বাড়িতে স্ত্রী দেবিনার সঙ্গে অশান্তি না হওয়ার উপায় ! খোলসা গুরমীতের
কেন 'পতি পত্নি অউর পাঙ্গা' শোয়ে আসতে চাইলেন

By ETV Bharat Entertainment Team
Published : August 1, 2025 at 3:34 PM IST
হায়দরাবাদ, 1 অগস্ট: শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো 'পতি-পত্নী অউর পাঙ্গা' (Pati Patni Aur Panga) ৷ স্বামী-স্ত্রীর রসায়ন বিয়ের কয়েক বছর কাটানোর পর কতটা মজবুত থাকে তারই পরীক্ষা নিয়ে মজাদার শো ৷ সেই শোয়ে অনেক তারকাদের সঙ্গে নজর কেড়েছেন গুরমীত চৌধুরি (Gurmeet Choudhary) ও দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee) ৷ আইএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরমীত জানান, বৌয়ের সঙ্গে ঝগড়া না হওয়ার টিপস ৷ তাঁর কথায়, এই বিষয়টা মেনে চললে বিবাহিত জীবনে সুখ-শান্তি দুটোই বজায় থাকবে ৷
গুরমীতের কথায়, "আমরা সবসময় কাজের জন্য, শুটিংয়ের জন্য ব্যস্ত থাকি ৷ আর এই শোয়ের কারণে আমরা একে অপরের সঙ্গে 24 ঘণ্টা কাটাতে পারছি ৷ লড়াই হলেও ৷ আর যদি আমরা ক্যামেরার সামনে লড়াই করিও তাহলে ঘরে কোনও রকম তর্কে আমি দেবিনার সঙ্গে জড়াই না ৷ আমার অত সাহস নেই ৷" দেবিনার কথায়, "আমার কাছে গুরমীত সঙ্গে এখানে কাজ করার সুযোগটা আনন্দের ৷ এমন সুযোগ সবসময় আসে না ৷ টেলিভিশন জগত থেকে গুরমীত অনেকটাই দূরে ৷ ফলে এই শোয়ের কারণে আমরা অনেকটা সময় একসঙ্গে কাটাতে পারছি ৷ আনন্দ করতে পারছি ৷ ফলে এই শোয়ে আসতে পেরে নিজেদের কোনও খামতি থাকলেও তা দূর করতে পারব বলে আশা করি ৷"
এই শোতে অংশগ্রহণে সবচেয়ে ভালো বিষয় কোনটা ? এই প্রসঙ্গে অভিনেতা গুরমীতের মত, "এখানে, কেউ আপনাকে কিছু বলতে বাধ্য করে না। আপনি যা শেয়ার করেন তা আপনার নিজের ইচ্ছায়। এই শো শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে ৷ বর্তমানে অনেক সিরিয়াস সকলে ৷ আনন্দ-ঠাট্টা করতে ভুলে গিয়েছে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শো উপভোগ করার মতো ৷"
আসন্ন দম্পতি রিয়েলিটি শো, 'পতি পত্নী অর পাঙ্গা' সঞ্চালনা করছেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে, কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকী ৷ 2 অগস্ট কালারস টিভিতে প্রিমিয়ার হতে চলেছে এই শোয়ের ৷ যেখানে প্রতিযোগী হিসেবে সেলিব্রিটি দম্পতিদের বৈচিত্র্যময় রূপ নজরে আসবে ৷ প্রতিযোগিতায় রয়েছেন হিনা খান এবং রকি জয়সওয়াল, রুবিনা দিলাইক এবং অভিনব শুক্লা, আভিকা গোর এবং মিলিন্দ চাঁদওয়ানি, দেবীনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধুরী, সুদেশ লেহরি এবং মমতা লেহরি, গীতা ফোগাট এবং পবন কুমার, স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ ।

