ETV Bharat / entertainment

চুপিসারে বিয়ে সারলেন আরিয়ান ভৌমিক ! পাত্রী কে?

আরিয়ান ভৌমিকের বিয়ের খবরে চমকে গিয়েছেন অনুরাগীরা...

Video Bouma
চুপিসারে বিয়ে সারলেন আরিয়ান ভৌমিক ! (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 2, 2025 at 4:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: অভিনেতা আরিয়ান ভৌমিক বিয়ে করে ফেললেন! সোশাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। একেবারেই আচমকা এই বিয়ের খবরে শোরগোল পড়েছে। কিন্তু পাত্রী কে? কাকে বিয়ে করলেন আরিয়ান?
আসলে আরিয়ান বিয়ে করেছেন ঠিকই, তবে বাস্তবে নয়, সিরিয়ালে। নতুন ধারাবাহিক 'ভিডিও বৌমা' এখন আরিয়ানের বিয়েতেই মজে আছে এক প্রকার।

এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন আরিয়ান ভৌমিক ও রিখিয়া রায়চৌধুরী। গল্পে তাঁরা 'আকাশ' ও 'মাটি'। দু'জনেই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এবার আকাশের সঙ্গে বিয়ের পিঁড়িতে দেখা যাচ্ছে মাটি। আকাশ-মাটির জীবনধারা একেবারে আলাদা‌। তবুও গল্পের মোড়ে এক হয়ে যায় তাদের রাস্তা। শুরু থেকেই এই মেগা জায়গা করে নিয়েছে দর্শক মহলে। গল্পের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করছে দর্শক।

এবার এই ধারাবাহিকে আসছে মহাবিবাহ পর্ব। আরিয়ানের কথায়, "মহাবিবাহ পর্বে রয়েছে প্রচুর চমক। টানটান উত্তেজনা। কী হবে তা জানতে চোখ রাখতে হবে ভিডিও বৌমা।" মহাবিবাহ পর্ব দেখা যাবে 4 মে, রাত 8টায়, টিভির পর্দায়। বাংলা ধারাবাহিকে বিয়ের সিকোয়েন্স মানেই এলাহি আয়োজন। আইবুড়ো ভাত থেকে দধি মঙ্গল, বৃদ্ধি থেকে গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত, মালাবদল, শুভদৃষ্টি, সিঁদুরদান বাদ পড়ে না কোনওটাই। আর দর্শক তা উপভোগ করতে ভালোবাসে তারিয়ে তারিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো।

দেখা যাচ্ছে হঠাৎই আকাশ ও মাটির বিয়ে হয়েছে। ঘটনাটা আসলে কী? আকাশ যদিও বিয়েতে বিশ্বাস করে না। ফলোয়ার বাড়ানোর তাগিদে প্রেমিকা লীনাকে বিয়ে করতে যায় সে। বিয়ের প্রতিটি মুহূর্ত লাইভে ধরে সে। এদিকে, বিয়ের আসরে হঠাৎই বেপাত্তা লীনা। অনেক খুঁজেও পাওয়া যায় না তাকে। তখন পরিস্থিতি বেগতিক দেখে মাটির সিঁথিতেই সিঁদুর দিয়ে দেয় আকাশ। আকাশের কাছে বিয়েটা শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য হলেও মাটির কাছে তা নয়। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে কি আকাশের সঙ্গে ঘর বাঁধতে পারবে সে? কীভাবে হবে আকাশ-মাটির মনের মিল? সত্যি সত্যি কি আকাশ-মাটির বিয়ে হবে?