ETV Bharat / health

চেরি টমেটো কেবল ক্যানসারই নয়, হৃদরোগকেও দূরে রাখে

চেরি টমেটো ভিটামিন, খনিজ, অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর । এগুলি ফাইবারের একটি ভালো উৎস এবং খুব কম ক্যালোরিও রয়েছে ।

Cherry Tomato Benefits
চেরি টমেটোর উপকারিতা (Freepik)
author img

By ETV Bharat Health Team

Published : February 18, 2025 at 10:08 AM IST

3 Min Read
Choose ETV Bharat

টমেটো ভারতীয় রান্নাঘরে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় উপাদান । এটি এমন একটি ফল যা প্রায়শই সবজি হিসেবে খাওয়া হয় এবং বেশিরভাগ খাবারের স্বাদ বাড়াতে সাহায্য় করে । মানুষ এটি কাঁচা এবং রান্না উভয় রূপেই ব্যবহার করে থাকেন । এই সুন্দর ফলের আরেকটি প্রকার রয়েছে ৷ যার নাম চেরি টমেটো ৷ যা ভারতে খুব একটা জনপ্রিয় নয় কিন্তু এর বহুমুখী ব্যবহার এবং অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে । এই টমেটোগুলি পাস্তা, বেকড সুস্বাদু খাবার, সস, স্যুপ এবং স্যালাডের মতো খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় । জেনে নিন, এর উপকারী দিকগুলি ৷

বিভিন্ন রোগ থেকে রক্ষা করে: চেরি টমেটোতে উপস্থিত ফ্ল্যাভোনয়েডের মতো পুষ্টি উপাদান ক্যানসার এবং ডায়াবেটিসের মতো রোগের জন্য দায়ী কারণগুলির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এর যৌগগুলি জারণ চাপ নিয়ন্ত্রণেও উপকারী বলে বিবেচিত হয় ।

ত্বককে সুন্দর করে: চেরি টমেটোতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্যারোটিনয়েড ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে ৷ যা শুষ্ক ত্বক, বলিরেখা, বিবর্ণতা এবং অন্যান্য ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে এবং ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে ।

হাড় এবং হার্টের স্বাস্থ্য উন্নত করে: চেরি টমেটোতে উপস্থিত লাইকোপিন হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে এবং স্ট্রোক, প্রদাহ, রক্ত ​​জমাট বাঁধার ঝুঁকি কমায় । এই ছোট ফলগুলিতে পটাশিয়াম থাকার কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও উপকারী ৷ এটি হৃদরোগ প্রতিরোধ করে, হৃদপিণ্ডকে সুস্থ রাখে ।

ওজন কমাতে সহায়ক: যেহেতু এগুলিতে সোডিয়াম এবং স্যাচুরেটেড ফ্যাট কম থাকে তাই ওজন কমানোর ডায়েটে অন্তর্ভুক্ত করার জন্য এগুলি উপযুক্ত । এমন পরিস্থিতিতে, নির্দিষ্ট সময়ে খিদে পেলে ভাজা এবং চিনিযুক্ত খাবার খাওয়ার পরিবর্তে, চেরি টমেটো খান এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং জল থাকে যা আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরা অনুভব করাতে পারে ।

হজমে সাহায্য় করে: এতে ফাইবার বেশি থাকে ৷ ফলে অন্ত্রকে সুস্থ রাখে ৷ যারফলে হজম ঠিকঠাক হয় ৷ ফলে খাদ্যতালিকায় চেরি টমেটো যোগ করা ভালো ৷

এছাড়াও পুষ্টিবিদেরা বলছেন, প্রোটিন, কার্বোহাইড্রেটস, ফাইবার, ফ্যাট, ভিটামিন এ, এবং পটাশিয়ামের গুণে ভরপুর চেরি টমেটো নানা ভাবে শরীরের উপকার করে । তবে পুষ্টিগুণ বেশি বলে কোনও কিছুই অতিরিক্ত খাওয়া ভালো নয় ।

এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, চেরি টমেটোর মান নিয়ন্ত্রণের জন্য সংরক্ষণের সময় চেরি টমেটোর গুণমান পরিবর্তন পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ । এই গবেষণায় জানা গিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা, বার্ধক্য কমানো, রক্তচাপ কমানো, কোলেস্টেরল কমানো এবং ক্যানসার প্রতিরোধ করা চেরি টমেটোর গুরুত্বপূর্ণ উপাদান ৷

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC9818793/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)