ETV Bharat / entertainment

'একান্নবর্তী পরিবারে রাগ-দুঃখ-অভিমান হয়...' জট কাটল টলিপাড়ায়

ফেডারেশন বনাম পরিচালক সংঘাত চরমে পৌঁছয় গত মঙ্গলবার থেকে ৷ শুক্রবার সন্ধ্যায় কাটে জট ৷ শনিবার সকাল থেকেই ছন্দে ফিরতে চলেছে টলিপাড়া।

DIRECTORS GUILD VS FEDERATION
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 8, 2025 at 7:45 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 ফেব্রুয়ারি: ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের মধ্যে সমস্যার জট খুলতে চলেছে। পরিচালক সৃজিত রায় এবং জয়দীপ মুখোপাধ‍্যায় জানালেন মন্ত্রীদের সঙ্গে আলোচনার পর জট কেটেছে। সব পক্ষকে বসিয়ে পরবর্তী আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকেই ছন্দে ফিরতে চলেছে টলিপাড়া।

পাশাপাশি সৃজিত রায় বলেন, "আমি সোশাল মিডিয়ায় একটি মন্তব্য করেছিলাম যাতে আমার টেকনিশিয়ান বন্ধুরা আঘাত পেয়েছিলেন বলে জানিয়েছেন। আমি আন্তরিকতার সঙ্গে জানাচ্ছি কাউকে বা কোনও ব্যক্তি বিশেষকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। আমি মনে করি আমরা একটাই পরিবার।"

জট কাটল টলিপাড়ায় (ইটিভি ভারত)

প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ফ্লোরে কাজ হয়নি। পরিচালকরা কাজে যোগ দেননি। আবার কিছু ফ্লোরে কাজ হয়েছে সহপরিচালকদের সাহায্যে। এরপর শুক্রবার সন্ধ্যায় সরকারের তরফে ফেডারেশন এবং পরিচালক গিল্ড এই দুই পক্ষের সঙ্গে কথা বলতে হাজির হন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস। বৈঠকের পরে পরিচালকরা সাংবাদিকদের মুখোমুখি হতে না-চাইলেও কথা বলেন অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন।

ইন্দ্রনীল সেন বলেন, "আজকে কোনও ধর্মঘট ছিল না। কিছু কারণে কিছু পরিচালক নিজেদের শুটিং প্রত্যাহার করেছিলেন। আজ 37টি ফ্লোরের 29টি ফ্লোরে শুটিং হয়েছে। বাকি 8টা ফ্লোরের মধ্যে 4টি ফ্লোরে শুটিং হওয়ার কথা ছিল না। 4টি ফ্লোরে শুধু শুটিং হয়নি। সেটাও কিন্তু ভুল বোঝাবুঝির জন্য। একান্নবর্তী পরিবারে সুখ, দুঃখ, ভালোবাসা ও কান্না অভিমান হয়। ভুল বোঝাবুঝিও হয়। আমরা আশা করছি আগামী দু'এক দিনের মধ্যে শান্তভাবে কাজ শুরু হবে। সেটা শনিবারও হতে পারে বা অন্য কোনও দিন। মাসের দ্বিতীয় রবিবার কাজ বন্ধ থাকে।"

একই কথা বলতে শোনা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও। তিনি বলেন, "এটা একটা একান্নবর্তী পরিবার। এখানে 12 থেকে 14 হাজার সদস্য রয়েছেন। সমস্যাও রয়েছে। থাকবেও। সব ঠিক হয়ে যাবে। আর কোনও সমস্যা থাকবে না।" তিনিও আশ্বাস দেন কাজ শুরু হবে দু'এক দিনের মধ্যেই। আর ঠিক সেটাই হল। 12 ঘণ্টা কাটতে কাটতেই জট কেটে যাওয়ার আশ্বাস পাওয়া গেল। শনিবার থেকেই ফের কাজে নিয়মিত ফিরবেন পরিচালকরা।