5 বছরের দাম্পত্যে ইতি ! বিচ্ছেদের পর চাহালকে কত কোটি টাকা দিতে হবে ধনশ্রীকে ?
ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের বিবাহ বিচ্ছেদের রায় মিলবে 20 মার্চ? স্ত্রী ধনশ্রী ভার্মাকে কত কোটি টাকা ভরণপোষণ দেবেন চাহাল?

By ETV Bharat Entertainment Team
Published : March 19, 2025 at 7:55 PM IST
মুম্বই, 19 মার্চ: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর নৃত্যশিল্পী স্ত্রী ধনশ্রী ভার্মার পথ আলাদা হচ্ছে। বিয়ের 5 বছর পর বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা ৷ সম্প্রতি দুই তারকার বিবাহবিচ্ছেদ নিয়ে বড় ঘটনা এসেছে সামনে ৷ বুধবার বম্বে হাইকোর্টের তরফে বান্দ্রা আদালতকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিবাহবিচ্ছেদের বিষয়ে রায় দিতে হবে ৷ পাশাপাশি চাহালকে কত টাকা ভরণপোষণ দিতে হবে সেই বিষয়েও এসেছে তথ্য ৷
কুলিং অফ পিরিয়ড
বিবাহ বিচ্ছেদের আগে কুলিং অফ পিরিয়ড বা সময় দিতে থাকে আদালত ৷ এক্ষেত্রে কিছুদিন বাদেই শুরু হবে আইপিএল ৷ ফলে যুজবেন্দ্র চাহাল বান্দ্রা পারিবারিক আদালতে সেই সময় দিতে অস্বীকার করেন ৷ তিনি তার পরিবর্তে সরাসরি রায়ের কথা জানান ৷ এরপর সেই বিষয়ে বোম্বে হাইকোর্ট চাহালের অনুরোধ মেনে নিয়েছে ৷
#Breaking Bombay High Court has overturned a Family Court decision that denied the request to waive the statutory cooling-off period for the divorce of cricketer Yuzvendra Chahal and Dhanashree Verma under the Hindu Marriage Act.#BombayHC #YuzvendraChahal pic.twitter.com/5hdwLFEtIM
— Bar and Bench (@barandbench) March 19, 2025
হিন্দু বিবাহ আইনের অধীনে বিবাহবিচ্ছেদের জন্য বিধিবদ্ধ সময়সীমা মাফ করার জন্য ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা আবেদন জানায় পারিবারিক আদালতে ৷ কিন্তু তা খারিজ হয়ে যায় ৷ পরে বোম্বে হাইকোর্ট বিধিবদ্ধ সময়সীমা দেওয়ার যে বিধি তা চাহাল-ধনশ্রীর ক্ষেত্রে বাতিল করেছে।
As per the consent term, Chahal had agreed to pay a permanent alimony of Rs 4 crore 75 lakhs to Verma of which 2 crore 37 lakhs and 55 thousand is already paid.
— Bar and Bench (@barandbench) March 19, 2025
The non-payment of the rest of the amount was seen as non compliance by the family court.
চাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত
হিন্দু বিবাহ আইনের ধারা 13বি এর অধীনে বিবাহবিচ্ছেদের জন্য ছয় মাসের কুলিং পিরিয়ড দেয় আদালত। যেহেতু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসতে চলেছে, যার কারণে চাহাল ব্যস্ত থাকবেন, তাই হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে বিচ্ছেদের সিদ্ধান্ত আগামীকাল অর্থাৎ 20 মার্চ নেওয়া উচিত। প্রসঙ্গত, 22 মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫ ৷ চাহাল রয়েছেন পাঞ্জাব কিংস দলে।
Bombay High Court orders family court to decide divorce case of Yuzvendra Chahal, Dhanashree Verma tomorrow; waives cooling-off period
— Bar and Bench (@barandbench) March 19, 2025
report by @sahyaja https://t.co/OxSY0yuqEZ
আইপিএলের কারণে স্বস্তি পেলেন চাহাল
হাইকোর্টের বিচারপতি জামদার চাহালের আবেদনটি মঞ্জুর করেন। আদালত জানিয়েছে, যেহেতু আবেদনকারী নং1 (চাহাল) আইপিএলে অংশগ্রহণ করছেন, তাই আইনজীবী জানিয়েছেন যে 21 মার্চের পরে ক্রিকেটারকে পাওয়া সম্ভব নয় ৷ তাই, পারিবারিক আদালতকে বিবাহবিচ্ছেদের রায় 21 মার্চের মধ্যে দেওয়ার কথা জানিয়েছে বোম্বে হাইকোর্ট।
কত টাকা ভরণপোষণ দেবেন চাহাল ?
এই বিষয়ে বার অ্যান্ড বেঞ্চ জানিয়েছে, 'চুক্তির শর্ত অনুসারে, চাহাল ধনশ্রী ভার্মাকে 4 কোটি 75 লক্ষ টাকা ভরণপোষণ দিতে সম্মত হয়েছেন ৷ যার মধ্যে 2 কোটি 37 লক্ষ 55 হাজার টাকা ইতিমধ্যেই ধনশ্রীকে দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাকি টাকা চাহালকে দিতে হবে বলে জানা গিয়েছে ৷

