ETV Bharat / business

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, 5 বছরের বিনিয়োগে সুদ 2,25,000 হাজার টাকা !

পোস্ট অফিসে একটি বিশেষ স্কিমে মাত্র 5 বছরেই সুদ বাবদই একজন বিনিয়োগকারী 2 লক্ষ টাকারও বেশি রিটার্ন পাবেন। জেনে নিন কোন স্কিমে দ্রুত বাড়বে সঞ্চয়...

Post Office Saving Schemes
পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 14, 2025 at 9:49 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 14 জানুয়ারি: বর্তমানে প্রায় সবাই তাদের উপার্জনের একটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে চান এবং তার জন্য একটি নিরাপদ জায়গায় অর্থ বিনিয়োগ করতে চান। দেশের নাগরিকদের একটা বড় অংশ এখনও ভবিষ্যতের পুঁজির জন্য অর্থ সঞ্চয় করতে পোস্ট অফিসের উপরই নির্ভর করেন ।

সব বয়সের মানুষের জন্যই পোস্ট অফিসে বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প রয়েছে, যা কেন্দ্রীয় সরকারি গ্যারান্টির কারণে সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হয়। পোস্ট অফিসের এই সঞ্চয় প্রকল্পগুলি থেকে অনেক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের চেয়েও বেশি সুদ পাওয়া যায়৷

পোস্ট অফিসের স্কিমগুলি নিরাপদ বিনিয়োগ এবং বেশি সুদের জন্য একটি দুর্দান্ত বিকল্প। এগুলিতে কম বিনিয়োগ করেও ভালো মুনাফা অর্জন করা যায়। অনেক পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প রয়েছে যা শিশু, বয়স্ক, যুবক এবং মহিলাদের জন্য উপযুক্ত। পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম ভালো রিটার্ন, নিরাপদ বিনিয়োগের পাশাপাশি কর ছাড়ের বাড়তি সুবিধা দেয়।

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের সুদ বা রিটার্নের পরিমাণ:

আপনি বিভিন্ন সময়ের জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারেন। এতে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য টাকা জমা করতে পারবেন। যদি একজন বিনিয়োগকারী পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে 5 বছরের জন্য 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে এর 7.5 শতাংশ হারে সুদ বাবদই তিনি 2,24,974 টাকা রিটার্ন পাবেন।

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে কর ছাড়ের সুবিধা:

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম আয়কর আইন 1961-এর 80C ধারার অধীনে কর ছাড়ের সুবিধাও প্রদান করে। 10 বছরের বেশি বয়সী শিশুর অ্যাকাউন্ট তার পরিবারের যে কোনও সদস্য খুলতে পারেন। সর্বনিম্ন 1,000 টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

আরও পড়ুন
পোস্ট অফিস থেকে মাসে 20,000 টাকা আয়! ঝুঁকিহীন বিনিয়োগে আপনি বড় রিটার্ন পাবেন
পোস্ট অফিসের এই ৬টি স্কিমে ৭.৫ শতাংশের বেশি সুদ পাবেন! সঞ্চয় নিরাপদ হবে