ETV Bharat / health

শরীরে প্রোটিনের অভাব হলে এই পানীয় পান করা শুরু করুন; পেশী শক্তি পাবে

যদি আপনার পেশী ব্যথা, ক্লান্তি, চুল পড়া বা দুর্বলতার মতো সমস্যা হয়, তাহলে শরীরে প্রোটিনের ঘাটতি হতে পারে ।

PROTEIN INTAKE NEWS
শরীরে প্রোটিনের অভাব হলে কী করবেন ? (Getty Image)
author img

By ETV Bharat Health Team

Published : August 3, 2025 at 8:00 AM IST

4 Min Read
Choose ETV Bharat

প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ । শরীরে এর ঘাটতি থাকলে ক্লান্তি, দুর্বলতা, পেশী ব্যথার মতো অনেক সমস্যা দেখা দিতে পারে । তাই আমাদের খাদ্যতালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা জরুরি ।

শরীরের প্রায় প্রতিটি কাজের জন্য প্রোটিন অপরিহার্য । এটি পেশী, ত্বক, চুল এবং নখের জন্য এবং অ্যান্টিবডি তৈরির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

ডায়েটিশিয়ান জয়শ্রী বণিক বলেন, "কিছু পানীয় প্রোটিনের ঘাটতি পূরণে অনেক সাহায্য করে । এই পানীয়গুলি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করে আপনি প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারেন । জেনে নেওয়া প্রয়োজন কিছু প্রোটিন সমৃদ্ধ পানীয় সম্পর্কে ।"

সয়া দুধ: সয়া দুধ একটি চমৎকার উদ্ভিদ-ভিত্তিক প্রোটিনের উৎস ৷ যেখানে দুধের চেয়ে বেশি প্রোটিন থাকে । এক কাপ সয়া দুধে প্রায় 7-10 গ্রাম প্রোটিন থাকে, যেখানে একই পরিমাণ গরুর দুধে মাত্র 8 গ্রাম প্রোটিন থাকে । সয়া দুধে নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা এটি নিরামিষাশী এবং ল্যাকটোজ অসহিষ্ণু ব্যক্তিদের জন্য একটি চমৎকার বিকল্প । এটি হৃদরোগের জন্যও খুবই উপকারী । এটি কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে । এছাড়াও এটি হাড়কে শক্তিশালী করে ।

পিনাট বাটার স্মুদি: পিনাট বাটার দিয়ে তৈরি স্মুদি প্রোটিনের একটি চমৎকার উৎস । দুই টেবিল চামচ পিনাট বাটারে প্রায় 8 গ্রাম প্রোটিন থাকে । এটি দই, কলা বা ওটসের সঙ্গে মিশিয়ে খেলে প্রোটিনের পরিমাণ আরও বৃদ্ধি পায় । এটি শরীরকে শক্তি দেয়, স্বাস্থ্যকর চর্বির একটি ভালো উৎস এবং পেশী পুনরুদ্ধারেও সাহায্য করে ।

গ্রিক ইয়োগার্ট শেক: গ্রিক ইয়োর্ট সাধারণ দইয়ের তুলনায় প্রায় দ্বিগুণ প্রোটিন পাওয়া যায় । বিশেষজ্ঞদের মতে, এক কাপ গ্রিক ইয়োগার্টে প্রায় 15-20 গ্রাম প্রোটিন থাকে । এটি ফল এবং মধুর সঙ্গে মিশিয়ে একটি সুস্বাদু এবং প্রোটিন সমৃদ্ধ শেক তৈরি করা হয় । এটি খেলে হজম ব্যবস্থা উন্নত হয় ও ওজন কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করতে সহায়তা করে ।

ছাতু: ছাতু একটি উচ্চমানের প্রোটিন শেক । এটা জানা উচিত এক চামচ ছাতুর মধ্যে প্রায় 20-25 গ্রাম প্রোটিন থাকে যা দুধের চেয়ে অনেক বেশি । এটি জিমে যাওয়া এবং ক্রীড়াবিদদের জন্য একটি উচ্চ মানের প্রোটিন সম্পূরক ৷ কারণ এটি পেশী বৃদ্ধিতে সাহায্য করে ।

আমন্ড দুধ: আমন্ড দুধ হল উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি পানীয় যা শরীরে পর্যাপ্ত প্রোটিনের ঘাটতি মেটাতে সাহায্য় করে ৷

এছাড়াও কিছু খাবারের মাধ্যমে শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে পারেন ৷ যা আপনার শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য় করবে ৷

ডিম: প্রোটিনের একটি বহুমুখী এবং সাশ্রয়ী মূল্যের উৎস, ব্রেকফাস্টের জন্য বা জলখাবার হিসাবে উপযুক্ত ।

গ্রিক ইয়োগার্ট: ক্রিমি এবং প্রোটিনে ভরপুর ৷ ব্রেকফাস্টে, স্ন্যাকসে অথবা স্মুদির জন্য এটি দুর্দান্ত । তবে চাইলে এটি এমনিও খেতে পারেন কারণ বাজারে এটি বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় ৷

বাদাম এবং বীজ: প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বির একটি সুবিধাজনক এবং স্বাস্থ্যকর উৎস ।

চর্বিহীন মাংস এবং মাছ: এগুলি প্রোটিনের চমৎকার উৎস ৷ যেমন- মুরগির বুকের মাংস, টার্কি, স্যামন, বা টুনা ইত্যাদি ।

ডাল: বিনস, মুসুর ডাল হল উদ্ভিদ-ভিত্তিক প্রোটিনের দুর্দান্ত উৎস । এছাড়াও সয়া পণ্য উচ্চ প্রোটিন যুক্ত খাবার ৷

পাকাকলা: পাকাকলায় উচ্চ প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে যা শরীরে পর্যাপ্ত পরিমাণে এর চাহিদা মেটাতে সাহায্য় করে ৷

খিচুড়ি: চাল ও ডালের মিশ্রণের খিচুড়ি হাই প্রোটিন যুক্ত ৷ যা এর চাহিদা মেটাতে সাহায্য় করে ৷

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

  1. বর্ষাকালে চিকেনগুনিয়ার ঝুঁকি বেড়ে যায়, এই লক্ষণগুলি দেখা দিলেই আজই সাবধান হয়ে যান
  2. জিরে কি সত্যিই পেটের চর্বি গলাতে পারে ? বিশেষজ্ঞর মতামত জেনে নিন
  3. শ্রাবণ মাসে কেন আমিষ খাওয়া হয় না জানেন ? জেনে নিন অজানা কারণ