ETV Bharat / entertainment

ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুত্বের ছবির পোস্টার ইমতিয়াজ আলির, ফের জুটিতে অপারশক্তি-বরুণ-অভিষেক

ইমতিয়াজ আলি বেশ অভিনব কায়দায় তাঁর নতুন ছবির ঘোষণা করেছেন । আসুন জেনে নেওয়া যাক এই ছবিটির নাম ও কবে মুক্তি পাবে ।

film side heroes
ইমতিয়াজ আলির ছবিতে ফের একসঙ্গে অপশক্তি-বরুণ-অভিষেক ত্রয়ী জুটি (চিত্র সূত্র-পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 3, 2025 at 6:32 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 3 অগস্ট: বন্ধুত্ব দিবসে অনুরাগীদের বড় উপহার চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলির ৷ নতুন ছবির ঘোষণা করলেন তিনি ৷ বন্ধুত্ব নিয়ে আসছে তাঁর পরবর্তী ছবি 'সাইড হিরোস' ৷ এই ছবিতে একসঙ্গে দেখা যাবে অপশক্তি খুরানা, বরুণ শর্মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ যদিও এই ত্রয়ী জুটির এটিই প্রথম ছবি নয় ৷ এর আগে একসঙ্গে দেখা গিয়েছে 'স্ত্রী' এবং 'ফুক্রে' ফ্র্যাঞ্চাইজিতেও ।

2 অগস্ট মহাবীর জৈন ফিল্মস বেশ অভিনব কায়দায় এই ছবির ঘোষণা করেন ৷ মহাবীর জৈন ফিল্মস ইনস্টাগ্রামে পরিচালক ইমতিয়াজ আলি এবং ছবির তারকা অভিনেতা অপশক্তি খুরানা, বরুণ শর্মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিয়ো আপলোড করেছে । ফোনে কথা বলার পর ইমতিয়াজ এসে তাঁর ছবি নিয়ে ধারণা টিমের সঙ্গে শেয়ার করেন। তিনি টিমকে জিজ্ঞাসা করেন যে, "আমাদের কি বন্ধুদের উপর একটি ছবি তৈরি করা উচিত ।"

এই প্রশ্নের উত্তরে অপারশক্তি, বরুণ এবং অভিষেক বলেন, "আবার বন্ধুদের উপর ছবি ।" পরিচালক তাঁদের ব্যাখ্যা করেন, "এরা এমন বন্ধু হবে যাদের থেকে তুমি সারা জীবন নিস্তার পাবে না । যারা তোমার জীবনে ভূতের মতো থাকে । যাদের ছাড়া জীবন অসম্পূর্ণ । এমন বন্ধুদের পুনর্মিলন ।"সবাই ইমতিয়াজ আলির এই ধারণার সঙ্গে একমত হন । তারপরেই নির্মাতারা ছবির নাম ঠিক করেন এবং বলেন যে ছবির নাম হবে 'সাইড হিরোস'।

রবিবার বন্ধুত্ব দিবসের দিন নির্মাতারা ছবির একটি নতুন পোস্টার শেয়ার করেছেন ৷ যেখানে অপারশক্তি খুরানা, বরুণ শর্মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে দেখা যাচ্ছে । পোস্টারটি শেয়ার করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, "যখন এই তিনজনের দেখা হয়, তখন এটি কেবল কমেডি নয়, এটি সম্পূর্ণ পাগলামিতে পরিণত হয় । সেই বন্ধুত্ব থেকে সৌহার্দ্য । 2026 সালের বন্ধুত্ব দিবসে আপনার কাছের প্রেক্ষাগৃহে তাদের পাগলামি দেখুন ।"

এদিন একইসঙ্গে বরুণ শর্মা 'সাইড হিরোস' টিমের সঙ্গে তোলা কিছু বিশেষ ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেছেন এবং সকলকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানিয়েছেন । অভিনেতা লিখেছেন, "মন থেকে এবং প্রচুর ভালোবাসা নিয়ে এই টিম । আমার মুখে একটি বড় হাসি এবং আমার হৃদয়ে অনেক কৃতজ্ঞতা । এই অসাধারণ স্বপ্নের টিমের সঙ্গে কাজ করার আনন্দ আমি বর্ণনা করতে পারব না । বন্ধুদের উপর নির্মিত একটি চলচ্চিত্র, সকল বন্ধুর জন্য । বন্ধুত্বের আবেগের চেয়ে বড় আর কিছুই হতে পারে না । জাদু বাক্সটি খোলার এবং বিশ্বের আশ্চর্যজনক সুন্দর চিত্রনাট্যটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি । আগামী 2026 সালের বন্ধুত্ব দিবসে সাইড হিরোস সিনেমা হলে আসছে । সবাইকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা ।

ইমতিয়াজ আলি পরিচালিত 'সাইড হিরোস' ছবিটি মহাবীর জৈন ফিল্মসের ব্যানারে নির্মিত হবে । ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অপারশক্তি খুরানা, বরুণ শর্মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । এই ছবির শুটিং এই বছর শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং এটি 2026 সালের বন্ধুত্ব দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ।