ETV Bharat / entertainment

'বেলা'র প্রিমিয়ারে অনুপম খের! কী বললেন অভিনেতা?

ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বেলার গ্র্যান্ড প্রিমিয়ার ছিল শুক্রবার ৷ বসেছিল চাঁদের হাট ৷ উপস্থিত ছিলেন অভিনেতা অনুপম খের ৷

anupam-kher and other tollywood celebs-attend-bela-premiere-with-rituparna-sengupta
'বেলা' সিনেমার প্রিমিয়ারে তারকাদের হাট (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 30, 2025 at 10:35 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: মুক্তি পেল অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত এবং প্রযোজিত বাংলা ছবি 'বেলা'। প্রিমিয়ারে শুক্রবার ছিল চাঁদের হাট। হাজির ছিলেন অনুপম খেরও। ছবির কুশীলবরা ছাড়াও বাংলা বিনোদন দুনিয়ার বহু মানুষকে দেখা গিয়েছে এইদিন। বাদ ছিলেন না ক্রীড়া জগৎ ও রাজনৈতিক মহলের মানুষজনেরাও। এদিনের সন্ধ্যায় সকলের নজর কাড়েন অনুপম খের।

তিনি আসেন তাঁর কাহিনি, পরিচালনা এবং প্রযোজনায় তৈরি হিন্দি ছবি 'তনভির দ্য গ্রেট' ছবির স্পেশাল স্ক্রিনিং-এ। যেখানে অটিস্টিক শিশুদের দেখানো হয় এই ছবি। তাঁর এই শহরে আসার আরও একটি কারণ হল, আগামিকাল অর্থাৎ 31 অগস্ট তিনি এই শহরে মঞ্চস্থ করবেন তাঁর একক নাটক। তাই কলকাতায় তাঁর আসার কথা ছিলই। উপরি পাওনা, বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তর ‘বেলা’র বিশেষ প্রদর্শন। দক্ষিণ কলকাতার মাল্টিপ্লেক্সে অনুপম খেরকে হাতের নাগালে পেয়ে এদিন তাঁকে ঘিরে ধরেন বাংলার সাংবাদিকরা।

'বেলা'র প্রিমিয়ারে অনুপম খের (Special Arrangement)

তিনি বলেন, "এখানে আমি আমার ছবির স্পেশাল স্ক্রিনিং-এ এসেছি। দেখছি ঋতুর 'বেলা'ও মুক্তি পেয়েছে। দুটো ছবিই সংগ্রামের কথা বলে দু'রকমভাবে। 'তনভি দ্য গ্রেট' আমার ভাইঝির জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়ে বানিয়েছি আমি। আমরা অটিস্টদের অন্যরকম বলি। আবার আমরা ওদের কাছে অন্যরকম।"

anupam-kher and other tollywood celebs-attend-bela-premiere-with-rituparna-sengupta
মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে কোয়েল মল্লিক (Special Arrangement)

বাংলা সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, "টলিউড বলে কোনও শব্দ হয় না। বাংলা সিনেমা বলতে হবে। বাংলার সংস্কৃতি নেক উন্নত তার নিজের জায়গায়। আর সিনেমার কথা যদি বলি, কী সব তাবড় তাবড় অভিনেতা পরিচালক পেয়েছি আমরা এখান থেকে! সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক। তাছাড়া সুচিত্রা সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, কিশোর কুমার কোন নাম ছেড়ে কোন নাম বলব। আমি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজও করেছি। বাংলায় আজও কত ভালো ভালো পরিচালক আছেন। তাই বাংলা সিনেমার উন্নতি অবশ্যম্ভাবী। আমি এই নিয়ে অষ্টম শো করছি কলকাতায়। এখানকার মানুষ আমাকে খুব ভালোবাসেন। আমার প্রতি দয়ালু তাঁরা। তাই অষ্টম শো করতে পারছি।" প্রিমিয়ারের সন্ধ্যায় এদিন রানি কালারের শাড়িতে হাজির হন ঋতুপর্ণা সেনগুপ্ত। বিনুনিতে ছিল জুঁই ফুলের মালা। সকলের সঙ্গে এদিন ভাব বিনিময় করেন তিনি।

anupam-kher and other tollywood celebs-attend-bela-premiere-with-rituparna-sengupta
উপস্থিত মদল মিত্র (Special Arrangement)

এদিন 'বেলা'র প্রিমিয়ারে হাজির ছিলেন মাধবী মুখোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কোয়েল মল্লিক, সোমলতা আচার্য, রাজা সেন, চৈতি ঘোষাল, রানা সরকার, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনুরাধা মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, শ্রীময়ী চট্টরাজ মল্লিক সহ আরও অনেকে। সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা, ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ডেপুটি কমিশনার অফ পুলিশ অলোক সান্যালও হাজির ছিলেন এদিন। হাজির ছিলেন বিধায়ক মদন মিত্র, বিধায়ক দেবাশিস কুমার সহ বহু বিশিষ্ট মানুষ।