রণবীর থেকে ভিকি কৌশল... এই তারকাদের বিয়ের প্রস্তাব হার মানায় রূপকথাকেও
কীভাবে-কোথায় এই তারকারা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁদের ভালোবাসাকে ?

By ETV Bharat Entertainment Team
Published : July 4, 2025 at 2:28 PM IST
হায়দরাবাদ, 4 জুলাই: বলিউড কি শুধুই সিনেমার জন্য পরিচিত ৷ না, তা কিন্তু নয় ৷ বলিউডে তারকাদের রিয়েল লাইফ কাহিনির জন্য পরিচিত ৷ তারকাদের স্ট্রাগল, জার্নির পাশাপাশি তাঁদের প্রেমের গল্প শুনতেও ভালো লাগে ৷ সম্প্রতি অর্জুন কাপুরের বোন অংশুলাকে (Anshula Kapoor) রূপকথার গল্পের মতো বিয়ের প্রস্তাব দিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু রোহন ঠক্কর (Rohan Thakkar) ৷ সারপ্রাইজে ভরা এই প্রেম প্রস্তাবের ঝলক-গল্প অংশুলা জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷
আসলে ভালোবাসা জাহির করার নানা দিক থাকে ৷ যে কারণে সিনেপর্দায় ইয়ে জবানি হ্যায় দিবানি হোক বা কাল হো না হো প্রেম প্রস্তাব বারবার মন ছুঁয়ে যায় ৷ তবে আজ আপনাদের এমন পাঁচ তারকা দম্পতির কথা বলব, যাঁদের প্রেম প্রস্তাবের জার্নি গল্প হলেও সত্যি ৷
ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফের ( Katrina Kaif) সঙ্গে ভিকি কৌশলের (Vicky Kaushal) সম্পর্ক অনুরাগীদের চমকে দিয়েছিল ৷ মিষ্টি এই কাপল দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ক গোপন রেখেছিলেন ৷ এমনকী, বিয়েটাও ছিল সাধারণের লোকচক্ষু ও মিডিয়া থেকে দূরে ৷ এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছিলেন, তিনি বিয়ের একদিন আগে ক্যাটরিনা প্রপোজ করেছিলেন ৷ তিনি জানান, তিনি তাদের বিয়ের ঠিক একদিন আগে রণথম্বোরের হোটেলে একান্ত নৈশভোজের সময় ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন। এটি একটি সাধারণ, আবেগঘন মুহূর্ত ছিল যখন তিনি হাঁটু গেড়ে বসে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ৷
সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানি
কিছু মাসের মধ্যে দুই থেকে তিন হতে চলেছে 'শেরশাহ' তারকা ৷ 2023 সালে এই তারকার এনগেজমেন্ট সারার খবর সামনে আসে ৷ এরই মধ্যে রোম বেড়াতে গিয়েছিলেন সিদ্ধার্থ (Sidharth Malhotra)-কিয়ারা ( Kiara Advani ) ৷ জানা যায়, ক্যান্ডেল লাইট ডিনারের পর দুজনে হাঁটতে বেরিয়েছিলেন ৷ তারপর আচমকাই এক ভায়োলিনিস্ট ভায়োলিন বাজাতে শুরু করেন ৷ এরপর সিদ্ধার্থ 'শেরশাহ' (Shershaah) সিনেমার সংলাপ ব্যবহার করে কিয়ারা বিয়ের প্রস্তাব দেন ৷ সিনেমার থেকে কম যায় না সিদ্ধার্থের এই প্রেমের প্রস্তাব ৷
রণবীর কাপুর-আলিয়া ভাট
চারিদিকে ঘন জঙ্গল ৷ বন্যপ্রাণী ঘুরে বেড়াচ্ছে ৷ মনোরম প্রাকৃতিক পরিবেশে আচমকাই হাঁটু গেড়ে বসে আলিয়াকে (Alia Bhatt) বিয়ের প্রস্তাব দেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ৷ অভিনেত্রীকে চমকে দেওয়ার মতো পরিস্থিতি ৷ 2022 সালে এই তারকা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ তার আগে মাসাইমারাতে বেড়াতে গিয়ে আলিয়াকে জীবনসঙ্গীনি হওয়ার প্রস্তাব দেন রণবীর ৷ মজার বিষয়, আলিয়ার আকস্মিক প্রতিক্রিয়া বন্দি করার জন্য দূরে এক ফটোগ্রাফারেরও ব্যবস্থা করে রেখেছিলেন ঋষি পুত্র ৷ ড্রিমি এই প্রপোজালে কোনও মেয়ে হ্যাঁ না বলে থাকতে পারে !
রণবীর সিং-দীপিকা পাড়ুকোন
বলিউডের অন্যতম চর্চিত তারকার প্রেম নিয়ে জল্পনা ছিল ৷ কিন্তু সত্যতা প্রমাণিত হয় যখন তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র সামনে আসে ৷ তার আগে এই দুই তারকা মুখে এঁটেছিলেন কুলুপ ৷ প্রেম-ভালোবাসায় বজায় রেখেছিলেন লুকোচুরি ৷ এক সাক্ষাৎকারে রণবীর (Ranveer Singh) দীপিকাকে (Deepika Padukone) কীভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তা শেয়ার করেন ৷ তিনি জানান, মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ডে তিনি দীপিকাকে ছুটি কাটাতে গিয়েছিলেন ৷ সেখানেই দীপিকাকে অবাক করে দিয়ে বিয়ের প্রস্তাব দেন পর্দার 'বাজিরাও' ৷
নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া
এই তারকা জুটির প্রেম কাহিনি সত্যিই রূপকথার গল্পের মতোই ৷ প্রিয়াঙ্কার (Priyanka Chopra) 36তম জন্মদিনে গ্রিসে বিয়ের প্রস্তাব দেন নিক জোনাস ( Nick Jonas) ৷ জানা যায়, দেশী গার্লের জন্য সেরা আংটি খুঁজতে লন্ডনে আকাশ-পাতাল এক করে দিয়েছিলেন নিক ৷ এরপর মাঝরাতে প্রিয়াঙ্কাকে অবাক করে দিয়ে বিয়ের প্রস্তাব দেন নিক জোনাস ৷

