'নাম নেব না... একার লড়াই !' 'স্পিরিট'-'কল্কি সিক্যুয়েল' হাতছাড়া, ইন্ডাস্ট্রির 'কুৎসিত' চেহারা নিয়ে সরব দীপিকা
'স্পিরিট' ও 'কল্কি 2898 এডি' সিনেমার সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা ৷ 8 ঘণ্টার শিফট নিয়ে অনড় দীপিকা কী অনুশোচনায় ভুগছেন ?

By ETV Bharat Entertainment Team
Published : October 10, 2025 at 11:12 AM IST
হায়দরাবাদ, 10 অক্টোবর: দু'মাসের ব্যবধানে বিগ বাজেটের দুটি প্রোজেক্ট থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ৷ তিনি কি অনুশোচনায় ভুগছেন ? জনসমক্ষে প্রথমবার নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' (Spirit) ও নাগ অশ্বিনের 'কল্কি 2898 এডি' (Kalki 2898 AD sequel) সিনেমার সিক্যুয়েল-এ অন্যতম প্রধান চরিত্রে কাজ করার কথা ছিল দীপিকার ৷ কিন্তু দুটি কাজের ক্ষেত্রে অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠে ও প্রোজেক্ট থেকে ছেটে ফেলা হয় ৷ আর এই পুরো বিতর্কিত সময়কালে চুপ থাকাই শ্রেয় বলে মনে করেন অভিনেত্রী ৷
কিছুদিন আগেই দীপিকা শাহরুখ খানের সঙ্গে 'কিং' সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন বলে সোশাল পোস্টে জানিয়েছিলেন ৷ অন্যদিকে, 10 অক্টোবর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে উপলক্ষ্যে দীপিকা পৌঁছে যান মধ্যপ্রদেশে ৷ যেখানে তাঁর ফাউন্ডেশন 'লিভ লাভ লাফ' (Deepika Padukone Mental Health Foundation) 10 বছর পূর্ণ করেছে ৷ মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতেই দীপিকা এই সংস্থা খুলেছিলেন ৷ সেই আনন্দ উদযাপনে অংশ নিতে পৌঁছে যান দীপিকা ৷ সেখানেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন অভিনেত্রী ৷
When I narrate a story to an actor, I place 100% faith. There is an unsaid NDA(Non Disclosure Agreement) between us. But by doing this, You've 'DISCLOSED' the person that you are....
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) May 26, 2025
Putting down a Younger actor and ousting my story? Is this what your feminism stands for ? As a…
অভিনেতারাও 8 ঘণ্টার শিফটে কাজ করে
স্বভাবতই অন্য বিষয় ছাড়াও দীপিকার বড় দুটি প্রোজেক্ট থেকে বাদ পড়া নিয়েও প্রশ্ন ওঠে ৷ অভিনেত্রী বলেন, "আমার এই লড়াই নতুন নয় ৷ এমনকী, যখন সমান পারিশ্রমিকের কথা ওঠে তখন আমার কাছে যেটা এসেছে সেটাই নিতে হয়েছে ৷ আমি এমন একজন মানুষ যে নিঃশব্দে লড়াই করতেই পছন্দ করে ৷ আমি ডিগনিটির সঙ্গে একা নিজের লড়াই লড়ে গিয়েছি ৷"
দীপিকা আরও বলেন, "ইন্ডাস্ট্রির ভিতরে এটা কোনও গোপনীয় বিষয় নয় ৷ অনেক সুপারস্টার তথা অভিনেতা আছেন যাঁরা 8 ঘণ্টার বেশি কাজ করেন না ৷ আর সেটা দীর্ঘ সময় ধরেই চলে আসছে ৷ কখনও তো তাঁদের নিয়ে হেডলাইনস হয় না ৷ আমি তাঁদের নাম নিতে চাই না ৷ এমন অনেকে আছেন যাঁরা শুধুমাত্র সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করেন ৷ শনিবার-রবিবার উইকেন্ডে কাজ করেন না ৷ আর এটা এই ইন্ডাস্ট্রিতে নতুন বিষয় নয় ৷ ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রি মুখে বললেও আমরা ইন্ডাস্ট্রির মধ্যে একতা নিয়ে কাজ আসলে করিই না ৷ ভীষণ অসংগঠিত এই ইন্ডাস্ট্রি ৷"
This is to officially announce that @deepikapadukone will not be a part of the upcoming sequel of #Kalki2898AD.
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 18, 2025
After careful consideration, We have decided to part ways. Despite the long journey of making the first film, we were unable to find a partnership.
And a film like…
মেয়ে দুয়াকে নিয়ে আবেগী দীপিকা
2024 সালের সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা ৷ নভেম্বরে মেয়ের নাম প্রকাশ্যে আনেন রণবীর সিং ও দীপিকা ৷ কেমন উপভোগ করছেন মাতৃত্ব ? দীপিকা বলেন, "আমি বরাবরই ভীষণ ধৈর্য্যশীল একজন মানুষ ৷ আমার সহ্যশক্তির ক্ষমতা মারাত্মক ৷ আমার মনে হয় মাতৃত্বযাপন এমন একটা জার্নি যেখানে তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয় ৷ আমাকে মাতৃত্ব আরও বেশি সামাজিক করে তুলেছে ৷ আমি কখনই বাইরে কারোর সঙ্গে বেশি মেলামেশা পছন্দ করতাম না ৷ তবে হ্যাঁ, আমার ক্ষেত্রে মাতৃত্বের এই জার্নি আমাকে কমফোর্ট জোন থেকে বের করেছে আর যেটা ভীষণ উপভোগ করছি ৷"
তিনি আরও বলেন, "আমি সবসময় একজন মা হতে চেয়েছি ৷ আসলে যখন বোন অনিশা জন্ম নিয়েছে তখন থেকেই আমি মা হতে চেয়েছি ৷ তাই আমি বলতে চাই আমি জীবনের সবচেয়ে সেরা চরিত্র বা ভূমিকা পালন করছি আর প্রতিটা মুহূর্ত ভীষণভাবে উপভোগ করছি ৷"

