মুখোমুখি 'ধড়ক 2'-'সন অফ সর্দার 2', কোনটা দেখবেন ? কী বলছে নেটপাড়া ?
একসঙ্গে প্রেক্ষাগৃহে অনেকগুলি সিনেমা চলছে ৷ 'সন অফ সর্দার' নাকি 'ধড়ক 2' কোনটা দেখবেন ?

By ETV Bharat Entertainment Team
Published : August 1, 2025 at 1:05 PM IST
হায়দরাবাদ, 1 অগস্ট: প্রেম-ভালোবাসে মানে না কোনও বাধা ৷ জাত-পাত যেখানে তুচ্ছ তাদের কাছে ৷ সেই ভালোবাসার পরিণতি অনেক সময় খুব করুণ হয় ৷ ভারতের মতো সর্ব ধর্ম সমন্বয়ের দেশে এমন ঘটনা প্রায়শই শোনা যায় ৷ যে কারণে 2018 সালে জাহ্নবী কাপুর ও ঈশাণ খট্টরের 'ধড়ক' বুক কাঁপিয়ে দিয়েছিল দর্শকদের ৷ সিনেমার শেষ দৃশ্য মানুষকে শুধু কাঁদায়নি, ভাবিয়েছিল ৷ তেমনই এক গল্পকে নয়া আঙ্গিকে, নয়া চরিত্রে নিয়ে এসেছেন নতুন পরিচালক শাজিয়া ইকবাল ৷ মুক্তি পেয়েছে 'ধড়ক 2' (DHADAK 2) ৷ ধর্মা প্রযোজনা সংস্থার ব্যানারে তৃপ্তি দিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত কেমন হল ধড়ক 2 ? অন্যদিকে রয়েছে কমেডির মোড়কে মুক্তি পেয়েছে 'সন অফ সর্দার 2' (SON OF SARDAAR 2) ৷ সিনেমা দেখে কী বলছে নেটপাড়া ?
'ধড়ক 2' ভার্সেস 'সন অফ সর্দার'
'ধড়ক 2'-র মূল কাহিনীতে আইনের ছাত্র নীলেশ (সিদ্ধান্ত)কে কেন্দ্র করে এগিয়েছে ৷ যে একজন নিপীড়িত বর্ণের ছেলে ৷ অন্যদিকে, উচ্চবর্ণের মেয়ে বিধি (তৃপ্তি) ৷ তাদের প্রেম, বর্ণ বৈষম্য, সমাজের বিরোধিতাকে দূরে সরিয়ে এগোতে থাকে ৷ তারপর ? সেটা জানার জন্য হলে যেতে হবে ৷ ধড়ক-এর মতো কি ধড়ক 2 শেষ হয়েছে তা জানা যাবে সিনেমা দেখলেই ৷শাজিয়া ইকবাল পরিচালিত 'ধড়ক ২' একটি রোমান্টিক ড্রামা। এই ছবিটি জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টর অভিনীত 'ধড়ক'-এর সিক্যুয়েল। সিদ্ধান্তের সাথে এটি তৃপ্তির প্রথম ছবি। 'ধড়ক ২' তামিল ছবি 'পরিয়েরুম পেরুমল'-এর রিমেক।
#OneWordReview...#Dhadak2: HARD-HITTING.
— taran adarsh (@taran_adarsh) July 31, 2025
Rating: ⭐️⭐️⭐️½
Sharp writing... Captivating, emotionally-charged second half... Solid performances... #Dhadak2 works for the most part... But the love story lacks the soul-stirring soundtrack that elevated the first part. #Dhadak2Review… pic.twitter.com/7mSZ77lRkw
অন্যদিকে, বিজয় কুমার অরোরা পরিচালিত 'সন অফ সর্দার 2' কমেডি ড্রামা সিনেমা। এই ছবিটি 2012 সালের অ্যাকশন কমেডি 'সন অফ সর্দার'-এর সিক্যুয়েল। এই ছবিতে অজয় দেবগণকে জসি রন্ধাওয়ার ভূমিকায় দেখা যাবে ৷ সিনেমায় রয়েছেন মৃণাল ঠাকুর, রবি কিষাণ, মুকুল দেব এবং সঞ্জয় মিশ্র।
Sharp writing... Captivating, emotionally-charged second half... Solid performances... #Dhadak2 works for the most part... But the love story lacks the soul-stirring soundtrack that elevated the first part. #Dhadak2Review.. It's Major Drawback is that this is a Pure remake -2k25 pic.twitter.com/q6OsCwwPNc
— STat. Advait Akash Shah (@advait_akash) August 1, 2025
নেটপাড়ায় প্রতিক্রিয়া (DHADAK 2 X REVIEW)
