ETV Bharat / entertainment

দক্ষিণী সিনেমায় আমির, রজনীকান্তের বিপরীতে কোন চরিত্রে রয়েছেন মি.পারফেকশনিস্ট ?

আমির খানের লুক দেখে হতবাক নেটপাড়া ৷

Aamir Khan's entry in South cinema,
দক্ষিণী সিনেমায় আমির (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : July 4, 2025 at 10:48 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 4 জুলাই: বলিউডের পাশাপাশি এবার দক্ষিণী সিনেমাতেও নিজের ক্যারিশ্মা দেখাতে প্রস্তুত আমির খান (Aamir Khan) ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'সিতার জমিন পর' (Sitaare Zameen Par) ৷ বক্সঅফিসে ফ্লপের খড়া কাটিয়েছেন অভিনেতা ৷ এবার অনুরাগীদের জন্য আরও এক সুখবর ৷ রজনীকান্তের (Rajinikanth) বহুল প্রতীক্ষিত 'কুলি' (Coolie) সিনেমায় অভিনয় করতে প্রস্তুত আমির। শুক্রবারই সামনে এসেছে অভিনেতার প্রথম লুক ৷ প্রকাশ্যে আমিরের চরিত্রের নামও ৷

বলিউড সুপারস্টার আমির তামিল (Tamil Cinema) সিনেমায় পা রাখলেন ৷ রজনীকান্তের বিপরীতে এবার আমির ৷ জানা গিয়েছে, বিশেষ চরিত্রে অর্থাৎ ক্যামিও চরিত্রে ধরা দেবেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট (Mr. Perfectionist) ৷ নির্মাতারা সিনেমায় আমিরের প্রথম লুক সামনে এনেছেন যা দেখে হতবাক নেটপাড়া ৷

আমিরের সোয়্যাগ...

শেয়ার করা ছবিতে কালো জ্যাকেটে স্টাইলিশ সোয়্যাগে ধূমপান করতে দেখা যাচ্ছে আমিরকে ৷ সাম্প্রতিক বছরগুলিতে তিনি যে ভূমিকায় অভিনয় করেছেন তার থেকে এই চরিত্রের লুক সম্পূর্ণ আলাদা। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি মনোক্রোম ছবিতে তার সাইড প্রোফাইল লুক দেখানো হয়েছে ৷ নির্মাতারা ক্যাপশন লিখেছেন, "কুলির জগতে দাহার চরিত্রে আমির খানকে স্বাগত ৷ 'কুলি' (Coolie) 14 অগস্ট বিশ্বব্যাপী আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পাবে।"

আমিরের লুক ঝড় তুলেছে নেটপাড়ায়

কুলি সিনেমায় আমিরের এই লুক সোশাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। এক নেটিজেন লিখেছেন, "আমিরের এই অবতার সত্যিই অসাধারণ।" আবার এক অনুরাগী লিখেছেন, "কী সোয়্যাগ।" কেউ লিখেছেন, "অনবদ্য স্টাইল ৷দাহার জন্য পারফেক্ট।" আবার কেউ এখন থেকেই এই ছবিকে ব্লকবাস্টার আখ্যা দিতে শুরু করেছেন ৷

সম্প্রতি আমির জানিয়েছিলেন তিনি দক্ষিণের এই অভিনেতার বিশাল বড় অনুরাগী ৷ ফলে যখন 'কুলি' সিনেমায় বিশেষ চরিত্রের জন্য প্রস্তাব যায় তার কাছে তিনি রাজি হয়ে যান ৷ 'কুলি' সিনেমায় তার ক্যামিও চরিত্র সম্পর্কে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে আমির বলেন, "আমি এই সিনেমার শুটিং বেশ উপভোগ করেছি ৷ আমি রজনী স্যারের বড় ভক্ত। রজনী স্যারের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আছে। তাই, আমি চিত্রনাট্যও শুনিনি। যখন লোকেশ আমাকে বলল যে এটি রজনী স্যারের সিনেমা ৷ তিনি চান আমি এতে একটি ক্যামিও করি, আমি আর কিছু ভাবিনি ৷ আমি বলেদিয়েছিলাম ৷ যাই হোক না কেন আমি এই সিনেমা করছি ৷" প্রসঙ্গত, 'লাল সিং চাড্ডা'র তিন বছর পর 'সিতারে জমিন পর' ছবি দিয়ে বড়পর্দায় ফিরেছেন আমির খান ৷

অন্যদিকে 'কুলি' সিনেমা পরিচালনার দায়িত্বে লোকেশ কানগরাজ ৷ সান পিকচার্স প্রযোজিত অ্যাকশন থ্রিলার ছবি। রজনীকান্তের পাশাপাশি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌবিন শাহির, নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ এবং উপেন্দ্র ৷ কুলি 2025 সালে গ্লোবালি এবং আইম্যাক্সে মুক্তি পাবে।