ETV Bharat / entertainment

টানটান উত্তেজনায় ভরা পর্ব 'ভিডিও বৌমা'-'পুতুল টিটিপি'তে

কোন চমক রয়েছে ধারাবাহিকের আগামী পর্বে ?

bengali-serial-video-bouma-and-putul-ttp-written-episode-update
টানটান উত্তেজনায় ভরা পর্ব 'ভিডিও বৌমা'-'পুতুল টিটিপি'তে (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : July 12, 2025 at 5:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 জুলাই: সোশাল মিডিয়ার যুগে ধারাবাহিক 'ভিডিও বৌমা' (video bouma episode) একেবারেই সময়োপযোগী তা বলাই বাহুল্য। শহুরে ভ্লগার আকাশ (আরিয়ান ভৌমিক) পৌঁছে যায় আদিবাসীদের প্রত্যন্ত গ্রামে। ওদিকে গল্পের নায়িকা মাটিও (রিখিয়া রায়চৌধুরী) তার পিছু নেয়। আদিবাসীদের গ্রামে সেদিন চলছে গণবিবাহ অনুষ্ঠান ৷ সেই গ্রামের রাজার কাছে আকাশ পৌঁছলে আকাশকে পছন্দ হয়ে যায় রাজকন্যার।

সেই লগ্নেই আকাশকে তাকে বিয়ে করতে আদেশ করে রাজা সহ বাকি আদিবাসীরাও। ঘিরে ধরে আকাশকে। কিন্তু সেই মুহূর্তে আকাশকে রক্ষা করতে অদ্ভুত পোশাকে হাজির হয় মাটি। পোশাকের তলায় সারা গায়ে খড় বেঁধে সে আকাশের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আদিবাসীরা তার ওপর আক্রমণ করে- কিন্তু তাদের বিষাক্ত তীরের আঘাতেও মাটির কিছু হয় না। কী হবে শেষ পর্যন্ত? মাটি কি পারবে আকাশকে বাঁচিয়ে বাড়ি ফিরতে? এই নিয়েই ধুন্ধুমার পর্ব আসতে চলেছে এই ধারাবাহিকে (Bengali Serial Update)।

পাশাপাশি 'পুতুল টিটিপি' (putul ttp episode) ধারাবাহিকেও আসছে দারুণ চমক। অপরাধের জন্য গ্রেফতার হয় কমলিকা। আর তাই সে এবারও আরও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। সে ঠিক করে রায়চৌধুরী পরিবারের সকলকে সে শেষ করে দেবে। আর সেটা শুর হবে ময়ূখকে দিয়ে। বিপত্তারিণী পুজোর দিন কমলিকার নির্দেশমতো মৈনাক ময়ূখকে আক্রমণ করে, যখন বড়বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে। ময়ূখকে মা ঠানের স্বামীর ঘরে আটকে রাখা হয়। ঘটনাচক্রে মা ঠান সেখানে এসে পড়লে তাকেও আটকে রাখা হয় এবং মৃত্যুর দ্বার অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে মৈনাক।

পুতুল সময়মতো পৌঁছয় ওদের উদ্ধার করতে। মা বিপত্তারিণী পুতুলকে তেরোটি আচার নিয়ম পালন করার আদেশ দেয় ওদের বাঁচাতে। এরপর কীভাবে পুতুল তাদের বাঁচায় বা আদৌ বাঁচাতে পারে কিনা এবার সেটাই দেখার। দুটি ধারাবাহিকেরই মহাপর্ব দেখুন 13 জুলাই দিনে দু'বার। 'পুতুল টিটিপি' দেখুন দুপুর 2টোয় এবং সন্ধে 7 টায়। আর 'ভিডিও বৌমা' দেখুন দুপুর 3টে এবং রাত 8টায়। প্রতি পর্বের সময়সীমা এক ঘণ্টা।