ETV Bharat / entertainment

'শাহরুখ তোমায় ছুঁতে চাই', বাদশার উত্তর 'সকলের সামনে আমার লজ্জা করছে'

শাহরুখের মন্তব্য ঘিরে জোর চর্চা সোশাল মিডিয়ায় ৷ কে বাদশাকে ছুঁতে চান ? কেনই-বা এ রকম উত্তর দিলেন কিং খান ?

Shah Rukh Khan
কে বাদশাকে ছুঁতে চান ? (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : January 30, 2025 at 10:52 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 30 জানুয়ারি: নামটা যখন শাহরুখ খান তাই তিনি যখন, যেখানেই যান, অনুষ্ঠান কীভাবে মাতিয়ে রাখতে হয়, তা বেশ ভালোই জানেন। সম্প্রতি, দুবাইয়ের এক অনুষ্ঠানে অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করলেন বাদশা। দুবাইয়ের সেই অনুষ্ঠানে একের পর এক গানে নেচেছেন শাহরুখ। সংলাপও শোনা গিয়েছে কিং খানের মুখ থেকে ৷ তবে তার মাঝেই এক অনুরাগী তাঁকে ছুঁতে চায় বলে চিৎকার করে ওঠেন ৷ রসিকতা করতে করতে শাহরুখের উত্তর, "আরে, জনসমক্ষে এভাবে কেউ বলে, আমি তোমাকে ছুঁতে চাই, আমারও তো লজ্জা করে ৷"

মুহূর্তের মধ্যে তাঁর এই কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব থেকে শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক অনুরাগী শাহরুখের উদ্দেশ্যে চিৎকার করে বলছেন, "আমি তোমাকে ভালোবাসি।" বাদশা তখন তাঁর মহিমায় উত্তর দেন, "আমিও তোমাকে ভালোবাসি, আমরা এরপর বিয়েও করতে পারি ৷ কিন্তু তার আগে ডায়লগ তো বলতে দাও ৷"

ভিডিয়োয় আরও শোনা গিয়েছে, ওই অনুরাগী এর পর বাদশার উদ্দেশে বলেন, "আমি তোমাকে ছুঁতে চাই।" আর তখন বলিউডের কিং বলেন, "আরে জনসমক্ষে এসব কেউ বলে, আমি ছুঁতে চাই। আমারও লজ্জা লাগে। আমি এখন এখানেই আছি, কোথাও যাচ্ছি না। আরও বেশকিছুটা সবার সঙ্গে কথা বলব ও সময় কাটাব।"

প্রসঙ্গত, শাহরুখ বেশ কিছুদিন ধরেই দুবাইয়ে রয়েছেন। সম্প্রতি, দুবাইয়ের গ্লোবাল ভিলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি দর্শকদের সঙ্গে এই আলাপচারিতায় অংশ নেন। এদিন 'জওয়ান', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'ডন', 'জব তক হ্যায় জান'-এর মতো সিনেমার ডায়ালগ শোনান। তাঁর ছবির গানের তালেও এদিন পা-মিলিয়েছেন অভিনেতা ৷