লন্ডনে ইতিহাস রচনা ইলাইয়ারাজার, রাজ্যসভায় সম্মানিত প্রবাদপ্রতীম শিল্পী
সঙ্গীত রচয়িতা-সুরকার ইলাইয়ারাজাকে রাজ্যসভায় সম্মানিত করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৷ অভিনন্দন বার্তা জয়া বচ্চনের ৷

By ETV Bharat Entertainment Team
Published : March 19, 2025 at 2:39 PM IST
চেন্নাই, 19 মার্চ: তামিল সিনেমার স্বনামধন্য সুরকার, সঙ্গীতজ্ঞ ইলাইয়ারাজা ৷ সিনেমায় সঙ্গীত সম্পাদনার পাশাপাশি বিশ্ব মঞ্চেও তিনি ভারতের নাম উজ্জ্বল করেছেন ৷ 8 মার্চ ইংল্যান্ডের লন্ডনে প্রথমবার সিম্ফনি কনসার্ট পরিবেশন করেন ইলাইয়ারাজা। তিনি লন্ডনের বিখ্যাত অ্যাপোলো এরিনায় বিশ্বের সেরা রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রার সঙ্গে 'ভ্যালিয়েন্ট' নামক কনসার্টে প্রথমবার সিম্ফনি বাজান।
আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রথম সুরকার হিসেবে সিম্ফনি বাজিয়ে ঐতিহাসিক কীর্তি অর্জন করেছেন সঙ্গীতজ্ঞ ইলাইয়ারাজা ৷ লন্ডন থেকে ফিরে আসার পর সিনেমা জগতের তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব অভিনন্দন জানান মহান শিল্পীকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ইলাইয়ারাজার সঙ্গে দেখা করে তাঁর সিম্ফনি কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। তিনি আরও ঘোষণা করেন যে সরকার ইলাইয়ারাজার অর্ধ শতাব্দীর সঙ্গীত যাত্রা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল অর্থাৎ 18 মার্চ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ইলাইয়ারাজা ৷ প্রধানমন্ত্রীও তাঁকে তাঁর কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানান ৷ মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, "শ্রী ইলাইয়ারাজার সঙ্গে সাক্ষাৎ করে ভালো লেগেছে ৷ তিনি ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতিতে বড় অবদান রেখেছেন ৷ তিনি একজন পায়োনিয়র ৷ লন্ডনে তিনি ইতিহাস তৈরি করেছেন ৷" বিভিন্ন মহল থেকে ইলাইয়ারাজাকে অভিনন্দন জানানো হয়েছে ৷ সেই তালিকায় রয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও ৷ রাজ্যসভায় ইলাইয়ারাজাকে অভিনন্দন জানান ধনখড় ৷ এরপরেই হাততালিতে মুখর হয় ওঠে রাজ্যসভার অন্দরমহল ৷
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
— Narendra Modi (@narendramodi) March 18, 2025
எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது… pic.twitter.com/WAsqFzEzpL
রাজ্যসভার সদস্য ইলাইয়ারাজার সম্মানে বক্তব্য রাখতে গিয়ে জগদীপ ধনখড় বলেন, "ইলাইয়ারাজা একজন সঙ্গীতজ্ঞ যিনি গত পাঁচ দশক ধরে ভারতীয় সঙ্গীতকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন ৷ তিনি সমসাময়িক সঙ্গীতের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের সমন্বয় করে বিভিন্ন সম্মান অর্জন করেছেন। তিনি দেশের গর্ব ৷" ধনখড়ের প্রশংসার পর অভিনেত্রী তথা রাজ্যসভার সদস্য জয়া বচ্চন তামিল ভাষায় ইলাইয়ারাজাকে অভিনন্দন জানান ৷ তিনি বলেন, "হ্যালো, পেরিয়ান্না।" এরপর অভিনেত্রী জয়া জানান, তিনি অনেকবার ইলাইয়ারাজা সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন।
" i proudly announce that shri ilaiyaraaja ji is the first indian to compose, record and perform live, a full english classical symphony music titled "valiant", this month in london with the royal philharmonic orchestra on 8th march, 2025. may his legacy continue to inspire, and… pic.twitter.com/TdEoMuQJ2U
— Vice-President of India (@VPIndia) March 18, 2025
উল্লেখ্য, 1976 সালে 'আন্নাক্কিলি' ছবি দিয়ে সঙ্গীত সফর শুরু করেন ইলাইয়ারাজা ৷ এখন তাঁর বয়স 82 বছর। আগামী বছর তিনি চলচ্চিত্র জগতে 50 বছর পূর্ণ করবেন। ইলাইয়ারাজা 1500টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তিনি 7000টিরও বেশি গানের সঙ্গীত রচনা করেছেন।

