ETV Bharat / entertainment

বাতাসে ত্রিকোণ প্রেমের গুনগুন, প্রেমের বাঁধনে মানালি-সুহোত্র-সৃজলা

ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে নতুন বাংলা ওয়েব সিরিজ 'বাতাসে গুনগুন'। স্ট্রিমিং শুরু হবে আগামী 20 জুন থেকে ৷

ETV BHARAT
নতুন ওয়েব সিরিজ 'বাতাসে গুনগুন' (সিরিজ থেকে সংগৃহীত চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : June 15, 2025 at 6:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 জুন: 20 জুন আসছে নতুন বাংলা ওয়েব সিরিজ 'বাতাসে গুনগুন'। ত্রিকোণ প্রেমের গল্প বলবে এই সিরিজ ৷ তিন কোণে রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়, মানালি দে ও সৃজলা গুহ ।

'বাতাসে গুনগুন' আদ্যোপান্ত এক প্রেমের কাহিনি তা বলার অবকাশ রাখে না । তায় আবার এক ফুল দো মালি । সুতরাং ভালোবাসায় এতটুকু কমতি থাকবে না তা বলাই বাহুল্য । হইচইতে 20 জুন থেকে ফের প্রেমের মৌতাত জমতে চলেছে । সিরিজে মুখ্য পুরুষ চরিত্র অরিন্দমের ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে । অরিন্দম পেশায় একজন শিক্ষক । কলেজে পড়ায় সে । মানালিকে দেখা যাবে সুহোত্রর স্ত্রী মিথিলার ভূমিকায় । মিথিলা একজন নিপাট গৃহবধূ । অন্যদিকে, সৃজলাকে দেখা যাবে পল্লবীর ভূমিকায় । সে একজন কলেজ পড়ুয়া ।

ETV BHARAT
সৃজলা গুহ (সিরিজ থেকে সংগৃহীত চিত্র)
ETV BHARAT
পল্লবীর ভূমিকায় সৃজলা (সিরিজ থেকে সংগৃহীত চিত্র)

টানটান উত্তেজনায় ভরা টিজারে বেশ নাটকীয়ভাবেই ধরা দিয়েছেন সৃজলা গুহ, সুহোত্র মুখোপাধ্যায়, মানালি দে তিনজনেই । এই গল্পে পল্লবীর জীবন একেবারেই প্রেমহীন । হলদিপুরের মাফিয়া অধ্যুষিত এলাকায় তার বড় হওয়া । ছোটবেলা থেকে তাকে নানা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে । একদিন তার কলেজেই বদলি হয়ে আসা প্রফেসর অরিন্দমের প্রেমে পড়ে সে । ওদিকে মা আর স্ত্রী মিথিলাকে নিয়ে ছোট্ট সংসার অরিন্দমের । স্বামীকে ঘিরেই মিথিলার গোটা পৃথিবী ।

ETV BHARAT
ত্রিকোণ প্রেমের গল্প (সিরিজ থেকে সংগৃহীত চিত্র)
ETV BHARAT
সুহোত্রর স্ত্রী মিথিলার ভূমিকায় মানালি (সিরিজ থেকে সংগৃহীত চিত্র)

তবে তার স্বামী আবার পল্লবীর প্রেমে পড়ে । আর তাতে তার আচরণেও খানিক বদল লক্ষ্য করে মিথিলা । এরপর পল্লবী অরিন্দমকে পেতে মরিয়া হয়ে ওঠে । সমাজ, সংসারকে বুড়ো আঙুল দেখিয়ে সে অরিন্দমকে পাওয়ার নেশায় এক প্রকার মত্ত হয়ে ওঠে । আর মিথিলাও এই দুজনের সম্পর্কের টের পেয়ে হয়ে ওঠে এক অন্য মানুষ । যা সে কোনওদিনই ছিল না । কেমন মানুষ হয়ে ওঠে সে ? কী হয় এই ত্রিভুজ প্রেমের পরিণতি ? 20 জুন থেকে হইচইয়ের পর্দায় স্ট্রিমিং শুরু হবে 'বাতাসে গুনগুন'-এর ।

ETV BHARAT
ত্রিকোণ প্রেমের গল্প বলবে এই সিরিজ (সিরিজ থেকে সংগৃহীত চিত্র)
ETV BHARAT
বাতাসে গুনগুনে মানালি (সিরিজ থেকে সংগৃহীত চিত্র)