ETV Bharat / entertainment

সলমনের সহ-অভিনেতা বরিন্দরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা, তদন্তের দাবি ঘনিষ্ঠদের

হাসপাতালে ছোট্ট অস্ত্রোপচার করতে ভর্তি হয়েছিলেন ৷ বাড়ি ফিরল নিথর দেহ ৷ অভিনেতা তথা বডিবিল্ডার বরিন্দর ঘুমানের মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন ৷

salman-khans-co-actor-varinder-ghumans-death-sparks-uproar-close-friend-demands-investigation
সলমনের সহ-অভিনেতা বরিন্দরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : October 10, 2025 at 1:54 PM IST

4 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 10 অক্টোবর: পঞ্জাবি অভিনেতা তথা বডিবিল্ডার বরিন্দর সিং ঘুমানের (Varinder Singh Ghuman) প্রয়াণে শোকের ছায়া ফিল্মি জগতে ৷ একটি ছোট্ট অস্ত্রোপচার করার জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে ৷ কিন্তু সেখান থেকে তিনি যে চিরঘুমের দেশে চলে যাবেন তা কেউ ভাবতেও পারছেন না ৷ 9 অক্টোবর বৃহস্পতিবার অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বরিন্দর সিংয়ের ৷ তারপরেই অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ চিকিৎসা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে সরব বরিন্দরের কাছের একাংশ ৷

সূত্রের খবর, অমৃতসরের বেসরকারি হাসপাতালে বাইসেপের সামান্য আঘাতে অস্ত্রোপচারের জন্য তিনি ভর্তি হয়েছিলেন ৷ চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন এই অস্ত্রোপচার ভীষণই ছোট ৷ ফলে খুব বেশি সময় লাগবে না ৷ একদিন বিশ্রামের পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷ তবে তাঁকে যখন ছাড়া হল তখন তা নিথর দেহে পরিণত হয়েছে ৷ বরিন্দরের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতার মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন তুলেছেন ৷ তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে বাইসেপের সামান্য অস্ত্রোপচার ছিল সেখানে তাঁর পুরো শরীর নীল কী করে হয়ে গেল ?

তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের থেকে সিসিটিভি ফুটেজ চেয়েছি ৷ কিন্তু তারা এখনও পর্যন্ত আমাদের তা দেয়নি ৷ আমরা বরিন্দর সিং ঘুমানের মৃত্যুর কারণ জানতে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি ৷" পাশাপাশি হাসপাতালে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সলমন খানের সঙ্গে 'টাইগার 3' কাজ করা অভিনেতা বরিন্দরের মৃত্যুর পর তাঁর ঘনিষ্ঠরা হাসপাতাল প্রশাসনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে ৷ তাঁরা চিকিৎসা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে সরব হন ৷

পঞ্জাবি অভিনেতা তথা বডি বিল্ডার বরিন্দর সিং ঝুমান 9 অক্টোবর, বৃহস্পতিবার অমৃতসরের ফোর্টিস হাসপাতালে মারা যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে খবর। জানা গিয়েছে, তিনি বাইসেপসের আঘাতের একটি ছোট অস্ত্রোপচারের জন্য অমৃতসরের ফোর্টিস হাসপাতালে গিয়েছিলেন।

ঝুমান বডি বিল্ডিং এবং বিনোদন জগত উভয় ক্ষেত্রেই একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যু পরিবার তথা পঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে বিশাল বড় ধাক্কা ৷ পঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইনস সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "দুঃখজনক খবর! আন্তর্জাতিক বডিবিল্ডার এবং বিখ্যাত অভিনেতা বরিন্দর ঝুমানের মৃত্যু শুনে আমি গভীরভাবে শোকাহত। রিপোর্ট অনুসারে, বরিন্দর ঝুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

2009 সালে বরিন্দর ঝুমান 'মিস্টার ইন্ডিয়া' খেতাব জিতেছিলেন। তিনি মিস্টার এশিয়াতে রানার-আপ হয়ে ভারতীয় বডিবিল্ডিংয়ে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। 2013 সালে, বরিন্দর ঝুমানের ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছেছিল যখন তাঁকে আর্নল্ড শোয়ার্জনেগার এশিয়ায় তাদের পন্য প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছিলেন বরিন্দরকে।

বরিন্দরের সিনেমা-কেরিয়ার

শরীরচর্চার পাশাপাশি, বরিন্দর ঝুমান সিনেমা জগতেও আলাদা পরিচিতি তৈরি করেছিলেন ৷ 2012 সালে, তিনি পঞ্জাবি ছবি 'কাবাডি ওয়ান্স অ্যাগেইন'-এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। 2014 সালে, তিনি 'রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবন' দিয়ে হিন্দি সিনেমা জগতে পা রাখেন ৷ 2019 সালে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে 'মারজাভান' সিনেমায় অভিনয় করেন। বরিন্দর সলমন খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গেও কাজ করেছেন। তিনি 'টাইগার 3'-তে অভিনয় করেন। ছবিতে তিনি শাকিলের চরিত্রে অভিনয় করেছিলেন, একজন পাকিস্তানি কারারক্ষী হিসাবে । বিরন্দর ঝুলানের অকাল প্রয়াণে শোকাহত সিনে ইন্ডাস্ট্রি ৷

শরীরচর্চার পাশাপাশি, বরিন্দর ঝুমান সিনেমা জগতেও আলাদা পরিচিতি তৈরি করেছিলেন ৷ 2012 সালে, তিনি পঞ্জাবি ছবি 'কাবাডি ওয়ান্স অ্যাগেইন'-এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। 2014 সালে, তিনি 'রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবন' দিয়ে হিন্দি সিনেমা জগতে পা রাখেন ৷ 2019 সালে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে 'মারজাভান' সিনেমায় অভিনয় করেন। বরিন্দর সলমন খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গেও কাজ করেছেন। তিনি 'টাইগার 3'-তে অভিনয় করেন। ছবিতে তিনি শাকিলের চরিত্রে অভিনয় করেছিলেন, একজন পাকিস্তানি কারারক্ষী হিসাবে । বিরন্দর ঝুলানের অকাল প্রয়াণে শোকাহত সিনে ইন্ডাস্ট্রি ৷