ETV Bharat / entertainment

পালামৌর এখানেই হয়েছে সত্যজিতের 'অরন্য়ের দিন রাত্রি'র শুটিং, পর্যটকদের কাছে বাড়ছে জনপ্রিয়তা

চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে 'অরন্যের দিন রাত্রি' ৷ এই সিনেমার শুটিং হয়েছে ঝাড়খণ্ডের এই এই জায়গায় ৷ বাড়ছে জনপ্রিয়তা ৷

kechki-sangam-discuss-in-cannes-film-festival-satyajit-rays-film-aranyer-dinratri-shot-here
পালামৌর এখানেই হয়েছে সত্যজিতের 'অরন্য়ের দিন রাত্রি'র শুটিং (ইটিভি ভারত/সিনেমার পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : June 6, 2025 at 3:38 PM IST

2 Min Read
Choose ETV Bharat

পালামৌ (ঝাড়খণ্ড), 6 জুন: চার বন্ধু, অসীম, সঞ্জয়, হরি এবং শেখর, কলকাতার বাসিন্দা ৷ অফিসের ছুটিতে কিছুটা সময় নিরিবিলিতে প্রকৃতির মাঝে কাটাতে তারা বেড়িয়ে পড়ে কংক্রিটের শহর থেকে ৷ পৌঁছে যায় ঝাড়খণ্ডের পালামৌ (PALAMU) ৷ সিনেমার চিত্রনাট্য অনুসারে এই জায়গা কোনও কাল্পনিক নয় ৷ বরং সত্যি সত্যিই পালামৌর এই এলাকায় শুটিং করেছেন পরিচালক সত্যজিৎ রায় (SATYAJIT RAY ) ৷ সিনেমার নাম 'অরন্যের দিন রাত্রি' (Aranyer Dinratri) ৷

1970 সালের কাল্ট সিনেমা চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival) ক্ল্যাসিক বিভাগে দেখানো হয়েছে ৷ এই সিনেমা সাদা কালোতে তৈরি হলেও কানে তা দেখানো হয়েছে রঙিন ও রিস্টোর্ড ভার্সনে 4কে-তে ৷ পালামৌর জেলার কেচকি সংগমের সঙ্গে যোগ রয়েছে লেজেন্ডারি পরিচালক সত্যজিৎ রায়ের 'অরন্যের দিন রাত্রি'র ৷ চলচ্চিত্র প্রযোজক সৈকত চট্টোপাধ্যায় জানান, অবিভক্ত বিহারে এই ছবিটির শুটিং পালামৌর কেচকি সঙ্গম, বেতলা জাতীয় উদ্যান এবং চান্দওয়া এলাকায় হয়েছিল।

সিনেমাটি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) উপন্যাস অবলম্বনে তৈরি ৷ সত্যজিৎ রায়ের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় শর্মিলা ঠাকুর, সিমি গ্রেওয়াল,সৌমিত্ চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জ, রবি ঘোষ মতো অভিনেতাদের ৷ 1969 সালে এই সিনেমার শুটিংয়ের জন্য সমস্ত শিল্পীরা পালামৌর কেচকি সঙ্গম এবং বেতলা জাতীয় উদ্যান এলাকায় ছিলেন ৷ ছবিটির শুটিং প্রায় তিন মাস ধরে চলেছিল। অবশেষে 1970 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'অরন্যের দিনরাত্রি' (Aranyer Dinratri)। এই এলাকায় পর্যটকদের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে ৷

প্রযোজক সৈকত চট্টোপাধ্যায় বলেন, "কেচকি, গারু, ছিপ্পাদোহর, বেতলা জাতীয় উদ্যান এলাকায় বাংলা সিনেমা 'অরণ্যের দিনরাত্রি'-এর শুটিং হয়েছিল। পালামৌয়ের জন্য গর্বের বিষয় যে সত্যজিৎ রায়ের মতো একজন চলচ্চিত্র নির্মাতা পুরো ছবিটির শুট এখানে করেছেন ৷ সেই সময়ে শর্মিলা ঠাকুর এবং সিমি গেরেওয়াল-সহ অনেক বড় শিল্পী এখানে এসেছিলেন। এই বছর কানে এই সিনেমা 4K-তে প্রদর্শিত হয়েছে ৷ এটি পালামৌর জন্য গর্বের বিষয় ৷"

প্রায় 56 বছর পর, কান ফিল্ম ফেস্টিভ্যালে অরন্যের দিনরাত্রি দেখানোর পর তা আবার নতুন করে চর্চায় ৷ ছবিটির পুরো গল্পটি কেচকি সঙ্গমকে ঘিরে। সেই সময়ের বিখ্যাত কাঠ ব্যবসায়ী এমএল বিশ্বাস ছবিটির শুটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।