'নিয়ম শেখাবেন না...' কেবিসি জুনিয়রে অমিতাভ বচ্চনের সঙ্গে 10 বছরের পড়ুয়ার দুর্ব্যবহার ! ক্ষোভ নেটপাড়ায়
অমিতাভ বচ্চন সঞ্চালিত 'কেবিসি জুনিয়র' ভার্সনের একটি ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ পঞ্চম শ্রেণীতে পড়া এক ছাত্রের ব্যবহার দেখে ক্ষুদ্ধ নেটপাড়া ৷

By ETV Bharat Entertainment Team
Published : October 13, 2025 at 12:11 PM IST
হায়দরাবাদ, 13 অক্টোবর: কোন দিকে যাচ্ছে আজকের প্রজন্ম ? বড়দের প্রতি কেমন ব্যবহার হওয়া উচিত, কীভাবে কথা বলা উচিত তা কি দিন দিন ভুলে যাচ্ছে তারা ? সম্প্রতি সোশাল মিডিয়ায় কেবিসি 17 (KBC 17)-এর হট সিটে বসা এক পড়ুয়ার ব্যবহার ও কথা বলার ধরন দেখে ক্ষুদ্ধ নেটপাড়া ৷ পঞ্চম শ্রেণীর ওই পড়ুয়া যেভাবে কৌন বনেগা ক্রোড়পতি খেলতে এসে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে কথা বলেছেন তা নিয়ে তোলপাড় নেটপাড়া ৷
10 বছরের পড়ুয়ার ভাইরাল ভিডিয়ো
কেবিসি জুনিয়র ভার্সনে 10 বছরের এক পড়ুয়াকে হট সিটে দেখা যায় ৷ ভাইরাল ভিডিয়োতে উঠে আসে, অমিতাভ বচ্চন যখন তাকে প্রশ্ন করেন, তখন সেই খুদে অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে খারাপভাবে উত্তর দেন। 2 মিনিটের ভাইরাল ভিডিয়োতে শিশুটির দুর্ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই ৷ ক্ষুব্ধ করেছে।
'KBC 17'-এর হট সিটে বসে থাকা পড়ুয়াকে যখন বিগ বি খেলার নিয়ম নিয়ে বোঝাচ্ছিলেন তখন খুদে বলে ওঠে, "আমাকে নিয়ম বলো না, আমি জানি।" এরপর অমিতাভ বচ্চন প্রশ্ন করার আগেই সে উত্তর দিতে থাকে ৷ এমনকী, সেই খুদে বলে, "এটা কোনও প্রশ্ন হল নাকি !" এরপরেই 'রামায়ণ' সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে থমকে যায় পড়ুয়া ৷ দেয় ভুল উত্তর ৷ এরপর একটা টাকাও না জিতে খেলার শুরুতেই হটসিট ছাড়তে হয় ওই পড়ুয়াকে ৷
KBC 17 मुझे रूल्स समझाने मत बैठना...
— Rajveer (@RajVeer639472) October 13, 2025
KBC 17 में आए इस बच्चे ने
अमिताभ बच्चन से कई दफा बदतमीजी से बात की pic.twitter.com/BUQFml7k9Z
पेश है KBC 17 का वो बच्चा, जिसने Big B को 'रूल्स मत समझाओ' कहकर सबको चौंका दिया! 😎 गुजरात का इशित भट्ट इतना कॉन्फिडेंट था कि " 4 लॉक लगा दो" बोल दिया, पर ramayana का एक आसान सवाल गलत कर बैठा। कभी-कभी शांत रहना ही बेहतर होता है! 🤫😂
— Advocate Harshawardhan (@adv_harry3k6) October 13, 2025
#KBC17Viral #IshitBhatt #BigB… pic.twitter.com/kZYTnPpat5
নেটপাড়ায় শাসন
এই ভিডিয়ো সামনে আসার পরেই নেটিজেনরা অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ পড়ুয়ার বাবা-মায়ের সমালোচনা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "শিশুটিকে বড়দের সম্মান করতে শেখানো উচিত।" আবার কেউ লিখেছেন, "আপনার সন্তান জ্ঞানী খুব ভালো কথা ৷ কিন্তু সে যদি শিষ্টাচার না জানে, কার সঙ্গে কীভাবে ব্যবহার করতে না জানে তাহলে সে কখনও সাফল্য লাভ করতে পারবে না ৷" আবার কারোর কথায়, "পারফেক্ট এনডিং ৷ অহংকারের পতন ৷ এবার হয়তো তার বাবা-মা বুঝতে শিখবে পেরেন্টিং কাকে বলে ৷"
আবার অনেকে বাচ্চাটিকে ট্রল করা নিয়েও কথা বলেছেন ৷ আসলে সোশাল মিডিয়ায় খই-মুড়কির মতো নীতি পুলিশের নীতি কথা হাজির হয়ে যায় ৷ ভালো হোক বা খারাপ সেই নিয়ে মত প্রকাশ করতে গিয়ে অনেক সময় তার হীতের বিপরীত হয়ে যায় ৷ এক্ষেত্রে অনেক নেটিজেন মনে করিয়ে দিয়েছেন, একটা 10 বছরের বাচ্চাকে এইভাবে ট্রল করলে তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে ৷ স্কুলে বন্ধুদের কাছে হেয় হতে পারে ৷ ফলে শিশুর শিষ্টাচার শেখা যেমন উচিত ৷ তেমনই সোশাল মিডিয়ায় ট্রলড করে তার মনের ওপর কোনও প্রভাব ফেলা উচিত নয় ৷
অমিতাভ বচ্চনের বার্তা
পড়ুয়া ভুল উত্তর দিতেই অমিতাভ একটি গুরুত্বপূর্ণ কথা বলেন ৷ তিনি বলেন, "তুমিই একমাত্র ব্যক্তি যে বুদ্ধিমান নও।" তারপর তিনি হেসে ফেলেন। ভুল উত্তর দেওয়ার পর শিশুটির মুখ সম্পূর্ণরূপে বিষণ্ণ হয়ে যায়। পরিস্থিতির গম্ভীরতাকে মাথায় রেখে বিগ বি বলেন, "কখনও কখনও শিশুরা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল করে বসে ৷" এরপরেই এই পর্ব ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় ৷ এই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যেখানে জ্ঞানের সঙ্গে শিষ্টাচার শেখার ওপর জোর দিয়েছেন অনেক নেটিজেন ৷

