ETV Bharat / entertainment

'ভুল হয়েছিল...' অরিজিতের সঙ্গে তিক্ততা নিয়ে আর কী বললেন সলমন ?

'সিকন্দর' সিনেমার ব্যর্থতা নিয়ে পরিচালকের মন্তব্যের পাল্টা জবাব সলমনের ৷ অরিজিৎ সিংকে নিয়ে বড় স্বীকারোক্তি 'টাইগার 3' তারকার ৷

salman-khan-hits-back-at-ar-murugadoss-reacted-to-director-abhinav-kashyap-and-singer-arijit-singh
সলমন খান (গেটি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : October 13, 2025 at 2:02 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 13 অক্টোবর: বিগ বস সিজন 19-এর এই সপ্তাহের উইকেন্ড কা বার-এ তুফানি মুডে দেখা গেল সলমন খানকে ৷ সপ্তাহ শেষে যেখানে প্রতিযোগীদের ক্লাস নেন তিনি এই বার সেখানে উলটপুরাণ ৷ প্রতিযোগীদের পাশাপাশি সলমন পাল্টা সমালোচনার উত্তর দিয়েছেন দক্ষিণী পরিচালক মুরুগুদাসকে ৷ জবাব দিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপকে ৷ আবার অরিজিৎ সিংয়ের সঙ্গে তিনি যে ভুল করেছেন, তারও স্বীকারোক্তি শোনা গেল ভাইজানের মুখে ৷

আমার দিক থেকে ভুল ছিল

সলমন খান ও অরিজিৎ সিংয়ে পুরনো মনোমালিন্যের কথা অজানা নয় ৷ শোনা যায়, তিক্ততা এতটাই বেড়েছিল যে সুলতান ও বজরঙ্গী ভাইজান থেকে বাদ পড়ে যায় অরিজিৎ সিংয়ের গানও ৷ আর এই সবকিছু শুরু হয়েছিল 2014 সালের এক অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে ৷ যেখানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সলমন ৷ তিনি সেই অনুষ্ঠানে মজা করে অরিজিৎকে প্রশ্ন করেছিলেন "ঘুমিয়ে পড়েছো নাকি ?" অরিজিৎ পাল্টা উত্তর দিয়েছিল, "আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছেন ৷" এই উত্তর শুনে অপমানিতবোধ করেন সলমন ৷

অরিজিৎ প্রকাশ্যে ক্ষমা চাইলেও চিড়ে গলেনি ৷ ব্যাক টু 2023 ৷ সলমন খানের বাড়িতে দেখা যায় অরিজিৎকে ৷ এরপর 'টাইগার 3' সিনেমায় অরিজিৎ গানও করেন ৷ এতগুলো বছর পর পুরনো সেই মনোমালিন্য নিয়ে কথা বলেন সলমন ৷ উইকেন্ড কা বার পর্বে সলমনের সঙ্গে হাজির হয়েছিলেন কমেডিয়ান রবি গুপ্তা ৷ যিনি প্রথমেই মজা করে ভাইজানকে বলেন, তিনি ভয় পাচ্ছিলেন অভিনেতার সামনে আসতে ৷ কারণ নাকি তাঁকে দেখতে অনেক অরিজিৎ সিংয়ের মতো ৷

এরপর সলমন জবাবে বলেন, "অরিজিৎ আর আমি এখন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছি ৷ সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল ৷ সেই ভুল আমার তরফ থেকেই হয়েছিল ৷ যাই হোক ও এখন আমার সিনেমার জন্য গানও করেছে ৷ টাইগার 3-তে করেছে ৷ এবার ব্য়াটল অফ গালওয়ান সিনেমায় গান গেয়েছে ৷"

মুরুগদাসের অভিযোগের পাল্টা

এই পর্বে দক্ষিণী পরিচালক এ আর মুরুগদাসের অভিযোগের পাল্টা জবাব দেন সলমন খান ৷ পরিচালক অভিযোগ করেছিলেন, সলমন নাকি সেটে রাত 9টায় পৌঁছাতেন ৷ এরই পাল্টা উত্তর দিয়েছেন সলমন ৷ উইকেন্ড কা বার-এর এই পর্বে কমেডিয়ান রবি ভাইজানকে প্রশ্ন করেন, কোন সিনেমা নিয়ে অনুতাপ রয়েছে অভিনেতার ? সলমন উত্তর দেন, "সূরবংশী ও নিশ্চয় সিনেমা করার জন্য অনুতাপ হয় ৷" এরপর রবি জানতে সাম্প্রতিক কালের সিনেমার মধ্যে কোনটা রয়েছে ? অভিনেতা তখন 'সিকন্দর' সিনেমার নাম নেন ৷

এরপর তিনি কটাক্ষের সুরে বলেন, "আসলে আমি শুটিং সেটে রাত 9টায় পৌঁছাতাম ৷ তাতে গণ্ডগোল হয়ে গিয়েছে ৷ এই শুটিং করতে গিয়ে আমি চোট পেয়েছি আর আমার পরিচালক বলছেন আমি নাকি রাতে সেটে যেতাম ৷ কিন্তু ওনার সম্প্রতি আরও একটি সিনেমা (মাধারাসি) মুক্তি পেয়েছে ৷ যেখানে অভিনেতা 6টায় পৌঁছে যেত ৷ তবে এটও যত বড় সিনেমা তত বড়... সিকন্দর-এর থেকেও ব্লকব্লাস্টার ৷" অর্থাৎ সিকন্দর সিনেমার থেকেও মুরুগদাসের এই সিনেমা আরও বড় ফ্লপ হয়েছে বলে জানান সমলন ৷