ইতিমধ্যেই ফার্স্ট ডে, ফার্স্ট শো অনেকেই দেখে ফেলেছেন ৷ ফিল্ম সমালোচক তরণ আদর্শ এই সিনেমাকে এক কথায় 'হৃদয় ছুঁয়ে যাওয়া' বলেছেন ৷ পাঁচের মধ্যে তিনি 3.5 স্টার দিয়েছেন ধড়ক 2-কে ৷ তিনি লিখেছেন, "নবাগত পরিচালক শাজিয়া ইকবাল সততা এবং সংযমের সঙ্গে সংবেদনশীল বিষয়কে সামনে এনেছেন ৷ সিনেমার প্রথমার্ধটি না জমলেও ইন্টারভ্যালের পর কাহিনি জমেছে ৷"
#Dhadak2Review ⭐️⭐️⭐️⭐️
— Tejas The Critic (@Tejas01679537) August 1, 2025
4/5 stars
What a film! , A completely new story ,Everyone was crying by the end. 😢
Better than Dhadak.#TriptiiDimri — absolutely stunning performance.#SiddhantChaturvedi — you finally impressed me!#Dhadak2 #TriptiDimri pic.twitter.com/4PmCmo1YgD
এক নেটিজেনের মতে, "এই সিনেমায় হাসার ও প্রেমে পড়ার একাধিক কারণ আছে ৷ কিন্তু তার সঙ্গে রয়েছে কিছু অপ্রত্যাশিত টুইস্ট ৷ যা সকলের চোখ খুলে দেবে ৷" মূলত, নেটপাড়ায় সমাজের বর্ণ বৈষম্যকে এইভাবে সিনেমার পর্দায় তুলে ধরার সাহস দেখে অনেকেই বাহবা দিচ্ছেন পরিচালককে ৷ এক নেটিজেনের কথায়, "একদম নতুন ধরনের গল্প ৷ ধড়ক সিনেমার থেকেও ভালো ৷ প্রত্যেকেই সিনেমা দেখতে গিয়ে কাঁদবে ৷ তবে শেষ দৃশ্যে তৃপ্তি দিমরি চমকে দেওয়ার মতো ৷ সিদ্ধান্ত নজরকাড়া ৷"
আরেকটি পোস্টে ছবিটির বার্তার সততার প্রশংসা করা হয়েছে ৷ বলা হয়েছে, "সামাজিক বিষয় নিয়ে তৈরি একটি ছবিতে গল্প বলার ক্ষেত্রে সাহসিকতা এবং অভিনয়ে সততা থাকা উচিত ৷ ধড়ক 2-তে তা প্রচুর পরিমাণে রয়েছে। সবকিছুই স্পষ্ট - অভিনয়, সংলাপ, আবেগের গভীরতা।"
#SonOfSardaar2 Review : ⭐️⭐️⭐️½
— Asad (@KattarAaryan) July 31, 2025
A full-on #AjayDevgn show with desi comedy and family drama. #MrunalThakur looks stunning and delivers a solid performance. Some scenes feel stretched, but overall it's a fun ride that gives the same entertainment as part one.
Recommended 👍🏻 pic.twitter.com/gp4em26vun
সন অফ সর্দার এক্স রিভিউ
ছবিটি দর্শক দরবারে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এক নেটিজেন লিখেছেন, "সন অফ সর্দার 2-তে দেশী কমেডি ও ড্রামায় ভরপুর ৷ অজয় দেবগণ দুর্দান্ত ৷ মৃণাল ঠাকুর অনবদ্য ৷ মজাদার সিনেমা দেখতে হলে সন অফ সর্দার 2-কে এগিয়ে রাখা যায় ৷" কারোর মতে, "অজয় দেবগন তাঁর দেশি সোয়াগ, কমেডি টাইমিং এবং শক্তিশালী স্ক্রিন উপস্থিতিতে চমকে দেওয়ার মতো কাজ করেছেন ৷"
Son Of Sardaar 2 Movie Review it's outstanding 🔥 🔥 🔥 🔥 🔥 #SonOfSardaar2review #SonOfSardar2 #AjayDevgn #MrunalThakur #SOS2 pic.twitter.com/uHG4kFTeu0
— Varinder Sinngh (@varindersingh24) August 1, 2025
বক্সঅফিস অনুমান
একই দিনে মুক্তি পেয়েছে অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত সন অফ সর্দার 2 (Son of Sardaar 2) ৷ তার সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে সাইয়ারা (Saiyaara) ৷ ফলে বক্সঅফিসে এই সিনেমাকে বড় প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে ৷ এখনও পর্যন্ত সিনেমার বুকিং মোটামুটি ৷ রাত বাড়লে বোঝা যাবে দর্শক এই সিনেমা দেখে কতটা হলমুখী হচ্ছেন ৷

