author img

By ETV Bharat Health Team

Published : August 30, 2025 at 10:49 AM IST

|

Updated : August 30, 2025 at 10:55 AM IST

4 Min Read
Choose ETV Bharat

সুনীল শেট্টি বলিউড ইন্ডাস্ট্রিতে একটি সুপরিচিত নাম । তাঁর ফিটনেস দেখে অনুমান করা কঠিন যে তাঁর বয়স 64 বছর ৷ আজকের সময়ে, যখন সবাই তরুণ দেখানোর এবং বার্ধক্য কমানোর দৌড়ে লিপ্ত, বলিউডের বিখ্যাত অ্যাকশন হিরো এবং সফল উদ্যোক্তা সুনীল শেট্টি তাঁর ভক্তদের হৃদয় ছুঁয়ে যাওয়া একটি চিন্তাভাবনা শেয়ার করেছেন ।

তিনি জানিয়েছেন, এই বয়সেও তাঁর এত শক্তি যে তিনি কোনও কঠোর পরিশ্রম করতে পিছপা হন না । আসলে অভিনেতা তাঁর লিঙ্কডিন পোস্টে লিখেছেন, 'আমরা আমাদের বয়স নই, আমাদের শক্তি ।' তাঁর এই গভীর কথাটি সোশাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে ৷

Health
সুনীল শেট্টি শেয়ার করেছেন নিজেকে সুস্থ রাখার টিপস (Social Media)

একসময় যেমন মোহরা, ফির হেরা ফেরির মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন, তেমনই বর্ডার-এর মতো নজরকাড়া অ্যাকশন ছবিতে দেখা গিয়েছে অভিনেতাকে । তবে আগের মতো ঘনঘন বড়পর্দায় না এলেও বর্ষীয়ান বলিউড অভিনেতা সুনীল শেট্টি যে এখনও শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান, তা তিনি নিজেই স্বীকার করলেন একটি সোশাল মিডিয়ার পোষ্টে ।

সুনীল শেট্টি বক্তব্য সেই পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করে মানুষ তাঁর বয়স দিয়ে বিচার করেন । তিনি ব্যাখ্যা করেছেন একজন ব্যক্তির জন্য যা গুরুত্বপূর্ণ তা তাঁর বয়স নয়, বরং তাঁর উৎসাহ, শৃঙ্খলা এবং নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা ।

একজন বৃদ্ধ মানুষ প্রতিটি ঋতুর সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেন: তিনি পোস্টে লিখেছেন একজন ব্যক্তি কেবল তখনই তাঁর উজ্জ্বলতা হারাবেন যখন তাঁর কঠোর পরিশ্রম করার ক্ষমতা ও নতুন কিছু শেখার কৌতূহল হারিয়ে যাবে । তিনি জানান, আপনি নিশ্চয়ই দেখেছেন একজন বৃদ্ধ ব্যক্তি প্রতিটি ঋতুর সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেন । আসল যৌবন বলিরেখা দিয়ে নয়, হৃদয়ের আবেগ দিয়ে চেনা যায় ।

ব্যবসাকে শক্তির সঙ্গে তুলনা করেছেন: তিনি শক্তির তুলনাও ব্যবসার সঙ্গে করেছেন । তিনি লিখেছেন ঠিক যেমন একটি ব্যবসার আসল শক্তি বছর দিয়ে নয় বরং তার কাজ করার ক্ষমতা এবং আবেগ দিয়ে পরিমাপ করা হয় । একই পোস্টে তিনি তাঁর ব্যক্তিগত জীবনের কথাও উল্লেখ করেছেন । তিনি বলেছেন, যখন পরিবারের সদস্যরা, বিশেষ করে নাতি-নাতনিদের আসার পরে, আমরা তাঁদের ধীরে ধীরে হাঁটতে এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দিই ।

Health
বলিউড অভিনেতা সুনীল শেট্টি (Social Media)

পরিবারের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে বড় সুখ: শেট্টি বিশ্বাস করেন পরিবারের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে বড় সুখ । তবে তিনি আরও বিশ্বাস করেন যে 64 বছর বয়সেও তাঁর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার পরিমাণ কমে যানি । তিনি সেই সমস্ত কঠোর পরিশ্রম করতে পারেন যা আজ মানুষ করতে চায় না । সুনীল শেট্টি জানান, প্রতিদিন সকালে যখন তিনি ঘুম থেকে উঠে নিজের ভিতরে সেই শক্তি অনুভব করেন, তখন তিনি অনুভব করেন যে এটি ঈশ্বরের দেওয়া একটি আশীর্বাদ ।

তিনি আরও লিখেছেন, যতক্ষণ এই আশীর্বাদ থাকবে, তিনি কীভাবে নিজেকে আটকে রাখতে পারবেন । যতক্ষণ এই শক্তি থাকবে, তিনি এগিয়ে যেতে থাকবেন । তিনি শিখতে থাকবেন, কঠোর পরিশ্রম করতে থাকবেন ।

তিনি আরও জানিয়েছেন ব্যায়ামের পাশাপাশি সময় মেপে খাওয়া দাওয়া করেন তিনি । তাঁর দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ 1400 থেকে 1900 এর মধ্যে থাকে । ঠিকমতো খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে জরুরি ৷

সুনীল শেট্টি মনে করেন, অসুস্থ হওয়ার চেয়ে সুস্থ থাকা অনেক সহজ এবং সাশ্রয়ী । সেকারণেই স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান তিনি ।

তবে এই বার্তা কেবল বয়স্কদের জন্যই নয়, আজকের তচরুন প্রজন্মও একটি অনুপ্ররণা ৷ প্রায়শই সমাজের চাপের মুখে পড়ে আমরা বিশ্বাস করি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্বপ্নের সঙ্গে আপস করা উচিত । কিন্তু সুনীল শেঠির চিন্তাভাবনা থেকে বোঝা যায় আসল যৌবন আবেগ এবং ইতিবাচক শক্তির মধ্যে লুকিয়ে থাকে ।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

  1. অভিনেতা রাজেশ কেশব হৃদরোগে আক্রান্ত ! হার্ট অ্যাটাকের থেকে এটি কীভাবে আলাদা ?
  2. আপনার শিশুকে স্কুলে পাঠানোর সময় এই ভুলগুলি ভুলেও করবেন না
  3. ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস কি সাধারণ ? কী বলছে গবেষণা ?
Last Updated : August 30, 2025 at 10:55 AM IST