আলু খেতে ভালোবাসেন ? এর উপকারগুলি জানলে আরও বেশি করে খাবেন
আলু সবারই প্রিয়, তা সে আলুর পরোটা, শুকনো আলুর তরকারি বা ফ্রেঞ্চ ফ্রাই হোক । জেনে নিন, এর উপকারী দিকগুলি ৷

Published : February 20, 2025 at 3:05 PM IST
আলু এমন একটি সবজি যা সকলের কাছেই প্রিয় । খুব কমই কেউ আছেন আলু পছন্দ করেন না । আলু থেকে অনেক ধরণের খাবার তৈরি করা যায় ৷ যার মধ্যে রয়েছে শুকনো আলুর সবজি, আলুর তরকারি, আলু ভর্তা, বিরিয়ানিতে আলু, অমলেটে আলু, আলুর পরোটা ইত্যাদি । ফ্রাই, চিপস ইত্যাদির মতো কিছু খাবার আছে, যার কারণে আলুর নাম খারাপ হয়েছে । ভাজা যেকোনও জিনিসই স্বাস্থ্যকর হতে পারে না, একইভাবে ভাজা আলুও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ।
বিশেষজ্ঞরা জানান, আলু খেলে কার্ডিও-মেটাবলিক স্বাস্থ্য উন্নত হয়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, অন্ত্রের স্বাস্থ্য এবং শক্তির মাত্রা উন্নত হয় । এছাড়াও জেনে নিন আলুর স্বাস্থ্য উপকারিতাগুলি ৷

আলু খাওয়ার শরীরের জন্য কী কী উপকারিতা রয়েছে ?
আলুতে কার্বোহাইড্রেট থাকে ৷ তাই যাঁরা খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট কমাতে চান তাঁরা আলু কম খাওয়াই ভালো । জেনে নিন, আলু খাওয়ার উপকারী দিকগুলি ৷
হৃদরোগের জন্য উপকারী: আলু ফাইবারের একটি ভালো উৎস ৷ যা সরাসরি হৃদরোগের জন্য উপকারী । এক গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা আলু খেয়েছেন কিন্তু উচ্চ কার্যকলাপের মাত্রা বজায় রেখেছেন এবং কম মাংস খান তাঁদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেক কম ।
আলু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: আলু প্রতিরোধী স্টার্চের উৎস ৷ এক ধরণের কার্বোহাইড্রেট যা হজমে বাধা দেয় । এই ধরণের স্টার্চ খিদে নিয়ন্ত্রণ করে ৷ যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে । সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে ডিম বা অন্যান্য প্রোটিনের সঙ্গে আলু খাওয়া আপনাকে তৃপ্তি বোধ করতে সাহায্য করে এবং খাবারের মাঝখানে খাবার খাওয়ার প্রবণতা রোধ করে ।
অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী: প্রতিরোধী স্টার্চ অন্ত্রের স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলে । গবেষণায় দেখা গিয়েছে, যারা 4 সপ্তাহ ধরে প্রতিদিন খাবারের সঙ্গে আলু খেয়েছেন তাঁদের অন্ত্রের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ।

আলু পুষ্টিগুণে ভরপুর: আলু পটাশিয়ামের মতো খনিজ পদার্থের একটি ভালো উৎস ৷ যা রক্তচাপ কমাতে সাহায্য করে । উচ্চ রক্তচাপ বা প্রাক-উচ্চ রক্তচাপে ভুগছেন এমন প্রাপ্তবয়স্করা যদি 16 দিন ধরে আলু খান তবে তাঁরা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেন । এর মানে হল আলু খেলে রক্তচাপ কমাতে সাহায্য করে ৷ এছাড়াও আলু উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে সাহায্য করে ।
অ্যাথলেটিক পারফরম্যান্স উন্নত করে: যেহেতু আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, পটাসিয়াম এবং প্রোটিন থাকে ৷ ফলে এটি খেলে অ্যাথলেটিক পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করতে পারে । কার্বোহাইড্রেট যেকোনো ধরণের শারীরিক ক্রিয়াকলাপের জন্য শরীরকে জ্বালানি সরবরাহ করে । অতএব আলু ওয়ার্কআউটের আগে খাবার হিসেবে খাওয়া যেতে পারে ।
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC8400280/
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3650512/
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

