প্রিয়াঙ্কা-মহেশের সঙ্গে নতুন ছবির শুটিংয়ে রাজামৌলি, মুক্তি কবে ?
ওড়িশাতে নতুন ছবির শুটিং সম্পন্ন করলেন অস্কারজয়ী পরিচালক এসএস রাজামৌলি ৷ প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছিলেন দক্ষিণী তারকা মহেশ বাবু ৷

By ETV Bharat Entertainment Team
Published : March 19, 2025 at 4:19 PM IST
হায়দরাবাদ, 19 মার্চ: পরিচালক এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা, 'এসএসএমবি 29' (SSMB29)-এর শুটিং শেষ করলেন ওড়িশাতে ৷ সেই ছবি নিমেষে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ 'আরআরআর' পরিচালক ওড়িশার কোরাপুট শিডিউলের শুটিং শেষ করেছেন মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ৷ পর্দার পিছনের কিছু ঝলক প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল ৷
শুটিং সেটের ভাইরাল ছবি
ছবিতে দেখ গিয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দক্ষিণী তারকা মহেশ বাবু শুটিং সেটে স্থানীয় অনুরাগীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন ৷ প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে ওভারসাইজড শার্টে ৷ সঙ্গে ম্যাচিং প্যান্ট ৷ অন্যদিকে মহেশ বাবুকে দেখা গিয়েছে ক্যাজুয়াল ব্লু টি-শার্ট ও ট্রাক প্যান্টে ৷ সঙ্গে লাল রঙের টুপি ৷ ছবি দেখেই স্পষ্ট ক্রুদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দুই তারকাই ৷ অন্যদিকে পরিচালক রাজামৌলিকে দেখা গিয়েছে ওড়িশার এমএলএ রামা চন্দ্র কদমের সঙ্গে ৷ পরিচালককে অভ্যর্থনা জানান ওড়িশার এমএলএ ৷
SuperStar @urstrulyMahesh after wrapping the Odisha schedule for #SSMB29 had meeting with local authorities pic.twitter.com/T6W5xQizUy
— Mahesh Babu Trends ™ (@MaheshFanTrends) March 19, 2025

ওড়িশাতে শুটিংয়ের কমন অভিজ্ঞতা রাজামৌলির ?
ভাইরাল ছবির সঙ্গে পরিচালক রাজামৌলি মন ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ তিনি সেখানকার আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলে জানান ৷ তিনি লেখেন, "প্রিয় কোরাপুট, ধন্যবাদ এমন আন্তরিকতা ও ভালোবাসার জন্য ৷ অপেক্ষায় থাকলাম তোমাদের এখানে এমন আরও অ্যাডভেঞ্চার করার জন্য ৷ তোমাদের ভালোবাসা ৷"


ছবির কলাকুশলী
এর আগে ওড়িশার ডেপুটি চিফ মিনিস্টার প্রভাতী পরিদা 'এসএসএমবি29' ছবি নিয়ে কথা বলেছিলেন ৷ মহেশ বাবু ছাড়াও এই ছবিতে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমরণকে ৷ প্রথমবার প্রিয়াঙ্কাকে দেখা যাবে দক্ষিণী ছবিতে ৷ এর আগে ওড়িশার মালকানগিরিতে শুটিং হয়েছে 'পুষ্পা 2' ছবির ৷ এবার কোরাপুটকে বেছে নেন রাজামৌলি ৷ প্রভাতী পরিদা বলেন, "প্রথমে 'পুষ্পা 2' ছবির শুটিং হয়েছে মালকানগিরিতে ৷ এখন অন্যতম পরিচালক রাজামৌলি এখানে শুটিং করলেন এটা গর্বের ৷ তাঁর সঙ্গে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়াও রয়েছেন ৷ এটা প্রমাণ করে শুটিংয়ের জন্য ওড়িশা এক অনবদ্য রাজ্য ৷"

The @ssrajamouli thanks the Odisha team shares moments ❤️.
— Maheshbabu Fan Club (@MaheshBabu_FC) March 18, 2025
Ssr & @priyankachopra & fans on the sets of #SSMB29 pic.twitter.com/QkUY57itwF
এসএসএমবি: 29 মুক্তি পাবে 2টো ভাগে
জানা গিয়েছে বহুল প্রতীক্ষিত এই ছবি দুটো ভাগে মুক্তি পাবে বড়পর্দায় ৷ প্রথমভাগ মুক্তি পাবে 2027 সালে ও দ্বিতীয়ভাগ মুক্তি পাবে 2029 সালে ৷ বিগ বাজেটের এই ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে ৷ 2027 সালের কবে মুক্তি পায় এই ছবি সেটাই দেখার ৷

