ETV Bharat / entertainment

'সহ্যের সীমা ছাড়িয়েছে...' পহেলগাঁও হামলায় কড়া প্রতিক্রিয়া জাভেদ আখতারের

পহেলগাঁওতে জঙ্গি হামলায় দেশবাসীর সঙ্গে ক্ষোভে ফুঁসছেন গীতিকার জাভেদ আখতার ৷ দিলেন কড়া বার্তা ৷

Javed Akhtar on Pahalgam attack
জাভেদ আখতার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 2, 2025 at 2:29 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 2 মে: পহেলগাঁও হামলা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ প্রবীণ জনপ্রিয় গীতিকার জাভেদ আখতারের ৷ গীতিকার জানান, সরকার কাশ্মীরে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে ৷ কিন্তু সন্ত্রাসীরা কাশ্মীরে ঘৃণ্য পরিকল্পনার মাধ্যমে সেই শান্তি নষ্ট করেছে।

জাভেদ আখতার এরপরেই ক্ষোভে ফেরে পড়েন ৷ তিনি বলেন, "এনাফ ইজ এনাফ ৷ এবার সময় এসেছে প্রত্যুত্তর দেওয়ার ৷" 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও উপত্যকায় ছুটি কাটাতে আসা হাজারেরও বেশি পর্যটকের উপর চারজন সন্ত্রাসী অন্ধভাবে গুলি চালায়। এই কাপুরুষোচিত হামলায় 26 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন।

এই ঘটনায়, গীতিকার আখতার পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ৷ এই হামলার জন্য তিনি পাকিস্তানকেই দায়ী করেছেন। গীতিকার বলেন, "বারবার সন্ত্রাসী হামলার কারণে দেশের পরিবেশ খারাপ হচ্ছে ৷ উদ্বেগের কারণ হয়ে দাড়াচ্ছে ৷ আমাদের দেশ জার্মানির সঙ্গে সীমান্ত ভাগ করে না ৷ অথচ পাকিস্তান বলছে যে এই হামলার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷ এটা কি ধরে নেওয়া ঠিক হবে যে সন্ত্রাসীরা এসেছিল, সাধারণ মানুষের ওপর হামলা চালালো ৷ তারপর অন্য কোথাও চলে গেল ৷ কেউ জানে না এই সন্ত্রাসীরা কোথায় গেছে ৷ এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই তা বোধগম্য নয়।"

গীতিকার আরও বলেন, "এ সব করে পাকিস্তান কী পাবে, নিরীহ মানুষের উপর গুলি চালিয়ে কী পাবে? এই প্রথমবার ভারতের ওপর আক্রমণ করা হয়নি ৷ বারবার আক্রমণ হয়, তারপর তা ভুলে যাওয়া হয় ৷ আমি আশা করি এবার সরকার অবশ্যই বড় পদক্ষেপ নেবে ৷ পাকিস্তান সরকারকে বুঝিয়ে দেওয়া উচিত এনাফ ইজ এনাফ ৷ সময় এসেছে তাদের উপযুক্ত যোগ্য জবাব দেওয়ার ৷"