রাশিয়া ক্যানসারের টিকা তৈরি করেছে, জেনে নিন কখন ও কীভাবে এটি পাওয়া যাবে ?
রাশিয়ান এন্টারোমিক্স ক্যানসার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত । বিজ্ঞানীরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ।

Published : September 9, 2025 at 2:16 PM IST
প্রতিদিন দেশ ও বিশ্বে ক্যানসারে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে । ক্যানসার একটি মারাত্মক রোগ, তাই এর কথা বলা মাত্রই মানুষের মনে হৃদস্পন্দন বেড়ে যায় । কিন্তু এখন ক্যানসারকে ভয় পাওয়ার দরকার নেই । কারণ এখন ক্যানসারের টিকা তৈরি হয়ে গিয়েছে । রাশিয়া বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ক্যানসার রোগীর জন্য একটি সুখবর দিয়েছে । রাশিয়ান বিজ্ঞানীদের একটি দল ক্যানসারের টিকা তৈরি করেছে । এই টিকাটি ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (FMBA) দ্বারা তৈরি করা হয়েছে ৷ রাশিয়ান সংবাদ সংস্থা TASS-এর একটি প্রতিবেদন অনুসারে, FMBA প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন ইকোনমিক ফোরামে (EEF) ঘোষণা করেছে ৷ রাশিয়ান ক্যানসারের টিকা চমৎকার ফলাফল দেখিয়েছে । বিজ্ঞানীরা দাবি করেছেন এই টিকা সমস্ত পরীক্ষায় সফল হয়েছে ।
100% প্রিক্লিনিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ: এফএমবিডি প্রধান ভেরোনিকা স্কভোর্তসোভা বলেন, "এই এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিনটি সমস্ত প্রিক্লিনিক্যাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে, যা এর নিরাপত্তা এবং কার্যকারিতা সফল হয়েছে ।"
তিনি আরও বলেন "প্রিক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে, বারবার ব্যবহারের পরেও ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর । গবেষকরা সময়ের সঙ্গে সঙ্গে টিউমারের আকার এবং বৃদ্ধি হ্রাস লক্ষ্য করেছেন । গবেষণায় আরও দেখা গিয়েছে ভ্যাকসিনটি রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করেছে ।"
রাশিয়ান এন্টারোমিক্স ক্যানসার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত । বিজ্ঞানীরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করছেন । স্কভোর্তসোভা জানান এই গবেষণা বেশ কয়েক বছর ধরে চলেছিল, যার মধ্যে গত তিন বছরে কেবল বাধ্যতামূলক প্রিক্লিনিক্যাল গবেষণা পরিচালিত হয়েছিল । ভ্যাকসিনটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত । আমরা সরকারী অনুমোদনের জন্য অপেক্ষা করছি ।
জানানো হয়েছে এই টিকার প্রাথমিক লক্ষ্য কোলোরেক্টাল ক্যানসার । কোলোরেক্টাল ক্যানসার কোলন ক্যানসার নামেও পরিচিত । এটি এক ধরণের অন্ত্রের ক্যানসার যা বৃহৎ অন্ত্র (কোলন) এবং মলদ্বারকে প্রভাবিত করে । এটি তখন ঘটে যখন বৃহৎ অন্ত্রের অস্বাভাবিক কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং একটি টিউমার তৈরি করে । এই টিউমারটি আশেপাশের টিস্যুগুলিকে আক্রমণ করতে পারে এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে । পরবর্তীতে শরীরের নানানদিকে ছড়িয়ে পড়ে । তরুণদের মধ্যে এই ক্যানসার ক্রমশ সাধারণ হয়ে উঠছে । ধূমপানের মতো কিছু অভ্যাস এর ঝুঁকি বাড়ায় ।
কাদের জন্য এই টিকা উপকারী হতে পারে ?
এছাড়াও ফুসফুস, স্তন, কোলোরেক্টাল এবং অগ্ন্যাশয়ের ক্যানসার আক্রান্ত ব্যক্তিরাও এই টিকা নিতে পারেন । একইভাবে, বংশগত ক্যানসার সিন্ড্রোমের উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী এবং কেমোথেরাপি-প্রতিরোধী ক্যানসারের রোগীরাও এই টিকা থেকে উপকৃত হতে পারেন ।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)
- এই রঙিন বেরিগুলি কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও ! কোন বেরি খাওয়া সবচেয়ে উপকারী ?
- হার্ট অ্যাটাকের আগে এই লক্ষণ সময়মতো শনাক্ত করুন, বহু সমস্যার সমাধান মিলবে
- প্রতিদিন সকালে এই কাজগুলি করলে আপনাকে জিমে যেতে হবে না, শরীরের মেদ ঝরবে তাড়তাড়ি
- 50 বছর বয়সের পরে মহিলাদের ঘুমানোর আগে এই কাজ করা উচিত, স্বাস্থ্য সবসময় ভালো থাকবে

