ETV Bharat / entertainment

এমির মঞ্চে ইতিহাস তৈরি করা 15 বছর বয়সী কে এই ওয়েন কুপার ?

এই পুরস্কার জেতার মাধ্যমে, কুপার সবচেয়ে কম বয়সী পুরুষ অভিনেতা হিসাবে কয়েক দশকের পুরনো রেকর্ড ভেঙেছেন।

who-is-owen-cooper-he-makes-emmy-2025-historic-with-netflixs-adolescence
কে এই ওয়েন কুপার ? (গেটি ইমেজ)
author img

By ETV Bharat Entertainment Team

Published : September 15, 2025 at 12:42 PM IST

5 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: এমি অ্যাওয়ার্ড সেরেমনির রাত ঐতিহাসিক করে রাখলেন ওয়েন কুপার ৷ মাত্র 15 বছর বয়সী ওয়েন কুপার নেটফ্লিক্সের ব্রেকআউট ড্রামা 'অ্যাডোলেসেন্স' (Adolescence)-এ জেমি মিলারের চরিত্রে অভিনয় করে লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বা টিভি মুভি (Limited or Anthology Series or TV Movie) বিভাগে সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন।

এই পুরস্কার জেতার মাধ্যমে, কুপার কয়েক দশকের পুরনো রেকর্ড ভেঙেছেন। 1994 সালে মাইকেল এ গুরজিয়ান (Michael A. Goorjian) এই বিভাগে যখন বিজয়ী হয়েছিলেন তখন তাঁর বয়স ছিল 23। পাশাপাশি স্কট জ্যাকবি (Scott Jacoby) 1973 সালে 'দ্য সার্টেন সামার' (The Certain Summer)-এর জন্য 16 বছর বয়সে এমি পুরস্কার জিতেছিলেন ৷ এবার সেই মঞ্চে পুরস্কার হাতে নিলেন 15 বছরের এই কিশোর ৷ ফলে অভিনয় বিভাগে সবচেয়ে কম বয়সী পুরুষ অভিনেতা হিসাবে এমি জয়ের ইতিহাস কুপারের ৷

কুপারের এই জয় আরও বেশি আলোচনার কারণ তিনি যাঁদের সঙ্গে এমি জয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাঁদের নাম ৷ 15 বছর বয়সী এই কিশোর অস্কারজয়ী জাভিয়ের বারডেম (Javier Bardem) এবং অভিনেতা পিটার সার্সগার্ডের (Peter Sarsgaard) সঙ্গে মনোনীত হয়েছিলেন। অন্যান্য মনোনীতদের মধ্যে রব ডেলানি (Dying for Sex) এবং কুপারের নিজের 'অ্যাডোলেসেন্স' সহ-অভিনেতা অ্যাশলে ওয়াল্টার্স (Ashley Walters) ছিলেন।

পুরস্কার হাতে কুপারের বক্তব্য

মঞ্চে কুপার যেতেই চারিদিক থেকে ঝড় ওঠে হাততালির ৷ আবেগতাড়িত কুপার ধন্যবাদ জানান তাঁর বাবা-মা, সহ-অভিনেতা ও 'অ্যাডোলেসেন্স'-এর গোটা টিমকে ৷ তিনি বলেন, "আমি যখন কয়েক বছর আগে এই ড্রামা সিরিজ শুরু করেছিলাম তখন আশা করিনি আমি আমেরিকায় আসব আশা করিনি ৷ কিন্তু আজকের এই রাত প্রমান করে দিল যে, যদি তুমি শোনো, কাজের লক্ষ্য যদি সঠিক হয় আর যদি তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারো, তাহলে জীবনে সবকিছু অ্যাচিভ করতে পারো ৷ আমি তিন বছর আগে কিছুই ছিলাম না ৷ আর আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে ৷ এনিথিং ইজ পসিবল ৷"

ফুটবলপ্রিয় কুপারের অভিনয় জগকে যাত্রা

2009 সালের 5 ডিসেম্বর ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্মগ্রহণকারী কুপার একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠেন। তার মা একজন পরিচর্যাকারী হিসেবে কাজ করেন ৷ অন্যদিকে তার বাবা আইটি-তে চাকরি করেন। তার দুই ভাইও রয়েছে। উত্তর ইংল্যান্ডের অনেক ছোট-ছোট ছেলেদের মতো, কুপার প্রথমে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। ধীরে ধীরে তার আগ্রহ বদলে যাওয়ার আগে তিনি ওয়ারিংটন রাইল্যান্ডস অনূর্ধ্ব-15 দলের হয়ে ফুটবল খেলেছিলেন।

টম হল্যান্ডকে 'দ্য ইম্পসিবল' (2012) দেখার পর থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ বাড়ে। তিনি করোনেশন স্ট্রিট অভিনেত্রী টিনা ও'ব্রায়ান এবং এস্থার মরগানের সহ-প্রতিষ্ঠিত ম্যানচেস্টার-ভিত্তিক নাট্য বিদ্যালয় দ্য ড্রামা মবের সঙ্গে প্রতি সপ্তাহে অভিনয় প্রশিক্ষণ নিতে শুরু করেন। কুপার পরে বলেছিলেন যে তাঁর পরিবার অভিনয় শেখার বিষয়ে সমর্থন করেছিল ৷ তবে কখনও তাঁকে জোর করেনি ৷ অভিনয় জগতে নিজেকে নিজে খোঁজার দায়িত্ব খোজ কুপারের কাঁধেই ছিল৷

