ETV Bharat / health

এক সিভিতেই চাকরি, কীভাবে বানাবেন আকর্ষণীয় বায়োডাটা !

Attractive CV: আপনি কি চাকুরি খুঁজছেন ? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে অন্যদের থেকে নিজের অভিজ্ঞতাকে আরও ভালোভাবে তুলে ধরার জন্য একটি আকর্ষণীয় বায়োডাটা বা সিভি তৈরি করুন ।

Etv Bharat
CV
author img

By ETV Bharat Bangla Team

Published : March 17, 2024 at 2:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ: বিশ্বে যা মন্দা এবং মুদ্রাস্ফীতির জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তাতে নিজের পছন্দমতো চাকরি খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে উঠছে । বাজারে অনেক প্রার্থী আছেন যারা আপনার মতো একই পদের জন্য আবেদন করছেন । কিন্তু জানেন কি একটা চিত্তাকর্ষক সিভি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে ? আপনার ভালো কাজের অভিজ্ঞতা থাকলেও, চাকরি খোঁজার সময় আরও কিছু নিশ্চিত করতে হবে সিভিতে । তাই পছন্দের কাজটি পেতে প্রথমেই নিখুঁতভাবে একটি সিভি তৈরি করুন ৷ যা আপনার কর্মকাণ্ডের প্রতিচ্ছবি হবে ৷

প্রথমে একটি সিভির ফরম্যাট পছন্দ করুন :

সিভি তৈরি করার সময় প্রথম এবং প্রধান জিনিসটি হল আপনার এবং আপনার কাজের প্রোফাইলের জন্য সবচেয়ে উপযুক্ত ফরম্যাট নির্বাচজন করা । সোশাল মিডিয়া, লেখালেখি, কপিরাইটিং, ডিজাইনিং এবং অন্যান্য শিল্প-সম্পর্কিত চাকরির জন্য, আপনি প্রাণবন্ত রং এবং আকারের ফরম্যাট বেছে নিতে পারেন । তবে ম্যানেজমেন্ট, বাণিজ্য (কমার্স), আইন ইত্যাদির মতো গুরুতর কাজের প্রোফাইলের জন্য আপনাকে আরও পেশাদার ফরম্যাট নিতে হবে ।

যোগাযোগের বিবরণ লিখুন :

নিয়োগ কর্তা যাতে আপনার কাছে পৌঁছতে পারেন তা নিশ্চিত করতে সিভিতে অবশ্যই আপনার যোগাযোগের বিশদ বিবরণ দিতে হবে । নাম, ঠিকানা, আপনার ফোন নম্বর, ই-মেল ঠিকানা, লিঙ্কড-ইন প্রোফাইল এবং ওয়েবসাইট লিঙ্ক যদি থাকে তা উল্লেখ করুন ।

শিক্ষাগত যোগ্যতা :

সিভিতে নিজের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করুন বিস্তারিতভাবে । কোন বোর্ড থেকে দশম-দ্বাদশের পরীক্ষা, স্নাতক, স্নাতকোত্তর এবং অন্য কোনও কোর্স ছাড়াও আপনি কোথায় কী করেছেন তা স্পষ্টভাবে উল্লেখ করুন ।

বিস্তারিত কাজের অভিজ্ঞতা :

সিভিতে বিশদভাবে আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা উল্লেখ করুন । আগের কোম্পানিতে আপনার ভূমিকা কী ছিল, আপনি যা করেছেন তা লিখুন । আপনি এই বিভাগের মাধ্যমে আপনার দক্ষতা এবং বহুমুখী প্রতিভার প্রতিফলন ঘটান ৷

আপনার দক্ষতা উল্লেখ করুন

কোন কোন বিষয়ে আপনার দক্ষতা রয়েছে তার লেখার জন্য সিভিতে একটি পৃথক বিভাগ যুক্ত করুন ৷

কাজের সঙ্গে প্রাসঙ্গিক গবেষণা বা শংসাপত্রের কথা লিখুন

আপনার শিক্ষা ও কর্মজীবনে কোনও প্রকল্প এবং গবেষণার কাজ করলে তা যুক্ত করতে পারেন ৷ এটি আপনার অভিজ্ঞতায় নতুন মূল্য যোগ করতে পারে ।

সিভিতে কভার লেটার থাকা একটা বোনাস

যদিও এটি একটি আবশ্যক নয়, তবুও আপনি সিভির শুরুতে একটি কভার লেটার যোগ করতে পারেন । যেখানে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন তা লিখে দিতে পারেন ৷

আরও পড়ুন :

  1. স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার করুন স্টিলের বোতল, রইল সহজ পদ্ধতি
  2. ঘরোয়া ক্লিনারেই পরিষ্কার করুন ড্রেসিং টেবিলের সানমাইকা ও আয়না