ETV Bharat / entertainment

Special: ভয়াবহ সময়ে 'রক্তকরবী' নাটক করব না তো কোন নাটক করব? - চৈতী

চৈতীর কথায়, "এই জ্বলন্ত সময়ে দাঁড়িয়ে, শুধু রাজ্য, রাষ্ট্র নয় পৃথিবীর রাজনৈতিক পটভূমিকায় এই নাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

Etv Bharat
রক্তকরবী নাটক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 26, 2025 at 11:07 AM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 26 মে: দীর্ঘ বছর ধরে মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকে নন্দিনীর ভূমিকায় অভিনয় করছেন চৈতি ঘোষাল। প্রথমে তৃপ্তি মিত্রর পরিচালনায় এবং পরবর্তী সময়ে গৌতম হালদারের পরিচালনায় তিনি অভিনয় করেছেন। তবে এবার নিজেই ‘রক্তকরবী’ নাটকের নির্দেশনায় চৈতি ঘোষাল। আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক এই রবীন্দ্রনাট্য? ইটিভি ভারতে অভিজ্ঞতা শেয়ার অভিনেত্রীর।

নির্দেশক চৈতির মতে, "রক্তকরবী এমন একটি নাট্য যা 100 বছর পরেও সময়ের উপযোগী। আজকের সময়ের প্রেক্ষিতে যখন যুদ্ধ চলছে সারা পৃথিবী জুড়ে। মিশাইল হানা, ছোট্ট গাজা শহর লুপ্ত হয়ে গেল, ছোট ছোট শিশুরা যখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে। ধ্বংসের চেহারা যখন চারদিকে। সেই জ্বলন্ত সময়ে দাঁড়িয়ে, শুধু রাজ্য, রাষ্ট্র নয় পৃথিবীর রাজনৈতিক পটভূমিকায় এই নাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ।" অভিনেত্রীর কথায়, "জ্বলন্ত সময়ের নিরিখে রক্তকরবী ৷ নন্দিনীরা যদি বারবার ফিরে না আসে তাহলে পৃথিবীর বিবর্তন নষ্ট হয়ে যাবে ৷"

দুর্গাপুরে মঞ্চস্থ নাটক 'রক্তকরবী' (ইটিভি ভারত)

রক্তকরবীর 100 বছর উদযাপন। আর সেই নাট্যে নন্দিনীর চরিত্রে অভিনয় করে দুর্গাপুরবাসীর মন জয় করেছেন চৈতি ঘোষাল। শুধু অভিনয় নয় রক্তকরবীর হাত ধরে নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী। অতীতে পরিচালক-নির্দেশক গৌতম হালদারের 'রক্তকরবী'তে নন্দিনীর ভূমিকায় চৈতি বাংলার দর্শকদের প্রশংসা পেয়েছেন। প্রায় দু'শোর উপরে শো সফল হয়েছে। এ বার সম্পাদনা এবং নির্দেশনার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। কেমন সেই অভিজ্ঞতা ?

প্রশ্নের উত্তরে অভিনেত্রীর জবাব, "নন্দিনী এমন একটি চরিত্র, যা একবার যিনি করেন বারবার তাঁকে ওই চরিত্রটি টানে। নন্দিনী আমাকে ছাড়েনি, আরও বেশি করে বাস করেছে ৷" পাশাপাশি নন্দিনী চরিত্রটিকে ভালবাসা দেওয়ার জন্য দর্শকদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। নাটকে রাজার চরিত্রে অভিনয় করেছেন দেবেশ রায়চৌধুরী। অন্যান্য চরিত্রে রয়েছেন জীবন সাহা, পার্থ মুখোপাধ্যায়, পবিত্র কুমার প্রমুখ। ‘রক্তকরবী’কে একেবারেই নতুন আঙ্গিকে মঞ্চস্থ করেছেন নির্দেশক চৈতি ঘোষাল। এই নাট্য মঞ্চস্থ হওয়ার পরেই, ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে দর্শকমহলে।