একটা অডিশন যা বদলে দিয়েছে জীবন

যখন 'অ্যাডোলেসেন্স'-এর জন্য কাস্টিং শুরু হয়, তখন সহ-নির্মাতা স্টিফেন গ্রাহাম ইংল্যান্ড থেকে একজন নতুন মুখ খুঁজে বের করার জন্য জোর দেন। প্রযোজনাটি কুপারের নাটক দলের সঙ্গে যোগাযোগ করে ৷ সেখানে প্রযোজনা সংস্থা নাট্য স্কুলের শক্তিশালী তরুণ অভিনেতাদের কাজ দেখতে চায় ৷ সেই তালিকায় ঠাঁই হয় কুপারের ভিডিয়োও ৷ প্রায় 500 জনেরও বেশি তরুণকে শর্টলিস্ট করা হয় ৷ সেখান থেকে অডিশনের পর অডিশন দিয়ে কুপারকে নির্বাচিত করা হয় জেমি মিলারের চরিত্রের জন্য ৷ এই ড্রামার শুটিং শুরু হয় 2024 সালের জুলাই-অক্টোবরের মাঝামাঝি সময়ে ৷ আর প্রফেশনাল অভিনেতা হিসাবে এটাই ছিল কুপারের প্রথম কাজ ৷ তিনি বলেন, "আমি এর আগে কখনও অভিনয় করিনি ৷ আমি কেবল চেষ্টা করেছিলাম ৷"

গ্লোবালি হিট 'অ্যাডোলেসেন্স' ড্রামা

'অ্যাডোলেসেন্স'-এ, কুপার 13 বছর বয়সী জেমি মিলারের চরিত্রে অভিনয় করেন ৷ যার বিরুদ্ধে সহপাঠীকে খুনের অভিযোগ ওঠে। কে অপরাধ করেছে তার ওপর মনোযোগ দেওয়ার পরিবর্তে, চার পর্বের মিনি সিরিজটি জিজ্ঞাসা করে কেন একটি ছেলের জীবন অন্ধকারে ডুবে যেতে পারে ৷

মজার বিষয় এই মিনি সিরিজের শুটিংও ছিল দুর্দান্ত ৷ প্রত্যেকটা এপিসোডে সিঙ্গল কন্টিনিউ শট ছিল ৷ কুপারের পাশাপাশি, অভিনেতাদের মধ্যে ছিলেন জেমির বাবার চরিত্রে স্টিফেন গ্রাহাম, তার মায়ের চরিত্রে ক্রিস্টিন ট্রেমার্কো এবং বোনের চরিত্রে অ্যামেলি পিস। 2025 সালের 13 মার্চ নেটফ্লিক্সে আসে এই মিনি সিরিজ ৷ মুহূর্তেই তা কেড়ে নেয় আন্তর্জাতিক দর্শকদের মন ৷ মাত্র 3 মাসের মধ্যে সিরিজের ভিউ পৌঁছে যায় 141 মিলিয়নে ৷ নেটফ্লিক্সের দ্বিতীয় বিগেস্ট হিটের তকমা ওঠে এই মিনি সিরিজের মুকুটে ৷ অনুরাগীদের পাশাপাশি সমালোচকদের মুখে মুখে ঘুরতে থাকে কুপারের অভিনয়ের প্রশংসা ৷ যেখানে সকলের মন্তব্য একটাই, "শিশু অভিনেতা হিসাবে কোন কিশোরের এটাই যেন বেস্ট ডেবিউ ৷"

কুপার নিজের অভিনীত সিরিজ দেখেননি কেন ?

এমির মতো পুরস্কার পাওয়া 15 বছরের কুপার স্বীকার করেছেন তিনি তাঁর অভিনয় সিরিজে দেখেননি ৷ এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি এখনও এই ড্রামা সিরিজ দেখিনি ৷ আসলে আমি স্ক্রিনে নিজেকে দেখতে পছন্দ করি না ৷ আর এই সিরিজ নাকি স্কুলেও দেখানো হবে ৷ এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো ৷" এই সিরিজ কুপারকে নৃশংস বাস্তবের মুখোমুখি করিয়েছে বলে উপলব্ধি করেছেন তিনি ৷ তাঁর কথায়, "আমি খুশি যে যখন এই সিরিজের শুটিং হচ্ছিল তখন ইমোজি এবং তার পেছনের অর্থ সম্পর্কে কোনও ধারণা ছিল না। আর আমার মনে হয় না আমার বন্ধুরাও জানত, তবে স্পষ্টতই এটি সারা দেশে ঘটছে। এটি কোনও বানানো গল্প নয়।"

কুপারের আগামী প্রোজেক্ট

15 বছর বয়য়ী এই কিশোরের অভিনয় কেরিয়ার সবেমাত্র শুরু হয়েছে ৷ প্রথম কাজেই পেয়েছেন বিশ্বমানের পরিচিতি-খ্যাতি ৷ এবার এমারেল্ড ফেনেলের 'উদারিং হাইটস' (২০২৬) -এ কুপারকে তরুণ হিথক্লিফ চরিত্রে দেখা যাবে ৷ এছাড়াও আসন্ন বিবিসি থ্রি সিরিজ 'ফিল্ম ক্লাব'-এ তিনি ক্যালাম চরিত্রেও অভিনয় করবেন। অভিনয়ের বাইরে, কুপার প্লেস্টেশন গেম, বিশেষ করে গ্র্যান্ড থেফট অটো খেলতে ভালোবাসেন ৷