ETV Bharat / entertainment

জীতুর বিরুদ্ধে অশ্লীল অভিযোগ দিতিপ্রিয়ার ! সামাজিক মাধ্যমেই জবাব অভিনেতার ?

গত 17 ঘণ্টায় দিতিপ্রিয়ার বিস্ফোরক অভিযোগময় পোস্ট আসার পর জীতু দুটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যা শুনে নেটিজেনদের মত, অভিনেতা পাল্টা উত্তর দিয়েছেন সহ-অভিনেত্রীকে ৷

জীতুর বিরুদ্ধে অশ্লীল অভিযোগ দিতিপ্রিয়ার !
জীতুর বিরুদ্ধে অশ্লীল অভিযোগ দিতিপ্রিয়ার ! (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 5, 2025 at 1:45 PM IST

|

Updated : August 5, 2025 at 1:55 PM IST

4 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 5 অগস্ট: যে সিরিয়ালে দুই মুখ্য তারকার রসায়ন ও অভিনয় টিআরপি তালিকায় প্রথম সারিতে নিয়ে এসেছে সেই তারকাদের সম্পর্ক আদায়-কাঁচকলায় দেখে হতভম্ব দর্শক থেকে অনুরাগীরা ৷ কথা হচ্ছে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও জীতু কমলকে (Jeetu Kamal) নিয়ে ৷

বিগত কয়েকদিন ধরে 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের অপু-আর্যর বেশ কিছু রোম্যান্টিক ছবি নিয়ে নেটপাড়ায় চর্চা তুঙ্গে ৷ তা নিয়ে লাইভ ভিডিয়োও করেন জীতু ৷ অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। নাম না করলেও সোশাল মিডিয়া পোস্টে নিশানা করলেন সহ অভিনেতা জীতু কমলকে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিতিপ্রিয়ার। 17 ঘণ্টা আগে অভিনেত্রীর করা পোস্ট দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, কোন প্রতিক্রিয়া আসে জীতুর তরফে ৷ সোশাল মিডিয়ায় জীতু পোস্ট তো করেছেন ৷ আর সেই পোস্ট যে অভিযোগকারিনী দিতিপ্রিয়াকে উদ্দেশ্য করে তা অনুমান করছে নেটিজেনরা ৷

জীতু কমলের পোস্ট

দিতিপ্রিয়ার এ হেন অভিযোগে নেটপাড়ায় চর্চা তুঙ্গে ৷ কেউ কেউ যেমন দিতিপ্রিয়ার সাপোর্টে কথা বলছেন ৷ আবার কেউ জীতু কমলের সাপোর্টে কথা বলছেন ৷ এই পরিস্থিতিতে জীতু কী বলেন, সকাল থেকে সকলের নজর ছিল সেই দিকে ৷ এরপরেই জীতুর প্রোফাইলে দুটো পোস্ট নজরে আসে ৷ প্রথম পোস্ট নজর আসে এক শিব বন্দনার ৷ যেখানে কেন ভগবান কষ্ট দেন, কেন বিপদে ফেলেন সেই সংক্রান্ত একটা পোস্ট করেন ৷ কথাতেই আছে, বুদ্ধিমানদের কাছে ইশারাই যথেষ্ট ৷

দিতিপ্রিয়ার পোস্ট ঘিরে বিতর্ক শুরু হওয়ার পরেই পরোক্ষভাবে নিজের মনকে শান্ত করা বা সকলকে কী উত্তর দেওয়া উচিত তা পোস্ট করে বুঝিয়েছেন জীতু ৷ এরপর সকালে আরও একটি পোস্ট করেন গৃহপ্রবেশ অভিনেতা ৷ যেখানে কনটেন্ট হিসাবে তিনি তুলে আনেন মানুষের 'উদ্দেশ্য' সম্পর্কিত একটি পোস্ট ৷ এই পোস্ট করে তিনি বুঝিয়ে দিলেন, দিতিপ্রিয়াকে নিয়ে তিনি যে ভিডিয়ো করেছেন বা কথা বলেছেন সেখানে তাঁর উদ্দেশ্য খারাপ ছিল না ৷ তবে সরাসরি এই বিষয়ে জীতু কি মুখ খুলবেন ? তা সময়ই বলবে ৷

দিতিপ্রিয়ার অভিযোগ

দীর্ঘ পোস্টে অভিনেত্রী তাঁর সঙ্গে হওয়া নানা সমস্যার কথা উল্লেখ করেছেন ৷ যার কারণ ছিলেন তাঁরই ধারাবাহিকের সহ-অভিনেতা ৷ যেখানে তিনি নাম না করেই জীতু কমলকে বিঁধেছেন ৷ তিনি লেখেন, "গত কয়েকদিন ধরে চলতে থাকা আমাকে নিয়ে নানা রকমের স্পেকুলেশন নিয়ে আমি স্বভাবতই চুপ ছিলাম। কারণ আমি বিশ্বাস করি “Ignorance is bliss”। প্রথমত, একটি ছবি পোস্ট করা নিয়ে জলঘোলা শুরু। প্রোডাকশন টিম সবসময়েই আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকেই সমাজমাধ্যমে পোস্ট করার জন্য। আমার কো-অ্যাক্টর সেই সব ছবিই পোস্ট করেন। সেই ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগে না। ছবিটা তিনি ডিলিট করেন। তার পর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন, "আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে, তাই ও (আমি) খুব কষ্ট পেয়েছে "। কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি !

পোস্টে দিতিপ্রিয়ার লেখায়... "তিনি আরও বলেন, “আমি দিতিপ্রিয়াকে খুব শ্রদ্ধা করি এবং স্নেহ করি। ওর ডেডিকেশন অন্যরকমের”। আমার কো-অ্যাক্টর আমাকে ভীষণ সম্মান করেন ও স্নেহ করেন-এটাই আমি বিশ্বাস করতে চাই। প্রথম এক মাসের পর থেকেই আমার কো-অ্যাক্টর আমার সঙ্গে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। আমি তাকে কারণ জিজ্ঞেস করলে বলেন, "তোমার মা-কে ভয় পাই, কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি।" এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন, “ওই ইভেন্টে যাচ্ছো?” আমি বলি, “না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে।” তিনি জানতে চান, “কেন, তুমি কি প্রেগন্যান্ট?”

এরপর দিতিপ্রিয়া মারত্মক অভিযোগ করেন জীতুর বিরুদ্ধে ৷ তিনি লেখেন, "একটি AI-তে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি ৷ ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও”। সঙ্গে লেখেন, “এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে ”। এরপর আরেকদিন আমাকে মেসেজ করে বলেন, “আমার তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা না জানতে পারেন । কাকিমাকে আমি ভয় পাই।" দিতিপ্রিয়ার এমন পোস্ট সামনে আসার পরেই অনুরাগীরা মর্মাহত ৷ আর্য্য-অপর্ণা দুই প্রিয় চরিত্র হয়ে উঠেছে দর্শকদের কাছে ৷ দুই তারকার এমন দ্বন্দ্বে ধারাবাহিক মাঝ পথেই বন্ধ হয়ে যাবে না তো ? শঙ্কায় অনুরাগী থেকে নেটিজেনরা ৷

Last Updated : August 5, 2025 at 1:55 PM IST