ETV Bharat / entertainment

'ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে...'- প্রকাশ্যে দিতিপ্রিয়া-জীতুর হোয়াটসঅ্যাপ চ্যাট !

হোয়াটসঅ্যাপ চ্যাটে কী কথা হয়েছে 'চিরদিনই তুমি যে আমার' দুই তারকার মধ্যে ?

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 5, 2025 at 5:14 PM IST

|

Updated : August 5, 2025 at 5:21 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 5 অগস্ট: দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) অভিযোগের পাল্টা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal) ৷ যে স্ক্রিনশটে রাত-বিরেতে ম্যাসেজে কী কী কথা হয়েছে তা এখন জলের মতো পরিস্কার অনুরাগী থেকে নেটিজেনদের কাছে ৷ সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে দিতিপ্রিয়া যা যা অভিযোগ করেছেন তা জিতুর শেয়ার করা একাধিক স্ক্রিনশট দেখলে ঠিক-বেঠিক কোনটা, তার উত্তর পেয়ে যাবেন নেটিজেন থেকে অনুরাগীরা ৷

এরপরেও জীতু লিখেছেন, "একটা ছোট্ট মেয়ে,বাচ্চা মেয়ে। যে কাজটা করে ফেলেছে, সে নিজেও হয়তো জানে না যা করেছে সেটা কতটা গভীর। রাখাল যেদিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না। তবুও ছোট তো একটু স্নেহ ভালোবাসা দিয়ে মার্জনা করবেন।"

জীতুর পোস্ট

অভিনেতা লেখেন, "আমি সামনাসামনি কথা বলি না। সত্য কথা। আমি স্টুডিয়োতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোন বিষয় নিয়ে চর্চা করি না। সত্য কথা। আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা। কিন্তু, কী কথা বলি সেটাই নিয়েই তো প্রশ্ন! এই নিন।(নিজের বাবা-মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম।) আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি বলেন ভুল,সরাসরি বলবেন আমি নিজেকে পাল্টে নেবো। তবে বাচ্চা মেয়েটির ফোন নাম্বারটা ঝাপসা করলাম, হাজারও হোক মেয়েটি বিপদে পড়তে পারে,তার ফোনটা অফ করে দিতে হতে পারে, সেটা সিনিয়র হিসেবে দেখাটা আমারই কর্তব্য।"

এরপরেই মেয়েদের ভিকটিম কার্ড খেলা নিয়ে প্রশ্ন তোলেন জীতু ৷ তিনি লেখেন, "'ভিকটিম কার্ড' খেলাটা আমাদের সমাজে প্রথম নয়। অনেক উদাহরণ আছে কিন্তু এই মেয়েটির কোন দোষ নেই, এই মেয়েটি নিরপরাধ। এই মেয়েটিকে পেছন থেকে প্রবঞ্চনা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা কিন্তু এই মেয়েটির বিপদের সময় পাশে দাঁড়াবে না। প্লিজ মেয়েটিকে মেয়েটির পথে থাকতে দিন। কাজ করতে দিন। মেয়েটি ভালো। শিক্ষিত মেয়ে।"

বিগত কয়েকদিন ধরেই 'চিরদিনই তুমি যে আমার' (CHIRODINI TUMI JE AMAR) ধারাবাহিকের কিছু ছবি নিয়ে নেটপাড়ায় চর্চা চলে ৷ ধারাবাহিকের খাতিরে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায় ৷ পরবর্তী সময়ে সেই ছবি ডিলিটও হয়ে যায় ৷ তারপর জীতু লাইভে এসে সেই ভিডিয়ো নিয়ে 'বাজে মন্তব্য' করা থেকে বিরত থাকতে বলেন নেটিজেনদের ৷ এরপর সোমবার আচমকাই দিতিপ্রিয়ার সোশাল হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট আসে ৷ যেখানে তিনি জীতুর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ৷ মঙ্গলবার সকাল থেকে জীতু নিজের সোশাল মাধ্যমে নানা ইঙ্গিতে দিতিপ্রিয়ার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন ৷ বাঁধ ভাঙে বিকেল বেলা ৷

এদিন জীতু, দিতিপ্রিয়ার সঙ্গে যা যা কথা হয়েছে, যে যে বিষয়ে কথা হয়েছে তার পুরো স্ক্রিনশট তুলে শেয়ার করেন সামাজিক মাধ্যমের পাতায় ৷ যেখানে দুই তারকার মধ্যে কখন-কী কথা হয়েছে তা পরিস্কার ৷ সেখানে জীতুর দিতিপ্রিয়াকে 'প্রেগন্যান্ট কি না' জিজ্ঞাসা করা থেকে শুরু করে 'বয়ফ্রেন্ডকে কিসের ছবি পাঠাও' সবকথাই ধরা পড়েছে ৷ দিতিপ্রিয়া ও জীতু নিজ নিজ কাজের জায়গায় যথেষ্ট তুখোড় ৷ সেখানে ব্যক্তিগত সমস্যা এইভাবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া, তাঁদের কর্মজীবনে কী কোনও প্রভাব ফেলবে ? চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে এই দুই তারকা কি আর আগের মতো একসঙ্গে কাজ করতে পারবেন ? নাকি বন্ধ হয়ে যাবে ধারাবাহিক ? উত্তর দেবে সময় ৷

জীতুর বিরুদ্ধে অশ্লীল অভিযোগ দিতিপ্রিয়ার ! সামাজিক মাধ্যমেই জবাব অভিনেতার ?

Last Updated : August 5, 2025 at 5:21 PM IST